আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৩ (এবং এ ভাবে রাসূলুল্লাহ্ (সা)-এর পবিত্র স্মৃতি সম্বলিত একটি এতিহাসিক দলীল বিলুপ্ত হয়ে যায়) । গ্রস্থকারের মন্তব্য £ সাহীহ বুখারীতে আবূ সাঈদ (রা) থেকে বর্ণিত আছে যে, আলী (রা) ইয়ামান থেকে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে মাটি মেশানো কিছু (অপরিশোধিত) সোনা পাঠিয়েছিলেন। রাসূলুল্লাহ্ (সা) সে সোনা উপস্থিত চার ব্যক্তির মধ্যে বন্টন করে দিয়েছিলেন। বদর (রা)। আলী (রা)-কে য়ামানে কর্মভার দিয়ে পাঠানো প্রসংগে পরবর্তীতে আরো বিশদ আলোচনা করা হবে ইনশাআল্লাহ্ । আদী ইবন হাতিম তাঈ (রা)- এর কাহিনী ইমাম বুখারী (র)-তার সাহীহ্ গ্রন্থে অনুচ্ছেদ সংযোগ করেছেন- তায় প্রতিনিধি দল ও ‘আদী ইব্ন হাতিম (রা) সম্পর্কিত হাদীস মূসা ইব্ন ইসমাঈস (র)....“আদী ইবন হাতিম (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমরা উমার ইবনুল খাত্তাব (রা)-এর দরবারে একটি প্রতিনিধি দল রূপে উপস্থিত হলাম । তিনি দলের এক এক জনকে মাম-ধামসহ ডাকতে লাগলেন, আমি বললাম, আমীরূল মুমিনীন আমাকে কি আপনি চিনতে পারছেন না? তিনি বললেন, কেন নয়? তুমি তো ইসলাম গ্রহণ করেছো-যখন লোকজন কুফরীতে লিপ্ত ছিল, এরা যখন পিছু হটছিল, তখন তুমি এগিয়ে আসছিলে; এরা যখন চুক্তি ভংগ করছিল, তুমি তখন চুক্তি রক্ষা করে চলছিলে, আর তুমি সত্যের পরিচয় পেয়েছিলে এদের কাছে তা অজ্ঞাত থাকা কালেই । “আদী (রা) বললেন, তা হলে আমার কোন দুঃখ নেই । কোন পরোয়া নেই! ইবন ইসহাক (র)-বলেছেন, “আদী ইব্ন হাতিম (রা)-এর নিজস্ব যে উক্তি আমার কাছে পৌছেছে তা হল-তিনি বলতেন, আরবের কোন পুরুষ এমন নেই যে, রাসূলুল্লাহ্ (সা)-এর কথা শুনে তাকে আমার চাইতে অধিক অপসন্দ করেছে। তবে আমি স্বভাবে ছিলাম শরীফ এবং ধর্মে ছিলাম খৃষ্টবাদের অনুসারী । আমার কাজ ছিল চৌথ উশুল করার জন্য গোত্র মাঝে ঘুরে বেড়ানো । মনে মনে আমি ছিলাম একটা বিশেষ ধর্মের অনুসারী আর প্রক্যশ্য আমার সাথে আমার গোত্রের আচরণ বিচারে একজন রাজা । রাসূলুল্লাহ্ (সা)-এর আবির্ভাবের কথা শুনে আমার গা জ্বলতে লাগল। আমি আমার আরবী গোলামকে বললাম- যে নাকি আমার উটপালের রাখালীর কাজেও নিয়োজিত ছিল -হে হতভাগা । আমার উটপাল থেকে কতকগুলি মোটা তাজা পোষমানা উট বাছাই করে সেগুলিকে আমার কাছে কাছে .রাখবি। আর যখন শুনতে পাবি যে, মুহাম্মদের বাহিনী এ দেশের দিকে এগিয়ে আসছে, তখন অবিলম্বে আমাকে সে সংবাদ জ্ঞাত করবি। গোলাম তাই করল । কিছুদিন পরে এক সকালে সে এসে আমাকে খবর দিল যে, হে “আদী! মুহাম্মদের অশ্বারোহী বাহিনী তোমাকে ঘিরে ফেলতে এগিয়ে আসছে । তোমার যা করার তা এখনই করতে পার। কেননা, আমি দূর থেকে কতকগুলি যুদ্ধ পতাকা দেখতে পেয়ে সে সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকেরা আমাকে বলেছে যে, ওগুর্লি মুহাম্মদের বাহিনী । ‘আদী (রা) বলেন, আমি গোলামকে বললাম, আমার সে উ্টগুন্িকে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।