আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৯ কার্যকরী হলো । তিনি দুআ করেছিলেন, ইয়া আল্লাহ্‌! তাকে স্থিরতা দান করুন এবং তাকে হিদায়াতপ্রাপ্ত ও পথ প্রদর্শক করুন! ফলে এরপরে তিনি আর কখনো ঘোড়ার পিঠ থেকে পড়ে যান নি। তিনি তার কওমের দেড়শ’ দুর্ধর্ষ আহমাস’ নিয়ে যুল খালাসা অভিযানে রওনা হয়ে গেলেন এবং উপাসনালয়টি ধ্বংস করে তা পুড়িয়ে দিলেন। তার ভস্মস্তুপ দেখলে মনে হত যেন পাচড়ার দগদগে ঘা ভরা উট । অভিযান শেষে জারীর (রা) আবূ আরবাত নামের এক দ্রুতগামী সাওয়ারকে এই সুসংবাদের বার্তাবাহীরূপে নবী করীম (সা)-এর কাছে পাঠালেন। বিজয়ের সুসংবাদ শুনে নবী করীম (সা) ‘আহমাস’ ঘোড় সাওয়ার ও পদাতিকদের জন্য পাচ পাচবার বরকতের দু'আ করলেন। হাদীসখানি বুখারী-মুসলিম ও অন্যান্য গ্রন্থে বিশদভাবে বর্ণিত হয়েছে। মক্কা বিজয় প্রসঙ্গে খালিদ ইবনুল ওলীদ (রা)-এর হাতে “বায়তুল উষ্যা' ধ্বংস হওয়ার আলোচনার পরে প্রাসঙ্গিক বিষয় হিসেবে আমরা এ বিষয়টির প্রতি আলোকপাত করে এসেছি । বাহ্যত জারীর (রা)-এর ইসলাম গ্রহণের সময়টি ছিল মক্কা বিজয়ের বেশ পরে। কারণ, ইমাম আহমদ (র) বলেছেন, হিশাম ইবনুল কাসিম (র).....জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-বাজালী (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি মুসলমান হয়েছিলাম সূরা মাইদা নাযিল হওয়ার পরে। আমি মুসলমান হওয়ার পরে রাসুলুল্লাহ (সা)-কে উযুতে পা ধোয়ার পরিবর্তে মোজার উপরে মাসেহ করতে দেখেছি। আহমদ (র) একাকী এ রিওয়ায়াত উল্লেখ করেছেন এবং এর সনদ বেশ উত্তম, যদি না মধ্যবর্তী রাবী মুজাহিদ (র) ও জারীর (রা)-এর মাঝে সংযোগ- ছিন্নতা থেকে থাকে । এছাড়া বুখারী-মুসলিমে উল্লিখিত হয়েছে যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)- এর শাগিরদগণ মোজা মাসেহ সম্পর্কিত জারীর (রা)-এর হাদীসে আনন্দাপ্ুত হতেন। এ কারণে যে, জারীর (রা) সূরা মাইদা নাযিল হওয়ার পরে মুসলমান হয়েছিলেন।* বিদায় হজ্জের আলোচনায় বিবৃত হবে যে, রাসূলুল্লাহ্‌ (সা) জারীর (রা)-কে বলেছিলেন, “জারীর! লোকদের আওয়াজ থামিয়ে শুনতে বল....বিশেষভাবে জারীর (রা)-কে আওয়াজ থামাতে বলার কারণ হল। তিনি ছিলেন বয়সে বালক এবং গায়ে গতরে মোটা সোটা* তার আকার এমন কি তার জুতার দৈর্ঘ্য ছিল এক হাত । তিনি ছিলেন সুশ্রী চেহারার অধিকারী । তা সত্বেও তিনি সবসময় দৃষ্টি অবনত করে রাখতেন। এ কারণে বিশুদ্ধ সনদে তার এ রিওয়ায়াত পাওয়া যায়-তিনি বলেন (অনাত্মীয়ার দিকে) হঠাৎ নজর পড়ে যাওয়ার ব্যাপারে আমি কঝ্সসূলুন্তাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি বললেন, এ =; ও১৮“তোমার দৃষ্টি জবনত করে ফেলবে ৷” ৰ্াসূলুল্লাহ্‌ (সা) সকাশে ইয়ামানের অন্যতম রাজা ওয়াইল ইব্‌ন হুজ্র ইব্‌ন রাবীআ ইবন ইক্স্কর আআল-হাযরামী ইব্‌ন ভুনায়দ-এর প্রতিনিধিরূপে আগমন । ১. বীরত্বের স্বীকৃতিপ্রাপ্ত যোদ্ধাদের ‘আহমাস (বীরশ্রেষ্ঠ বা বীর উত্তম) নামে অভিহিত করা হত । ২ সৃর য্াইদায় ভঁযূতে পা ধোয়ার হুকুম রয়েছে। সুতরাং এ সূরা নাযিল হওয়ার পরবর্তী সময়ে মোযা ফ্াসেহ সম্পর্কিত রিওয়ায়াত সাব্যস্ত হলে মাসেহ বৈধ হওয়া অরহিত ও সর্বকালীনরূপে প্রমাণিত হতে পারে। Ee ath ও. এবাবে = শব্দ রক্তেছে, যার অর্থ শিশু, প্রায় তরুণ কিশোর । তবে শব্দটি ৬০ (সায়িতান) হলে অর্থ হয়- “জীক € চ্ছোরাল্যে আওয্যজুংারী হার আওয়াজ অনেক দূরে পৌছে। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।