Contents ১০০ আল-বিদায়া ওয়ান নিহায়া তার পরিবার-পরিজনের নিকট ফিরে আসেন তারা যখন তাকে ডেকেছিল, তখন যে বিরাট আশা নিয়ে তিনি ওদের নিকট গিয়েছিলেন, সে আশা ভঙ্গ হওয়ায় তিনি খুবই মর্মাহত হন । যখন দেখা গেল যে, তারা রাসূলুল্লাহ্ (সা) থেকে দূরে সরে থাকতে চায় এবং তাদের সম্মিলিত ওই সমাবেশ ছিল অবিচার, সীমালংঘন ও সত্যদ্রোহিতার মজলিস ৷ তখন মহান আল্লাহ্র হিকমত ও তার রহমতের দাবী ছিল যে, ওদের আহ্বানে সাড়া দেয়া যাবে না। কেননা, মহান আল্লাহ্র সম্যক জানা ছিল যে, তাতেও ওরা ঈমান আনয়ন করবে না । ফলশ্রুতিতে বরং তাদের শাস্তি-ই ত্বরান্বিত হবে । এ প্রসংগে ইমাম আহমদ (র) বলেন, উছমান ইব্ন মুহাম্মদ...... ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, মক্কার অধিবাসিগণ রাসুলুল্লাহ (সা)-এর নিকঁট অনুরোধ করেছিল তিনি যেন তাদের জন্যে সাফা পাহাড়কে স্বরণে রূপান্তরিত করে দেন এবং অন্যান্য পাহাড়গুলোকে তাদের নিকট' থেকে দূরে সরিয়ে দেন যাতে তারা স্বাচ্ছন্দ্যে ক্ষেত-ফসল উৎপাদন করতে পারে । আল্লাহ্ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ্ (সা)-কে বলা হল যে, আপনি ইচ্ছা করলে তাদের ওই অনুরোধের ব্যাপারে অপেক্ষা করতে পারেন আর ইচ্ছ করলে তাদের আবদারগুলো পূরণও করে দেখাতে পারেন। তবে তখনও যদি তারা কুফরী করে, তাহলে তারা নিশ্চয় তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে, যেমন হয়েছে তাদের পূর্ববর্তী উন্মত ৷ তখন রাসূলুল্লাহ (সা) বললেন, আমি বরং তাদের ব্যাপারে অপেক্ষা করব । এ প্রসংগে আল্লাহ তা'আলা বলেন $ i LR “2 £ A Bot “247-0 ল “ AOL A ite Ed 000 “লাল EA পূৰ্ববর্তিগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা হতে বিরত রাখে । আমি শিক্ষাপ্রদ নিদর্শনস্বরূপ ছামূদ জাতিকে উদ্থরী দিয়েছিলাম, এরপর তারা তার প্রতি জুলুম করেছিল (১৭৪৫৯) । ইমাম নাসাঈ (র)-ও অনুরূপ হাদীছ হযরত জারীর (র) থেকে বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) বলেন, আবদুর রহমান...... হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, কুরায়শ বংশের লোকজন রাসূলুল্লাহ্ (সা)-কে বলেছিল আপনি আমাদের জন্যে আপনার প্রতিপালকের দরবারে দু'আ করুন যাতে তিনি সাফা পাহাড়কে আমাদের জন্যে স্বর্ণে পরিণত করে দেন তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনব । রাসূলুল্লাহ্ (সা) বললেন, তোমরা কি সত্যিই ঈমান আনবে ? তারা বলল, হ্যা আমরা ঈমান আনব । রাসূলুল্লাহ্ (সা) দু‘আ করলেন। হযরত জিবরাঈল (আ) এলেন । তিনি বললেন, হে মুহাম্মদ! আপনার প্রতিপালক আপনাকে সালাম বলেছেন এবং এ কথা বলেছেন যে, যদি আপনি চান তবে সাফা পাহাড় স্বর্ণে পরিণত হবেই । কিন্তু এরপর যদি ওদের কেউ কুফরী করে, তৰে আমি এমন শাস্তি দিব যা বিশ্বের কাউকেই দেব না। আর আপনি যদি চান তবে আমি তাদের জন্যে রহমত ও তাওবার দরজা খুলে দেব । রাসূলুল্লাহ্ (সা) বললেন, তাহলে রহমত ও তাওবার দরজাই বরং খুলে দিন । দুটো হাদীছের সনদই উৎকৃষ্ট বটে ৷ বেশ কিছু সংখ্যক তাবিঈ থেকে এ হাদীছখানা www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।