Contents ১০২ আল-বিদায়া ওয়ান নিহায়া নাযর ও উকবা ফিরে এল কুরায়শ সম্পৃদায়ের নিকট । তারা বলল, হে কুরায়শ সম্পৃরদায়! আমরা এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদের মাঝে এবং মুহাম্মাদ (সা)-এর মাঝে স্পষ্ট মীমাংসা করে দিবে। ইয়াহুদী যাজকদল আমাদেরকে পরামর্শ দিয়েছে তাকে কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে ৷ উক্ত বিষয়গুলো তারা ওদেরকে জানায় ৷ তখন কুরায়শের লোকেরা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসে এবং বলে, হে মুহাম্মদ! আমাদেরকে এ বিষয়গুলো সম্পর্কে অবহিত কর দেখি! ইয়াহুদীদের নির্দেশিত বিষয়গুলো তারা তাকে জিজ্ঞেস করে। রাসূলুল্লাহ্ (সা) বললেন, আপনারা যা জিজ্ঞেস করেছেন, সে সম্পর্কে আলি আগামীকাল আপনাদেরকে জানাব । তিনি ইনশাআল্লাহ্ বলতে এসময় ভুলে যান । ওরা প্রস্থান করল । এদিকে রাসূলুল্লাহ্ (সা) একে একে পনের দিন অপেক্ষা করলেন কিন্তু এ সম্পর্কে কোন ওহী নাযিল হলো না, হযরত জিবরাঈল (আ)-ও আসলেন না । মঞ্ধার অধিবাসীরা খুশীতে আটখানা ৷ তারা বলছিল, মুহাম্মদ (সা) আমাদেরকে পরেরদিন উত্তর দেয়ার অঙ্গীকার করেছে, অথচ পনের দিনের মাথায়ও সে আমাদেরকে প্রশ্গুলো সম্পর্কে কোন উত্তর দিচ্ছে না । ওহী বন্ধ থাকায় রাসূলুল্লাহ্ (সা) দুশ্চিন্তায় পড়ে গেলেন । মক্কাবাসীদের অব্যাহত কটুক্তি ও তিরকস্কার তাকে পীড়া দিচ্ছিল । অবশেষে সূরা কাহ্ফ নিয়ে হযরত জিবরাঈল (আ) এলেন । মুশরিকদের আচরণে ক্ষুক্ধ ও অধৈর্য হয়ে উঠায় রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি মৃদু তিরস্কার রয়েছে এ সূরায় ৷ এতে তাদের প্রশ্বকৃত যুবকের তথ্য এবং পৃথিবী প্রদিক্ষণকারী ব্যক্তির বর্ণনা রয়েছে। অন্যত্র রূহ সম্পর্কে আল্লাহ্ তা'আলা বলেছেন $ Vp os El es i Gio ESA ESA oe DL ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে । বলুন, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে (১৭ ৪ ৮৫)। এঁ বিষয়ে আমরা পুংখানুপুংখ ও বিস্তারিত ভাবে তাফসীর গ্রন্থে আলোচনা করেছি । সে সম্পর্কে অধিকতর জ্ঞান আহ্রণে কারো আগ্রহ থাকলে সেখানে দেখে নিতে পারবেন । মুশরিকদের প্রশ্ব উপলক্ষে আরো নাযিল হল $ Ue Lindh be LS ay AEN Al LTE আপনি কি মনে করেন যে, গুহা ও রাকীমের অধিবাসিগণ আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ? (১৮ £ ৯) । এরপর তাদের সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন । অবশ্য মধ্যখানে নিশ্চয়তাসূচক ইনশাআল্লাহ্ (যদি আল্লাহ্ চান) বলার শিক্ষা দেয়া হয়েছে শর্তসূচক অর্থে নয়। এ প্রসংগে আল্লাহ্ তা‘আলা বলেন $ HEE HE 13। le DS Jeli ys L EE Ee Y, www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।