Contents ৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া বলেছিল তিনি তা তাকে শুনালেন। সুতরাং তুমি নিজেও বাচ আমাকেও বাচতে দাও! আমার মাথায় এমন বোঝা চাপিয়ে দিও না যা বহন করার ক্ষমতা আমার নেই । তাতে রাসূলুল্লাহ্ (সা) ধারণা করলেন যে, তার চাচার মনোভাবের পরিবর্তন ঘটেছে এবং তিনি তাকে ত্যাগ করতে এবং ওদের হাতে তুলে দিতে যাচ্ছেন। তাকে রক্ষায় ও সহযোগিতায় তাঁর চাচা অক্ষম হয়ে পড়েছেন। এ প্রেক্ষাপটে রাসূলুল্লাহ্ (সা) বললেন, “আল্লাহ্র কসম, ওরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয় এই শর্তে যে, আমি ওই কাজ ছেড়ে দিব, তবু আমি তা ছেড়ে দেব না যতক্ষণ না আল্লাহ্ এই দীনকে বিজয়ী করেন কিংবা ওই পথে আমার মৃত্যু হয় । দুই চোখ অশ্রুসজল হয়ে উঠলো এবং তিনি কেঁদেই ফেললেন । তারপর ওখান থেকে উঠে গেলেন । তিনি যখন ফিরে যাচ্ছিলেন, তখন আবূ তালিব তাকে ডেকে বললেন ‘ভাতিজা! তুমি নিকটে আস । তখন তিনি কাছে আসলেন এবং আবূ তালিব বললেন, ‘ভাতিজা! তুমি যাও, তোমার মন যা চায় তুমি তা বলতে থাক । আল্লাহ্র কসম, আমি কখনো তোমাকে ওদের হাতে তুলে দেব না ৷” ইব্ন ইসহাক.বলেন, কুরায়শরা বুঝতে পারল যে, রাসূলুল্লাহ্ (সা)-কে ত্যাগ করতে এবং তাকে হস্তান্তর করতে আবূ তালিব রাযী নন। বরং তার জীবন রক্ষায় আবূ তালিব প্রয়োজনে কুরায়শদেরকে ত্যাগ করতে এবং তাদের শত্রুতা বরণ করে নিতে প্রস্তুত । তখন তারা আম্মারা ইব্ন ওয়ালীদ ইব্ন মুগীরাকে তার নিকট নিয়ে যায় । তারা তাকে বলে, হে আবূ তালিব! এ হল ওয়ালীদের পুত্র আশ্মারা । কুরায়শ বংশের শ্রেষ্ঠতম সাহসী ও সর্বাধিক সুদর্শন যুবক । আপনি তাকে গ্রহণ করুন । তার জ্ঞান-গরিমা, বিদ্যা-বুদ্ধি ও শক্তি-সাহস আপনার জন্যেই উৎসগীকৃতি থাকবে। আপনি তাকে পুত্ররূপে গ্রহণ করুন । সে একান্ত আপনার হয়েই থাকবে ৷ বিনিময়ে আপনার ভাতিজাকে আপনি আমাদের হাতে তুলে দিন। সে তো আপনার ধর্ম এবং আপনার পূর্ব-পুরুষদের ধর্মের বিরোধিতা করছে। আপনার এবক্যবদ্ধ সম্পৃদায়ের মধ্যে ফাটল ধরিয়েছে এবং আমাদের জ্ঞানী-গুণী ব্যক্তিদেরকে মূর্খ ঠাওরাচ্ছে। আপনি তাকে আমাদের হাতে তুলে দিন, আমরা তাকে খুন করে ফেলি । তার বিনিময়ে আমরা তো এ যুবকটিকে আপনার হাতে তুলে দিচ্ছি। তখন আবূ তালিব বললেন, তোমরা আমার নিকট যে প্রস্তাব দিয়েছ, আল্লাহ্র কসম, তা অত্যন্ত মন্দ প্রস্তাব বটে । তোমাদের ছেলেটি তোমরা আমাকে দিবে যেন আমি তাকে যাতে তোমরা তাকে হত্যা করতে পার? আল্লাহ্র কসম, তা কখনো হবার নয় । মত্ঈম ইব্ন আদী ইব্ন নাওফিল ইব্ন আবৃ্দ মানাফ ইব্ন কুসাঈ বলল, হে আবূ তালিব! আল্লাহর কসম, আপনার সম্প্রদায়ের লোকেরা আপনার নিকট ইনসাফ ভিত্তিক প্রস্তাব দিয়েছিল এবং যা আপনি অপসন্দ করেন তা থেকে আপনাকে রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করেছে । কিন্তু আমি দেখছি আপনি তার কোনটিই গ্রহণ করছেন না । মুত্ঈম-এর উদ্দেশ্যে আবূ তালিব বললেন, আল্লাহর কসম, তারা আমার প্রতি ইনসাফ করেনি, তুমি বরং আমার জন্যে অপমানজনক এবং ওদের পক্ষে বিজয়মূলক কথাবার্তা বলছো । সুতরাং তোমার যা ইচ্ছা তা কর! অথবা তিনি এ মর্মের অন্য কোন ভাষ্য ব্যবহার করেছেন। এরপর সংকট দানা বেধে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।