আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৯ ধারণ করব আল্লাহ্‌র নির্দেশের জন্যে যতক্ষণ না আল্লাহ্‌ তা'আলা আমাদের ও আপনাদের মাঝে ফায়সালা করে দেন । এরপর তারা বলল, তুমি তো বলে থাক যে, তোমার প্রতিপালক যা চান তা করেন, তাহলে তাকে বলে আকাশটাকে ভূপাতিত করে দাও । এরূপ না করলে আমরা কখনো তোমার প্রতি ঈমান আনব না । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, এটি আল্লাহ্র ইখতিয়ারাধীনই তিনি .চাইলে তোমাদের জন্যে তা ঘটাবেন । | এরপর তারা বলল, হে মুহাম্মদ! আমরা যে তোমার সাথে বৈঠকে বসব, তোমার নিকট এসব প্রশ্ব করব এবং তোমার নিকট যা দাবী করলাম এগুলো দাবী করব__ এসব বিষয় কি পূর্ব থেকেই তোমার প্রতিপালকের জানা ছিল না ? যদি জানা থাকে, তবে তিনি তো আগে-ভাগে তোমাকে তা জানিয়ে দিতে পারতেন এবং এমন উত্তর শিখিয়ে দিতে পারতেন যা দ্বারা তুমি আমাদের যুক্তি খণ্ডন করতে পারতে । তোমার আনীত বিষয়াদি যদি আমরা গ্রহণ না করি, তবে তিনি আমাদের ব্যাপারে কী করবেন তা তো তোমাকে জানিয়ে দিতে পারতেন । আমরা সংবাদ পেয়েছি যে, ইয়ামামা অঞ্চলের অধিবাসী ‘রাহমান’ নামের এক ব্যক্তি তোমাকে এসব শিখিয়ে দেয়। আল্লাহ্র কসম, আমরা কখনই ওই 'রাহমানের' প্রতি ঈমান আনব না । হে মুহাম্মদ! এ সকল বক্তব্য দ্বারা আমরা তোমাকে আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ দিয়েছি। আল্লাহ্র কসম, তুমি আমাদের ব্যাপারে যা করে যাচ্ছ বিনা বাধায় তা করে যাওয়ার জন্যে আমরা তোমাকে সুযোগ দিব না । বরং তা প্রতিরোধ করতে গিয়ে হয়ত আমরা তোমাকে ধ্বংস করে দিব নতুবা তুমি আমাদেরকে ধ্বংস করে দিবে। মুশরিকদের কেউ কেউ বলেছিল, আমরা তো ফেরেশতাদের উপাসনা করি৷ তারা আল্লাহ্র কন্যা । ওদের কেউ কেউ বলেছিল, আমরা কখনই তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না তুমি আল্লাহ্‌কে এবং ফেরেশতাদেরকে আমাদের সম্মুখে উপস্থিত কর রাসূলুল্লাহ্‌ (সা)-কে এসব কথা বলার পর তিনি ওখান থেকে চলে যান । তীর সাথে উঠে এল আবদুল্লাহ্‌ ইবন আবী উমাইয়া ইব্‌ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্‌ন মাখযুম ৷ সে ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর ফুফু আবদুল মুত্তালিবের কন্যা আতিকার পুত্র । সে বলল, হে মুহাম্মদ! তোমার সম্প্রদায় তোমার নিকট এ প্রস্তাবগুলো পেশ করেছে অথচ তুমি এর কোনটিই গ্রহণ করলে না । এরপর তারা নিজেদের কল্যাণের জন্যে বেশ কিছু দাবী উত্থাপন করল, যার দ্বারা তারা আল্লাহর নিকট তোমার প্রকৃত মর্যাদা সম্পর্কে অবগত হতে পারত তাও তুমি করলে না । এরপর তারা তাৎক্ষণিক ও শীঘ্র শাস্তি আনয়নের দাবী জানাল, যে শাস্তির ব্যাপারে তুমি তাদেরকে সতর্ক করছিলে । আল্লাহর কসম, আমি তোমার প্রতি কখনই ঈমান আনব না যতক্ষণ না তুমি আকাশের সাথে একটি সিড়ি স্থাপন কর এবং আমাদের সম্মুখে ওই সিঁড়ি বেয়ে আকাশে আরোহণ কর । এরপর সাথে করে একটি উন্ুক্ত কিতাব নিয়ে আসে-আর তোমার সাথে থাকবে ৪জন ফেরেশতা যারা সাক্ষ্য দিবে যে, তুমি যা বলছো তা যথার্থ । আল্লাহর কসম তুমি যদি এটুকু করতে পার, তবে আমার ধারণা যে, তোমাকে সত্যবাদী বলে মেনে নিতে পারবো । এরপর সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট থেকে চলে যায় । দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে রাসূলুল্লাহ্‌ (সা) www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।