আল- বিদায়া ওয়ান নিহায়া ১১৭ _. “কোন সম্প্রদায় সম্পর্কে যদি আল্লাহ্ অকল্যাণের ইচ্ছা করেন, তবে তা রদ করার কেউ নেই এবং তিনি ব্যতীত তাদের কোনও অভিভাবক নেই । তিনিহি তোমাদের দেখান বিজলী যা শংকা ও আশা সঞ্চার করে এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘমালা । বস্মগর্জন ও ফিরিশতারা সভয়ে তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে এবং তিনি বস্মুপাত করেন এবং যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন; তবুও তারা আল্লাহ্ সম্পর্কে বিতণ্ডায় লিপ্ত হয়, অথচ তিনি হলেন মহাশক্তিশালী (১৩ ৪ ১১-১৩) ৷” গ্ন্থকারের কথা £ঃ আমার তাফসীর গ্রন্থে সুরা রাদ অংশে এ আয়াতসমূহের ব্যাখ্যায় বিশদ আলোচনা করেছি. (আল্লাহ্ পাকের মেহেরবানী এবং প্রশংসা তারই জন্য)। এছাড়া উপরোল্লিখিত ইব্ন হিশামের (র) ছিন্ন সূত্রে বর্ণনার সনদও আমি পেয়েছি। হাফিজ আবুল কাসিম সুলায়মান ইব্ন আহমদ তাবরানী (র)-এর ‘আল মুজামুল কাবীর'’- গ্রন্থে । তিনি বলেন, মাসআদা ইব্ন সাদ আল আত্তার (র)....ইব্ন আব্বাস (রা) থেকে এ মর্মে বর্ণনা করেন যে, তুফায়ল ইব্ন মালিক রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মদীনায় এল ৷ তারা তার কাছে পৌঁছে তার সামনে আসন নিল। তখন আমির ইবনুত তুফায়ল বলল, “আমি ইসলাম গ্রহণ করলে তুমি আমাকে কী সুযোগ সুবিধা দিবে? রাসূলুল্লাহ্ (সা) বললেন, মুসলিম জনতার যা সুযোগ-সুবিধা তোমারও তাই হরে। আর তাদের যা দায়িত্-কর্তব্য তোমার উপরেও তাই বর্তাবে।” আমির বলল, আমি মুসলমান হয়ে গেলে তোমার পরে নেতৃত্ব কর্তৃত্ব আমাকে দিতে রাধী আছ কি? রাসূলুল্লাহ্ বললেন, “তা তোমার জন্য বা তোমার সম্প্রদায়ের জন্য হচ্ছে না; তবে তোমার জন্য রয়েছে ঘোড়ার লাগাম ৷” “সে. বলল, তা আমি তো এখনও নাজ্দ অঞ্চলের ঘোড়ার লাগাম নিয়ন্ত্রণ করছি; এখন তুমি শহরাঞ্চলের কর্তৃত্ব নাও, আর আমাকে পল্লীর নেতৃত্ব দাও!” রাসূলুল্লাহ্ (সা) বললেন, “কখনো না।” আমির নবী করীম (সা)-এর কাছ থেকে চলে যাওয়ার সময় বলল, “আল্লাহ্র কসম! আমি তোমার বিরুদ্ধে এ মদীনায় ঘোড়সওয়ার ও পদাতিক বাহিনী দিয়ে ভরে ফেলব! রাসূলুল্লাহ্ (সা) বললেন, আল্লাহ্ তেমাকে প্রতিহত করবেন” আমির ও আরবাদ প্রস্থান করার পর আমির আরবাদকে বলল, আমি কথাচ্ছলে মুহাম্মদকে তোমার ব্যাপারে অমনোযোগী করে ফেলব, সে সুযোগে তুমি তরবারি দিয়ে তার কাজ সাবাড় করে দেবে। এতে তুমি মুহাম্মদকে হত্যা করে ফেললেও তার পক্ষের লোকেরা বেশী থেকে বেশী রক্তপণ গ্রহণে রাষযী হয়ে যাবে এবং যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হওয়া পসন্দ করবে না। আমরা সচ্ছন্দে তাদের রক্তপণ দিয়ে দেব। আরবাদ বলল, ঠিক আছে, তাই হবে। এ শলা-পরামর্শের পরে তারা দু'জন আবার তার কাছে ফিরে এল । আমির বলল, হে মুহাম্মদ! আমার সাথে একটু এসো! একাকী কিছু কথা বলি । নবী করীম (সা) উঠে তার সাথে দেয়ালের কাছে নির্জনে গিয়ে দাড়ালেন এবং কথা বলতে লাগলেন। ওদিকে আরবাদ তার তরবারি খাপমুক্ত করতে চেষ্টিত হল ৷ কিন্তু তরবারির হাতলে তার হাত অনুভূতি শূন্য হয়ে গেল। আর তাই তরবারি চালনার ক্ষমতা সে হারিয়ে ফেলল । আমির আরবাদের দেরি দেখে অস্থির হয়ে পড়লে রাসূলুল্লাহ্ (সা) দৃষ্টি ঘোৱালেন এবং আরবাদ ও তার কর্মকাণ্ড প্রত্যক্ষ করো সেখান থেকে ফিরে চলে এলেন। www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।