আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Xlll প্রকাশকের কথা প্রথম মানব-মানবী হযরত আদম ও হাওয়া (আ) থেকে মানব সভ্যতার শুভ সূচনা হয়েছে। হযরত আদম (আ) ছিলেন মানব জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী। আল্লাহ্‌ তা'আলা মানুষ সৃষ্টির পর তীর বিধি-বিধান আম্বিয়ায়ে কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে পৌঁছিয়েছেন। নবী-রাসূলগণ সহীফা অথবা কিতাব নিয়ে এসেছেন। মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা, আনম্বিয়ায়ে কিরামের আগমন ও তাদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তাই ইসলামের নির্ভুল ইতিহাস জানার জন্য কুরআন হাদীসই হলো মৌলিক উপাদান । আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন-হাদীসের তত্ত্ব ও তথ্য প্রশ্রাতীতভাবে প্রমাণিত । আল্লামা ইব্‌ন কাসীর (র) কর্তৃক আরবী ভাষায় রচিত ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থে আল্লাহ্‌ তা‘আলা বিশাল সৃষ্টি জগৎসমূহের সৃষ্টিতন্র ও রহস্য, মানব সৃষ্টিতত্ব এবং আষ্িিয়ায়ে কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ ৷ আসছে। গ্রস্থটির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সবগুলো খণ্ড অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছে। এটি ৫ম খণ্ডের অনুবাদ । বাংলা ভাষাভাষী পাঠকদের সুবিধাৰ্থে ‘আল-বিদায়া ওয়ান-নিহায়া’র বাংলা নামকরণ করা হয়েছে ‘ইসলামের ইতিহাস $ আদি-অস্ত’। এ খণ্ডটি অনুবাদ করেছেন হাফিজ মাওলানা ইসমাঈল, সম্পাদনা করেছেন অধ্যাপক আবদুল মান্নান ও মাওলানা আবদুল্লাহ্‌ বিন সাঈদ জালালাবাদী এবং প্রচ্ফ রিডিং করেছেন জনাব নাসির হেলাল । গ্রন্থটির অনুবাদ, সম্পাদনার সাথে সম্পৃক্ত সবার প্রতি রইলো আমাদের আস্তরিক মুবারকবাদ । অনুদিত গ্রন্থটির ৫ম খণ্ড প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তা'আলার শুকরিয়া আদায় করছি। অপরাপর খণ্ডগুলোও প্রকাশের কার্যক্রম অব্যাহত রয়েছে। কোথাও ভুল-ত্রুটি থাকতে পারে। সচেতন পাঠকবৃন্দের নিকট কোন ভুল-ক্রুটি ধরা পড়লে তা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ রইলো। আমরা আশা করি গ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হবে। আল্লাহ্‌ তা'আলা আমাদের প্রচেষ্টা কবূল করুন । আমীন! শেখ মুহাম্মদ আবদুর রহীম পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।