Contents HS BOG asl SE FLOAT Spel (45%3 JG E85 635 pall Lt Tals Sali Sls 15 30 53253 3 a3 Vl FS pals UM EES OL 3d 2 MGS SRS ply. LE x iS NEE CES OE CRE AE UES EE CEFF — ILI HE 2 “হে মুমিনগণ! মুশরিকরা তো অপবিত্র; সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের ধারে কাছে না আসে। আর তোমরা যদি দারিদ্রের আশংকা করো, তবে জেনে রেখ, আল্লাহ্ ইচ্ছা করলে তার অনুগ্রহে তোমাদেরকে অভাব মুক্ত করত পারেন। আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । যাদের (আসমানী) কিতাব দেওয়া হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহ্র প্রতি ঈমান আনে না, আর পরকালেও না, এবং আল্লাহ্ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম সাব্যস্ত করে না, এবং সত্য দীন অনুসরণ করে না, তাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যে পর্যন্ত না তারা নতি স্বীকার করে নিজেদের হাতে জিয্য়া দেয় (৯ £ ২৭-২৮) ৷” ইব্ন আব্বাস (রা) ও মুজাহিদ, ইকরামা, সাঈদ ইব্ন জুবায়র, কাতাদা, যাহ্হাক (র) প্রমুখ থেকে বর্ণিত আছে, আল্লাহ্ পাক যখন হজ্জ ইত্যাদির উদ্দেশ্যে মসজিদুল হারামের নিকটবর্তী হওয়া থেকে মুশরিকদের বারণ করার নির্দেশ দিলেন তখন কুরায়শরা সংকিত হয়ে বলল, ব্যবসা কেন্দ্ৰসমূহ এবং হজ্জ মওসুমের বিপণন সুবিধাদি আমাদের হাত ছাড়া হয়ে যাবে এবং এসব ক্ষেত্ৰ থেকে আমরা যা উপার্জন করতাম, তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ্ তা'আলা তাদের এঁ সব সুবিধাদির বিনিময়ে আহলে কিতাবদের সাথে জিহাদে অবতীর্ণ হওয়ার নির্দেশ দিলেন এবং তাদের ইসলাম গ্রহণ অথবা নতি স্বীকার করে জিয্য়া প্রদানে স্বীকৃত না হওয়া পর্যন্ত জিহাদ করে যাওয়ার নির্দেশ দিলেন। আমি বলি, এ নির্দেশের প্রেক্ষাপটে রসুলুল্লাহ (সা) রোমকদের সাথে লড়াই করার সিদ্ধান্ত নিলেন। কারণ তারাই ছিল তার নিকটতম প্রতিবেশী এবং ইসলাম ও মুসলমানদের কাছাকাছি থাকার কারণে ন্যায় ও হকের দাওয়াত লাভের অধিকতর হকদার কেননা, আল্লাহ্ পাক ইরশাদ করেছেন = www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।