Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৭ তোমার সাথে কথা বলবেন ৷ রাসূলুল্লাহ্ (সা) সব সময় এটাই কামনা করতেন তারা যেন সৎপথে আসে ৷ তাদের সত্যদ্রোহিতায় তিনি দুঃখ পেতেন । তাদের উপস্থিতির কথা শুনে তিনি ধারণা করেন যে, ঈমান আনায়নের ব্যাপারে তাদের মনে কোন নতুন অনুভূতি সৃষ্টি হয়েছে। EN VE 2 HE PRC EC SELEY SA HES: RED তারা বলল, হে মুহাম্মাদ! আমরা তোমার নিকট সংবাদ পাঠিয়েছি এজন্যে যে. এ বিষয়ে আমরা তোমার ওযর-আপত্তির পথ বন্ধ করে দিতে চাই ৷ তুমি তোমার সম্প্রদায়ের মধ্যে যে বিশৃংখলা সৃষ্টি করেছ কোন মানুষ তার নিজ সম্পৃদায়ের মধ্যে তেমন কিছু করেছে বলে: বর্ণনা ও সমালোচনা করেছ । আমাদের জ্ঞানী-গুণী লোকদেরকে তুমি মূর্খ বলেছ । আমাদের উপাস্যগুলোকে তুমি গালমন্দ করেছ ৷ আমাদের এক্যবদ্ধ সম্প্রদায়কে তুমি বিচ্ছিন্ন ও বিভক্ত করে দিয়েছ । এমন কোন মন্দ কাজ ও মন্দ আচরণ নেই, যা তুমি আমাদের সাথে করনি। তোমার এরূপ প্রচারের দ্বারা ধন-সম্পদ সংগ্রহ করাই যদি উদ্দিষ্ট হয়, তবে আমাদের সকলের ধন-সম্পদ থেকে কিছু কিছু আমরা তোমাকে দিয়ে দিব যার ফলে তুমি আমাদের সকলের চাইতে অধিক সম্পদশালী হয়ে যাবে। সম্মান ও মর্যাদাই যদি তোমার কাম্য হয়, তবে আমরা তোমাকে আমাদের সকলের নেতা রূপে বরণ করে নিব । তুমি যদি রাজা হতে চাও আমরা তোমাকে আমাদের রাজারূপে গ্রহণ করব । আর তোমার নিকট এসকল বিষয় সংবাদ নিয়ে যে আসে, সে যদি জিন হয়ে থাকে যাকে তুমি দেখতে পাও এবং যে তোমাকে কাবু করেছে, তবে তার হাত থেকে তোমাকে রক্ষা করার জন্যে চিকিৎসা খাতে যত অর্থ-কড়ি লাগে আমরা তা ব্যয় করে তোমাকে সুস্থ করে তুলব । এর কোনটিই যদি তুমি গ্রহণ না কর, তবে তোমার কোন ওযর-আপত্তি আমরা মেনে নেব না। Ce SS EEN CNEL প্রয়োজ্য নয় । আমি যে বিষয়টি নিয়ে এসেছি তা দ্বারা আপনাদের ধন-সম্পদ হস্তগত করা আমার উদ্দেশ্য নয় । আপনাদের মাঝে সম্মানজনক স্থান লাভ করাও আমার উদ্দেশ্য নয় । রাজত্বও আমি চাই না । বরং মহান আল্লাহ্ আমাকে আপনাদের নিকট প্রেরণ করেছেন রাসূলরূপে । তিনি আমার প্রতি কিতাব নাযিল করেছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাদেরকে পুরস্কারের সুসংবাদ এবং শাস্তির ব্যাপারে সতর্ক করি। আমি আমার প্রতিপালকের দেয়া রিসালাতের বাণী আপনাদের নিকট পৌছিয়ে দিলাম এবং আপনাদের কল্যাণ কামনা করছি। আমি যা এনেছি আপনারা যদি তা গ্রহণ করেন, তবে ইহ্কালীন ও পরকালীন কল্যাণ আপনারা লাভ করতে পারবেন, আর যদি তা প্রত্যাখ্যান করেন, তবে আমি ধৈৰ্য ধারণ করব যতক্ষণ না আল্লাহ্র পক্ষ থেকে আপনাদের ও আমার ব্যাপারে কোন ফায়সালা আসছে। এরপর কুরায়শের লোকেরা বলল, আমরা তোমাকে যে সকল প্রস্তাব দিয়েছি, তার কোনটিই যদি তুমি গ্রহণ না কর, তবে অন্য একটি কাজ কর । তুমি তো জান যে, আমাদের দেশ খুব ছোট, আমাদের ধন-সম্পদ খুবই কম এবং আমরা খুব দুঃখ-কষ্টে জীবন যাপন করি । ১৩ _ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।