আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া তোমার প্রতিপালক যিনি তোমাকে রিসালাত সহকারে পাঠিয়েছেন তুমি তার নিকট এ আর্জি পেশ কর, তিনি যেন আমাদের এলাকাকে সংকুচিত করে রাখা এই পাহাড়টি দূরে সরিয়ে দেন এবং আমাদের দেশের আয়তন বাড়িয়ে দেন। আরো নিবেদন পেশ কর, তিনি যেন আমাদের দেশে সিরিয়া ও ইরাকের ন্যায় নদ-নদী প্রবাহিত করে দেন। আমাদের মৃত পূর্বপুরুষদেরকে পুনজীবিত করে দেন। পুনরুজ্জীবিত মানুষদের মধ্যে যেন কুসাঈ ইব্‌ন কিলাবও থাকেন। কারণ, তিনি একজন সত্যবাদী ও শ্রদ্ধাভাজন প্রবীণ লোক ছিলেন। তিনি পুনরুজ্জীবিত হয়ে এলে তুমি যা বলছ, তা সত্যি কি মিথ্যা আমরা তাকে জিজ্ঞেস করব । আমরা তোমাকে যা বললাম, তুমি যদি তা করে দেখাতে পার এবং আমাদের পূর্বপুরুষেরা যদি তোমাকে সত্যবাদী বলে প্রত্যায়ন করেন, তবে আমরা তোমাকে সত্যবাদী বলে মেনে নেব। আমরা তখন আল্লাহ্‌র নিকট তোমার বিশেষ মর্যাদা রয়েছে বলে বুঝতে পারব এবং এও বুঝতে পারব যে, তুমি যেমন বলছ ঠিকই আল্লাহ্‌ তা‘আলা তোমাকে রাসূলরূপে প্রেরণ করেছেন। রাসুলুল্লাহ (সা) তাদেরকে বললেন, ওই সব কাজ করার জন্যে তো আমাকে প্রেরণ করা হয়নি। আমি তো আপনাদের নিকট এসেছি সে সব বিষয় নিয়ে, যেগুলো সহকারে আল্লাহ্‌ তা'আলা আমাকে পাঠিয়াছেন। যে সব বিষয়সহ আমি আপনাদের প্রতি প্রেরিত হয়েছি, সে গুলো আমি আপনাদের নিকট পোৌঁছিয়ে দিয়েছি । আপনারা যদি সেগুলো গ্রহণ করেন, তবে ইহকালে ও পরকালে আপনাদের কল্যাণ হবে । আর যদি সেগুলো প্রত্যাখ্যান করেন, তবে আমি ধৈৰ্য ধারণ করব এবং আল্লাহ্‌ তা'আলার নির্দেশের অপেক্ষায় থাকব যতক্ষণ না আল্লাহ্‌ তা'আলা আমার ও আপনাদের মাঝে ফায়সালা করে দেন। তারা বলল, আমরা যা চেয়েছি তুমি যদি তা করতে না পার, তবে তুমি এ কাজটি কর যে, তুমি তোমার প্রতিপালককে বল, তিনি যেন আমাদের নিকট একজন ফেরেশতা পাঠিয়ে দেন, যে. তোমার কথাগুলো সত্য বলে প্রত্যায়ন করবে এবং তোমার পক্ষ থেকে আমাদের অভিযোগগুলো খণ্ডন করবে । আর তুমি তোমার প্রতিপালকের নিকট নিবেদন পেশ করবে তিনি যেন আমাদের জন্যে বাগ-বাগিচা, সম্পদরাশি এবং স্বর্ণ, রৌপ্যের প্রাসাদরাজির ব্যবস্থা করে ‘দেন। তোমার জীবিকা অন্বেষণের ঝামেলা থেকে যেন তিনি তোমাকে মুক্ত করে দেন। আমরা তো তোমাকে দেখছি যে, জীবিকার তাকীদে তুমি হাটে-বাজারে যাচ্ছ এবং জীবিকা অন্বেষণ করছ যেমনটি আমরা করছি । যদি এটুকু করতে পার, তবে তোমার প্রতিপালকের নিকট তোমার মর্যাদা ও গুরুত্ব কতটুকু তা আমরা বুঝতে পারব ৷ তুমি যেমন নিজেকে রাসূল বলে মনে করছো তা যদি সঠিক হয়েই থাকে, তবে একাজগুলো তুমি কর । রাসূলুল্লাহ (সা) তাদেরকে বললেন, আমি ওসব কিছুই করব না, আমি আমার প্রতিপালকের নিকট এ জাতীয় কোন আবেদন করব না । এ সকল কাজ করার জন্যে আমাকে আপনাদের প্রতি প্রেরণ করা হয়নি। বরং আল্লাহ্‌ তা'আলা আমাকে প্রেরণ করেছেন সুসংবাদদাতা ও.-সতর্ককারী রূপে । আমি যা এনেছি আপনারা যদি তা গ্রহণ করেন, তবে তাতে আপনাদের ইহকাল-পরকালের কল্যাণ হবে। আর যদি তা প্রত্যাখ্যান করেন, তবে আমি ধৈর্য www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।