আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

pr এক গত বদ হি F: নি কিন্ধয়া* ইউনুস (র) ইব্‌ন ইসহাঁক (র) থেকে উদ্ধৃত করেছেন, কারো কারো মতে আম্র ইব্ন মাদীকারাব নবী করীম (সা)-এর কাছে আসেন নি এবং এ বিষয়টি উল্লেখ করে তিনি কবিতায় ' “নবী করীম (সা)-এর প্রতি ঈমান স্থাপনে আমার মন প্রাণ সুদৃঢ়, যদিও চাক্ষুষভাবে আমি নবীকে দেখিনি। সারা বিশ্বের নেতা, মর্যাদায় আল্লাহ্‌র সর্বাধিক নিকটবর্তী । আল্লাহ্র কাছে থেকে ‘নামুস' ও ওহী নিয়ে এলেন, তাতে ‘আল আমীন’ ছিলেন ইলাহী মদদপ্রাপ্ত ৷ জ্ঞান ও প্রজ্ঞার ধারা; আলোকবর্তিকা, সে আলো আমাদের অন্ধত্ব ঘুচিয়ে পথ দেখাল। নতুন পথের আমরা যাত্রী হয়েছিলাম ইচ্ছায়-অনিচ্ছায়। অবশেষে প্রকৃত মাবুদের ইবাদতে নিরত হলাম । অথচ ইতোপূর্বে আমরা অজ্ঞতার শিকার হয়ে মূর্তি পূজায় লিপ্ত থাকতাম । তিনি আমাদের মাঝে সৌহার্দবোধ জন্মালেন। আমরা ভাই ভাই হয়ে গেলাম। আমরা যে দেশেই থাকি না কেন, তার জন্য হোক শান্তি ও প্রশান্তি । নবী করীম (সা)-কে দেখার সৌভাগ্য হয়নি যদিও, ঈমানের সাথে তার অনুগামী হয়েছি তবুও । কিনদার প্রতিনিধি দল নিয়ে আশআছ ইব্‌ন কায়স-এর আগমন ইব্‌ন ইসহাক (র) বলেন, কিন্দা প্রতিনিধি দলের সদস্য হয়ে আল আশআছ ইব্‌ন কায়স (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে এসেছিলেন। যুহরী (র) আমাকে এ বিবর্ণ শুনিয়েছেন যে, কিনদার আশিজন আরোহীসহ তিনি এসেছিলেন। তারা এসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মসজিদে ' প্রবেশ করলেন। তখন তারা সুন্দর করে তাদের মাথা আচড়ে রেখেছিলেন এবং চওড়া রেশমী পাড় বসানো ‘হিবারা’ জুব্বায় আচ্ছাদিত ছিলেন। তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে এলে তিনি তাদেরকে বললেন, তোমরা কি ইসলাম গ্রহণ করো নি? তারা বললেন, অবশ্যই! তিনি বললেন, তবে তোমাদের গায়ে এ রেশমী জুব্বা কেন? বর্ণনাকারী বলেন, তারা তখনই সে কাপড় ছিড়ে ফেড়ে ফেলে দিলেন। তারপর আশআছ ইব্‌ন কায়স নবী করীম (সা)-কে বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমরা ‘মুরার' খেকোর বংশধর । আপনিও ‘মুরার’ খেকোর সন্তান ।' রাসূলুল্লাহ্‌ (সা) মৃদু হেসে বললেন, এ বংশ সূত্র দিয়ে তারা আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব ও রাবীআ ইবনুল হারিছ-এর সাথে বংশীয় নৈকট্যের প্রতি ইঙ্গিত করতে চায়। কারণ, ওঁরা দুজন ব্যবসা করতেন এবং বাণিজ্য উপলক্ষে সারা আরবে ঘুরে বেড়াতেন। একবার তারা জিজ্ঞাসিত হলেন । তোমরা কোন বংশেরর লোক? তারা জবাব দিলেন আমরা ‘মুরার' খেকোর বংশধর । এ কথা বলে তারা কিনদার সাথে বংশ সূত্র সম্পৃক্ত করতে চেয়েছিলেন, যাতে এ সব দেশে মান-মর্যাদা পাওয়া যায়। কেননা, কিনদা ছিল রাজ বংশ । এতে কিনদীদের বিশ্বাস জন্মাল যে, কুরায়শীরা তাদের সমগোত্রীয় । আব্বাস ও রাবীআ (রা)-এর উক্তিটি ছিল এর যুক্তি । ‘মুরার মুআবিয়া ইব্‌ন ছাওর ইব্‌ন মারতা ইব্ন মুআবিয়া ইব্‌ন কিনদী (মতান্তরে কিনদা) ৷ তারপর রাসূলুল্লাহ্‌ (সা) তাদের বললেন __ ১. মরুভূমির এক প্রকার গাছ । একটু কষায় মরুচারীরা চিবিয়ে বায়! বেশী পরিমাণ খেলে মুখের ছাল উঠে যায়। -অনুবাদক www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।