Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১০১ প্রমুখ । ইমাম আহমদ ও তিরমিযী (র) আবদুল্লাহ্ ইব্ন মুবারক..... আবূ উমামা? (রা) সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, আমার প্রতিপালক মক্কাভূমির সবটাই আমার জন্যে স্বর্ণে পরিণত করে দিলে আমি তাতে খুশী হবো কিনা জানতে চেয়েছেন । আমি বলেছি যে, তা করার দরকার নেই । আমি বরং একদিন তৃপ্তির সাথে আহার করব এবং একদিন উপোস করব । তাতেই আমি সন্তুষ্ট । রাসূলুল্লাহ্ (সা) হুবহু একথাটিই বলেছিলেন কিংবা এ মর্মের উক্তি করেছিলেন। তিনি আরো বলেছিলেন, আমি যখন উপোস থাকব, তখন বিনয় সহকারে, কান্নাকাটি করে আপনার দরবারে দু'আ করব এবং আপনাকে স্মরণ করব । আর যখন তৃপ্ত হয়ে খাব, তখন আপনার প্রশংসা করব ও শোকর আদায় করব । এটি ইমাম আহমদ (র)-এর বর্ণনা তিরমিযী (র) এটিকে হাসান বলে অভিহিত করেছেন। মুহাম্মদ ইব্ন ইসহাক..... ইব্ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন । তিনি বলেন, কুরায়শ শের লোকেরা নাযর ইব্ন হারিছ এবং উকবা ইব্ন আবী মুআয়তকে মদীনায় ইয়াহুদীদের নিকট প্রেরণ করেছিল । তারা ওদেরকে বলেছিল তোমরা দু'জন গিয়ে ইয়াহুদী যাজকদের নিকট মুহাম্মদ (সা)-এর পরিচয় দেবে এবং তার বক্তব্য সম্পর্কে জ্ঞাত করবে এবং তার সত্যাসত্য সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করবে কারণ, তারা প্রথম আসমানী কিতাবপ্রাপ্ত সম্প্রদায় । নবী, রাসূলগণ সম্পর্কে তাদের সেই জ্ঞান আছে, যা আমাদের নেই । ওরা দু'জন যাত্রা করে এবং মদীনায় গিয়ে পৌছে । রাসুলুল্লাহ (সা)-এর পরিচয়, কার্যকলাপ ও তার কতক বক্তব্য উল্লেখ করে ওরা ইয়াহুদী যাজকদেরকে তার সত্যাসত্য সম্পর্কে জিজ্ঞেস করে। তারা দু'জনে বলেছিল আপনারা তাওরাত কিতাবপ্রাপ্ত সম্পৃদায়। আমরা আপনাদের নিকট এসেছি এ উদ্দেশ্যে যে আমাদের ওই লোকটি সম্পর্কে আপনারা আমাদেরকে প্রকৃত তথ্য জানাবেন । ইয়াহুদী যাজকগণ ওদেরকে বলল, আমরা তোমাদেরকে তিনটি প্রশ্ শিখিয়ে দিচ্ছি। তোমরা তাকে ওই বিষয় সম্পর্ক জিজ্ঞেস করবে । তিনি যদি ওগুলোর ঠিক ঠিক উত্তর দিতে পারেন, তবে তিনি নিশ্চয়ই রিসালতপ্রাপ্ত নবী । আর তা না পারলে নিশ্চয়ই সে মিথ্যাবাদী, প্রতারক । এরপর তার সম্পর্কে তোমরাই তোমাদের সিদ্ধান্ত নিবে। প্রথমত, তোমরা তাকে জিজ্ঞেস করবে সেই একদল যুবক সম্পর্কে, যারা প্রথম যুগে হারিয়ে গিয়েছিল ওদের পরিণতি কী হয়েছিল ? কারণ, তাদেরকে কেন্দ্র করে আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল । দ্বিতীয়ত তাকে জিজ্ঞেস করবে সেই ব্যক্তি সম্পর্কে, যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিল তার বৃত্তান্ত কী ? তৃতীয়ত তাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে । রূহ কী ? তিনি যদি এগুলো সম্পর্কে তোমাদেরকে জানাতে পারেন, তবে তিনি নিশ্চয়ই নবী । তোমরা তার অনুসরণ করবে । অন্যথায় সে একজন মিথ্যাবাদী । তার সম্পর্কে তোমরা যা করতে চাও করবে । ১. কোন কোন কপিতে কাসিম ইব্ন আবূ উমামা বলা হয়েছে মূলত তিনি হলেন কাসিম ইব্ন আবদুর রহমান, বনী উমাইয়া দিমাশকী এর মুক্ত ক্রীতদাস । তিনি আবূ উমামা ব্যতীত অন্য কোন সাহাবী থেকে হাদীছ বর্ণনা করেননি । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।