আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 5th Part with Interactive Link
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০২ আল-বিদায়া ওয়ান নিহায়া হল। তখন আমাকে হুকুম দেয়া হলে আমি সে দুটিকে ফু দিলাম । ফলে সে দুটি উড়ে গেল । আমি সে দু'টির ব্যাখ্যা করলাম- দুই মিথ্যাবাদী যারা আমার পরে ভণ্ডনবীরূপে আত্মপ্রকাশ করবে, রাবী উবায়দুল্লাহ বলেন, এদের একজন হল আল্‌ ‘আনাসী- যাকে ফিরূয (রা) ইয়ামানে হত্যা করেছিলেন এবং অন্যজন হল মুসায়লামাতুল কায্যাব । ' মুহাম্মাদ ইবৃন ইসহাক (র) বলেন, বনু হানীফা গোত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে আগমন করল। তাদের মাঝে ছিল মুসায়লামা ইবৃন ছুমামা ইব্‌ন কাছীর ইব্‌ন হাবীব ইবনুল হারিছ ইব্‌ন ‘আবদুল হারিছ ইব্‌ন হাম্মায ইব্‌ন যুহল ইব্নুয যাওল ইব্ন হানীফা ৷ তার উপনাম ছিল আৱু ছুমামা, মতাসন্তরে আবু হারুন। ‘রাহমান নামেও তাকে ডাকা হত এবং সে কারণে তাকে ‘রাহমাতুল ইয়ামামা ও বলা হত । নিহত হওয়ার সময় তার বয়স হয়েছিল একশত পঞ্চাশ বছর ৷ কিছু ভেন্কিভাজী তার জানা ছিল। বোতলে ডিম ভরে ফেলার কারসাজি সে দেখাতে পারত এবং সেই ছিল এর উদ্ভাবক। পাখীর পালক কেটে তা পূনরায় জোড়া লাগিয়ে দিত। সে দাবী করত যে, পাহাড় থেকে একটি হরিণী তার কাছে আসে এবং সে তার দুধ দোহন করে। আমি বলি, তার হত্যাকাণ্ড আলোচনাকালে তার বিষয় আরো কতক অভিনব ব্যাপার উল্লেখ করব- তার উপরে আল্লাহ্‌র লা'নত হোক ।” ইব্নু ইসহাক (র) বলেন, dea SEACH Sean মহিলা বিনতুল হারিছ-এর বাড়িতে মদিনাবাসী জনৈক ‘আলিম আমাকে বর্ণনা দিয়েছেন যে, বনু হানীফার লোকেরা মুসায়লামাকে বস্তরাবৃত করে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে নিয়ে এসেছিল, রাসূলুল্লাহ্‌ (সা) তখন সাহাবীগণের মধ্যে উপনিবেশরত ছিলেন এবং তার হাতে ছিল পাতাযুক্ত একটি খেজুর ডাল, বস্ত্রাবৃত অবস্থায় তাকে নিয়ে তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপনীত হলে সে তার সাথে কথা বলল এবং কিছু দাবী করল, রাসুলুল্লাহ (সা) তাকে বললেন,“ তুমি আমার কাছে এ খেজুর ডালটি দাবী করলে তা-ও আমি তোমাকে দেব না!” ইব্‌ন ইসহাক (র) আরও বলেন, ইয়ামামাবাসী বনু হানীফার এক বৃদ্ধ ব্যক্তি আমাকে উল্লেখিত বর্ণনার সাথে ব্যতিক্রম পূর্ণ বর্ণনা দিয়েছেন। তার দাবী মতে বনু হানীফার লোকেরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে উপস্থিত হওয়ার সময় মুসায়লামা কে তাদের তাবুতে রেখে এসেছিল। তারা ইসলাম গ্রহণ করার পরে তাবুতে তার অবস্থানের কথা উল্লেখ করে তারা বলল, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আমরা আমাদের এক সংগীকে বাহন দেখা-শুনার কজে তাবুতে রেখে এসেছি। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাকেও দলের অন্যান্য সদস্যদের সমপরিমাণ উপটৌকন প্রদানের হুকুমের দিয়ে বললেন, ০০5 )১১ ০৯3 4 .4! মর্যাদা ও অবস্থানে সে তোমাদের মাঝের নিকৃষ্ট ব্যক্তিটি নয়।”-এ কথা বলায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর উদ্দেশ্য হলো- যেহেতু সে তার সাথীদের আসরাবপত্রের দেখাশুনার দায়িত্‌ পালন করছিল। বর্ণনাকারী বলেন, এরপর তারা রাসূলাল্লাহ (সা)-এর দরবার থেকে প্রস্থান করল এবং মুসায়লামাকে রাসুলাল্লাহ্‌ (সা)-এর দেয়া উপঢৌকন তার কাছে নিয়ে গেল । প্রতিনিধি দল ইয়ামামায় ফিরে গেলে আল্লাহ্র দুশমন ধর্মত্যাগ করে মিথ্যা নবুয়তের দাবীদার হয়ে বসল । সে বলতে লাগল (নবুয়তের) বিষয়টিতে তো আমি: তার্‌ অংশীদার, তার সহগামী দলের লোকদের সাক্ষী বানিয়ে সে বলল, তোমরা:ভাল্ল কাছে আমার কথা উল্লেখ করলে তিনি কি এ কথা বলেননি যে, সে তোমাদের www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।