ontents ১২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া USS pal all 58 ATA Cra iG 5 a CHAN lA od US Ca Sling Lil sacl lal 2 SX aA JAS Cr Slain al Ad Sb ASSN > 3 as df Sal de As LE Ce EOS lA al 0 USL HS dl pi AIC 1H pa gic 5% Ol SEAR IS i dai dl Ald 2 USY Sl) 5a 184 JU 2) 2 a pad and Of OSS pal al all ys eA HE st UL SL -aAle C34 “আদী! এ ধর্মের অনুসারীদের অভাব অনটনই সম্ভবত এ ধর্ম গ্রহণের পথে তোমার জন্য অন্তরায় হয়ে রয়েছে। আল্লাহর কসম! অদূর ভবিষ্যতে এদের জন্য সম্পদের ঢল নামবে এমন কি তা গ্রহণ করার মত লোক খুজে পাওয়া যাবে না। এবং এ ধর্ম গ্রহণে তোমার দৃষ্টিতে এ ধর্মানুসারীদের সংখ্যা স্বল্পতা ও তাদের শত্রুর আধিক্য সম্ভবত তোমার জন্য বাধা হয়ে রয়েছে। আল্লাহর কসম! অদূর ভবিষ্যতে তুমি শুনতে পাবে যে, কোন নারী (একাকিনী) তার উটে চড়ে কাদিসিয়া থেকে সফর আরম্ভ করে নিঃশঙ্ক চিত্তে এ বায়তুল্লাহর যিয়ারতে আসবে। এবং সম্ভবত এ ধৰ্ম গ্রহণে তোমার জন্য অন্তরায় হয়ে রয়েছে এ ব্যাপারটি যে, রাজক্ষমতা ও প্রতিপত্তি তুমি অন্যদের অধিকারে দেখতে পাচ্ছ আল্লাহর কসম! অদূর ভবিষ্যতে তুমি শুনতে পাবে যে, ব্যবিলন ও প্রাচ্য দেশীয় (পারস্যের) শ্বেত ভবনসমূহ এদের হাতে বিজিত হয়ে গিয়েছে।" আদী (রা) বলেন, তখনই আমি ইসলাম গ্রহণ করলাম । বর্ণনাকারী বলেন, উল্লিখিত তিনটি বিষয়ের দুটি আমি প্রত্যক্ষ করেছি; তৃতীয়টি এখন পর্যন্ত ঘটেনি । আল্লাহর কসম! তা অবশ্যই ঘটবে ৷ ব্যবিলন ও প্রাচ্যের শ্বেত ভবনগুলি বিজিত হতে আমি দেখেছি । আর দেখেছি, কোন নারী (একাকিনী) তার উটে চড়ে সুদূর কাদিসিয়া থেকে সফর করে নিরাপদে নিঃশংকায় এ বায়তুল্লাহর হজ্জ সম্পাদন করেছে। আল্লাহর কসম! তৃতীয়টিও অবশ্যই বাস্তবায়িত হবে। এমনভাবে সম্পদের ঢল নামবে যে, তা নেওয়ার মত চাহিদা কারো থাকবে না। ইব্ন ইসহাক (র) এ বিবরণটি এভাবেই সনদ বিহীন বর্ণনা করেছেন। তবে একাধিক সূত্রে এর সমর্থক রিওয়ায়াত রয়েছে। যেমন ইমাম আহ্মদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন জা‘ফর (র) ‘আদী ইব্ন হাতিম (রা) থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর ঘোড়সাওয়ার বাহিনী আমাদের এলাকায় অভিযানে এল । আমি তখন আকরাবে/আকরাবা‘য়’ অবস্থান করছিলাম । তারা আমার ফুফুকে সহ আরো কিছু লোককে বন্দী করে নিয়ে গেল। তাদেরকে রাসূলুল্লাহ (সা)-এর কাছে নিয়ে আসা হলে তারা তার সামনে সারিবদ্ধ হয়ে দাড়াল । তখন আমার ফুফু বললেন ইয়া রাসূলুল্লাহ্! ভরসা দূরে সরে গিয়েছে; সন্তান বিচ্ছিন্ন হয়ে গিয়েছে; আমি এক অতিশয় বৃদ্ধা, আমাকে দিয়ে তো কোন কাজ হবে না, তাই আমার প্রতি অনকম্মা করুন, আল্লাহ আপনার প্রতি অনুকম্মা করবেন। নবী করীম (সা) বললেন, তোমার ভরসা কে ? ফুফু ১. দামেশকের একটি জিলা শহর ও বন্দর ইয়ামামার একটি স্থান । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।