আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

১২০ আল- বিদায়া ওয়ান নিহা্ম Contents ইমাম আহমদ (র) ও ইয়াকুব ইব্‌ন ইবরাহীম আয যুহরী (র)....ইব্‌ন ইসহাক থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আবু দাউদ এ শ্যদীছ রিওয়ায়াত করেছেন সালামা ইবনুল ফায্ল থেকে, তিনি মুহাম্মদ ইবন ইসহাক (র) থেকে.... ইবন আব্বাস (রা) থেকে- অনুরূপ । এ বর্ণনা অবশ্য প্রমাণ করে যে, যিমাম (রা) মক্কা বিজয়ের আগেই তার কওমের কাছে ফিরে গিয়েছিলেন। কেননা, ই কালে ক: 7ংযারোক অমর খাবন ম্বুণা চা মে) মিসমার করে দিয়েছিলেন। ওয়াকিদী (র) কলেছেন, আবূ বকর ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আবু সাব্রা (র)....ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন; বনু সাদ ইব্‌ন বকর গোত্র পঞ্চম হিজরীর রজব মাসে সুঠামদেহী, দুই বেনীধারী- যিমাম ইব্‌ন ছা‘লাবা (রা)-কে প্রতিনিধি বানিয়ে রাসূলুল্লাহ্‌ (সা)- এর দরবারে পাঠাল । যিমাম এসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে দাড়িয়ে তাকে বিভিন্ন প্রশ্র করলেন এবং প্রশ্ব করতে তিনি কঠোর ভাব ও কর্কশ ভাষা অবলম্বন করলেন । তার প্রশ্রের বিষয় ছিল- কে তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছে? কি দিয়ে পাঠিয়েছে? এবং ইসলামী শরীআতের জরুরী বিষয়গুলো কী কী? রাসূলুল্লাহ্‌ (সা) তার প্রতিটি প্রশ্রের উত্তর দিলেন। তিনি মুসলমান হয়ে স্বগোত্রে ফিরে গেলেন। তখন তো তিনি সম্পূর্ণভাবে শিরক ও অংশীবাদ বিমুক্ত। তিনি তার কওমের লোকদেরকে তাদের জন্য আদিষ্ট ও নিষিদ্ধ বিষয়ে অবগত করলেন। ফলে সন্ধ্যা নেমে আসা পর্যন্ত এ জনপদে ইসলাম কবুল করেনি এমন একটি পুরুষ বা একটি নারীও অবশিষ্ট রইল না। তারা তখন মসজিদ নিমণি করল এবং আযান্‌ দিয়ে তাতে ইমাম আহমদ (রর) বলেন, হাশিম ইবনুল কাসিম (র)....আনাস ইব্ন মালিক (রা) থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে কোন বিষয় জিজ্ঞেস করা আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল । তাই কোন বুদ্ধিদীপ্ত বেদুঈন এসে তাকে কোন বিষয় জিজ্ঞেস করলে আমরা তাতে আনন্দিত হতাম । কেননা, তাতে দীনের প্রয়োজনীয় কিছু শোনার আমাদের সুযোগ হত । একবার এক বেদুঈন এসে তাকে বলল, হে মুহাম্মদ! আপনার দূত আমাদের কাছে গিয়ে বলেছে যে, আপনি দাবী করে থাকেন যে, আল্লাহ্‌ আপনাকে রাসূল করে পাঠিয়েছেন। নবী করীম (সা) বললেন, সে যথার্থটি বলেছে। লোকটি বলল, তা হলে আকাশসমূহ কে সৃষ্টি . করেছে? তিনি বললেন, আল্লাহ্‌ । লোকটি বলল, তা হলে পৃথিবীর সৃষ্টিকর্তা কে? তিনি বললেন, আল্লাহ্‌ | লোকটি বলল, তা হলে এই পর্বতমালা দাড় করিয়ে দিয়ে তাতে কত কি সৃষ্টি করেছে কে? তিনি বললেন, আল্লাহ্‌ । লোকটি বলল, তা হলে আসমানের স্নষ্টা ও যমীনের সৃষ্টা ও পর্বতমালা স্থাপনকারী সত্তার কসম দিয়ে বলছি, আল্লাহই আপনাকে রাসূল করে পাঠিয়েছেন কি? তিনি বললেন, হা। লোকটি বলল, আপনার দূত একথাও বলেছে যে, দিন রাতে আমাদের পাচবার সালাত আদায় করতে হবে। তিনি বললেন, হা । যথার্থই বলেছে। লোকটি বলল, তা হলে যিনি আপনাকে রাসূল করে পাঠিয়েছেন, তার কসম! আল্লাহ্‌ই কি আপনাকে এরূপ নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হা। লোকটি বলল, আপনার দূত বলেছে যে. আমাদের ধন-সম্পদে আমাদের যাকাত আদায় করতে হবে। তিনি বললেন, যথার্থই বলেছে । লোকটি বলল, তা হলে যিনি আপনাকে রাসূল বানিয়েছেন তার কসম! সে আল্লাহ্‌ই কি আপনাকে এ বিষয়ের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হাঁ। লোকটি বলল, আপনার দূত www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।