আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১১২ আল-বিদায়া ওয়ান নিহায়া ইনি হলেন দল নেতা, তাদের মধ্যে সর্বাধিক ধীমান ও প্রধান উপদেষ্টা; যার ফায়সালা তাদের সকলে এক বাক্যে মেনে নিত । দ্বিতীয় আস সায়্যিদ; বিপদে-আপদে তাদের আশ্রয়স্থল ও বাহন সরবরাহকারী । তৃতীয় আবু হারিছা ইব্‌ন আলকামা প্রধান পাদ্রী ও শ্রেষ্ঠ ব্যক্তিত্ব । আবূ হারিছা ছিল বকর ইব্‌ন ওয়াইল গোত্রের আরব বংশীয় লোক । কিন্তু খৃস্টধর্ম গ্রহণ করার কারণে এবং ধর্মে তার অবিচলতা প্রত্যক্ষ করে রোমানরা তাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল এবং তার প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তার জন্য গীর্জা নিমর্ণ করে দিয়েছিল ও তাকে প্রচুর অর্থবিত্ত দিয়ে তার সার্বিক সেবা-যত্বের ব্যবস্থা করেছিল। খৃস্টধর্মে একান্ত নিষ্ঠা সত্ত্বেও 3000080 -এর সত্য অর্রলদ ন চেংন। বিজ গরবধ্য ওনলানার অংকের সত্য গ্রহণে তার জন্য অন্তরায় হয়ে দাড়িয়েছিল। ইউনুস ইবৃন বুকায়র (র) ইব্‌ন ইসহাক থেকে উদ্ধৃত করেছেন- বুরায়দা ইব্‌ন সুফিয়ান (র) সূত্রে বর্ণনা করেছেন কুর্য্‌ (মতান্তরে কূয) ইব্‌ন আলকামা থেকে বর্ণনা করেন। তবে এ বর্ণনায় প্রধান ব্যক্তিবর্গের সংখ্যা চৌদ্দজনের স্থলে চব্বিশজন বলে উল্লেখ রয়েছে। নাজরান থেকে রওনা হলে আবু হারিছা তার একটি খচ্চরে আরোহী হল । তার ভাই কুর্য ইবৃন আলকামা তার পাশে পাশে পথ চলছিল। হঠাৎ, আবূ হারিছার খচচর আছাড় খেলে কুর্য বলে উঠল, “দূরের লোকটি নিপাত যাক!” সে রাসুলুল্লাহ্‌ (সা)-কে লক্ষ্য করে এ কথাটি বলেছিল। আবু হারিছা বলল, বরং তোমারই সর্বনাশ হোক! কুর্য বলল, ভাইজান! আপনি তা বলছেন কেন? আবু হারিছা বলল, “আল্লাহ্র কসম! তিনি অবশ্যই সেই নবী যার প্রতীক্ষায় আমরা দিন গুনছিলাম। কুর্য তাকে বলল, ‘আপনি যখন বিষয়টি জানেনই, তা হলে আপনার জন্য তাকে মেনে নিতে বাধা কোথায়? সে বলল, এ লোকেরা আমাদের জন্য কত কীই না করেছে; আমাদের মর্যাদা দিয়েছে, সম্পদ দিয়েছে ও সব রকমের সুযোগ সুবিধা দিয়ে সেবা-যত্ু করেছে আর তারা তার বিরোধিতায় অনড় । এখন আমি এরূপ কিছু করলে তারা আমাদের সর্বস্ব ছিনিয়ে নেবে। কুর্য তখন তার ' মনের কথাটি গোপন রেখে চলে গেল এবং পরে মুসলমান হয়ে গেল। ইব্‌ন ইসহাক উল্লেখ করেছেন যে, মসজিদে নববীতে প্রবেশ করার সময় প্রতিনিধিরা জাক- জমকপূর্ণ উত্তম বেশ-ভূষায় প্রবেশ করেছিল। তখন আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল । তারা পূর্বমুখী হয়ে সালাত আদায় করতে শুরু করলে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “তাদেরকে বাধা দিও না।” পরে তাদের মধ্য হতে আবু হারিছা ইব্‌ন আলকামা; আস সায়্যিদ ও আল আকিব মুখপাত্রের দায়িত্ব পালন করল। তখন তাদের সম্পর্কে সুরা আল-ইমরানের প্রথম দিকের আয়াতসমূহ এবং ‘মুবাহালা’ সম্পর্কিত আয়াত নাযিল হল। কিন্তু তারা তাতে রাজি হলো না এবং তাদের সঙ্গে একজন বিশ্বস্ত লোককে পাঠাবার আবেদন করলো । রাসূলুল্লাহ্‌ (সা) তাদের সাথে আবূ উবায়দা ইবনুল জার্রাহ্‌ (রা)-কে পাঠালেন। (যেমন ইতোপূর্বে বুখারী (র)-এর রিওয়ায়াতে উদ্ধৃত হয়েছে। (আমার তাফসীর "গ্রন্থের সূরা আল-ইমরানে আমি বিষয়টির আনুপূর্বিক বর্ণনা দিয়েছি। আল্লাহ্‌ই যাবতীয় হামদ ও অনুকম্পার অধিকারী) । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।