Contents ১৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আসে!....তারপর মুহাম্মদ সাক্ষ্য দেয় যে, এক আল্লাহ্ ব্যতীত আর কোনও ইলাহ্ নেই এবং সে (নিজে) তার বান্দা ও রাসূল। দূত মালিক ইব্ন মুর্রা আর রাহাবী আমাকে বলেছে যে, তুমিই হিময়ারীদের মাঝে সবার আগে ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণকারী; তুমি মুশরিকদের সাথে লড়াই করে যাচ্ছ; কল্যাণের সুসংবাদ নাও; হিময়ারীদের সাথে সদাচরণের নির্দেশ তোমাকে দিচ্ছি; বিশ্বাস ভঙ্গ কর না, পরস্পর সহযোগিতা বর্জন করো না। আল্লাহ্র রাসূল তোমাদের ধনী-গরীব সকলের অভিভাবক । সাদাকা মুহাম্মদ ও তার পরিবারবর্গের জন্য বৈধ নয়। তা হল ‘যাকাত’ যা দিয়ে মুসলমান অভাবগ্রস্তদের ও পথচারীদের আর্থিক সহায়তা দেয়া হয়। দূত মালিক সংবাদ পৌছে দিয়ে এবং বিশ্বস্ততা রক্ষা করে তার দায়িত্ব যথাযথ পালন করেছে; তাই তার সাথে সৌজন্যমূলক আচরণের উপদেশ দিচ্ছি। আমি তোমাদের কাছে আমার সুযোগ্য স্বজনদের পাঠাচ্ছি, যারা ধার্মিকতা ও বিদ্যাবত্তায় সেরা । তীদের প্রতি সৌজন্য-সৌহার্দের উপদেশ দিচ্ছি। তাদের প্রতি লক্ষ্য রাখা হবে। ওয়াস্সালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহূ ৷” ইমাম আহমদ (র) বলেছেন, হাসান (র)....আমনাস ইব্ন মালিক (রা) সূত্রে বর্ণনা করেন, যু য়াযানের দূত মালিক রাসূলুল্লাহ্ (সা)-কে এক জোড়া বস্ত্র হাদিয়া দিয়েছিলেন, যা তেত্রিশটি বড় উট ও তেত্রিশটি বড় উটনীর বিনিময়ে খরিদ করা হয়েছিল। আবু দাউদ (র)-ও হাদীসখানা রিওয়ায়াত করেছেন। আমূর ইব্ন আওন আল ওয়াসিতী (র)....আনাস (রা) সূত্রে । হাফিজ বায়হাকী (র) এভাবে রিওয়ায়াত করেছেন....আম্র ইব্ন হায্ম (রা)-এর চিঠির বিবরণ আবূ আবদুল্লাহ্ আল হাফিজ (র)....ইসহাক (র)....আবূ বকর ইব্ন মুহাম্মদ ইব্ন আম্র ইব্ন হায্ম (রা) থেকে বর্ণিত। আবূ বকর (রা) বলেন, এ হল আমাদের কাছে সংরক্ষিত রাসূলুল্লাহ (সা)-এর চিঠি যা তিনি আম্র ইব্ন হায্ম (আমার দাদা) (রা)-কে ইয়ামান পাঠাবার সময় তাকে লিখে দিয়েছিলেন। তাকে ইয়ামানবাসীদের কিতাব ও সুন্নাহ্র তা‘লীম দেওয়া এবং তাদের যাকাত উসুল করার দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল। নবী EON WE TEE HCY VENETO ORS RY যথাযথ নির্দেশ দিলেন । তিনি লিখলেন- dl ds) Cm lec 3D lid lsd col ol Odsal a oS lin oy8d CH ea dl SAS ad dl syed cad dw ISP I IAM AD ay 3 dle ad LS SALA Bsa 2 CU SAI YL IID aD AD ES 03 - ONY sh CEE JOD All hs Ab MEI eee Ly SDT 0 sb eae SI ed SM HL 535 Alb Al Je OF UP OD CIES te dl Ad YN IS A 3 ES p> dl I ily s> AB aly lec 3 JB JAB 3g eles Ai2e AD in I C2323 AN E23) 43 dd o yd Lay And fy Ake y ED plas JAB phy OH www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।