আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৯১ হয়। প্রতিনিধি দলে ছিল উতবা ইব্ন রাবীআ, শায়বা ইব্‌ন রাবীআ (ইব্‌ন আব্দ শামস ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন কুসাই), আবূ সফিয়ান সাখর ইব্‌ন হার্ব ইব্‌ন উমাইয়া ইবৃন আব্দ শাম্‌স, আবুল বুখতারী ‘আস ইব্ন হিশাম (ইব্ন হারিছ ইব্‌ন আসাদ ইব্‌ন আবদিল উষ্যা ইব্ন কুসাই, আসওয়াদ ইব্ন মুতিব ইব্‌ন আসাদ ইব্‌ন আবদিল উষ্যা, আবূ জাহ্‌ূল তার নাম আমর ইব্ন হিশাম ইব্ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন উমর ইবন মাখযুম, ওয়ালীদ ইব্ন মুগীরা ইব্‌ন আবদিল্লাহ্‌ ইব্‌ন উমার ইব্‌ন মাখযূম ইব্ন ইয়াকযা ইব্‌ন মুররা ইব্‌ন কাআব ইব্‌ন লুওয়াই নাবীহ্‌ ও মুনাব্বিহ__ এদের দু'জনের পিতা হাজ্জাজ ইব্‌ন আমির ইব্‌ন হুযায়ফা ইব্‌ন সাঈদ ইব্‌ন সাহম ইব্‌ন আমর ইব্ন হাসীস ইবন কাআব ইব্‌ন লুওয়াই, ‘আস ইব্ন ওয়াইল ইব্‌ন সাঈদ ইব্‌ন সাহম ৷ ইব্‌ন ইসহাক বলেন, তাদের সাথে আরো কেউ ও থাকতে পারে। | তারা বলল, হে আবূ তালিব! আপনার ভাতিজা তো আমাদের উপাস্যদেরকে গলি মন্দ ET বং আমাদের পূর্ব পুরষদেরকে পথ ভ্ৰষ্ট রূপে চিহ্নিত করে। সুতরাং আপনি হয় আমাদের RIE SR নতুবা তার ও আমাদের মধ্যস্থল থেকে আপনি সরে দাড়াবেন। কারণ, তার ধর্মমতের বিরোধিতায় আপনি ও আমাদের ন্যায় আছেন, তখন আমরা তাকে দেখে নিব । আবু তালিব তাদের সাথে নম্রভাবে কথা-বার্তা বললেন এবং ভালোয় ভালোয় তাদেরকে বিদায় দিলেন তারা চলে গেল, রাসূলুল্লাহ্‌ (সা) যথা নিয়মে তার কাজ চালিয়ে যেতে লাগলেন, তিনি আল্লাহ্‌র দীন প্রচার ও মানুষকে আল্লাহ্র পথে ডাকার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। ফলে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে তাদের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠে। এদিকে কুরায়শদের মধ্যে পরস্পর অধিকহারে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কথা আলোচিত হতে থাকে । ফলে, তারা তীর বিরুদ্ধে কঠোর হওয়ার চিন্তা-ভাবনা করে এবং একে অন্যকে এ জন্যে প্ররোচিত করে। তারা দ্বিতীয়বার আবূ তালিবের নিকট আসে । তারা বলে, হে আবূ তালিব । আমাদের মধ্যে আপনি একজন প্রবীণ মর্যাদাবান ও সনম্তরান্ত লোক । আপনাকে আমরা বলেছিলাম, আপনার ভাতিজাকে আমাদের সমালোচনা থেকে বিরত রাখতে, আপনি কিন্তু তাকে থামিয়ে রাখেননি । আমাদের পূর্বপুরুষদেরকে গালি দেয়া জ্ঞানী-গুণীদেরকে মূর্খ বলা এবং আমাদের উপাস্যদের সমালোচনা করার ন্যায় অনাচার আমরা আর সহ্য করব না । শেষ পর্যন্ত হয় আপনি তাকে আমাদের থেকে বিরত রাখবেন নতুবা এর ফলশ্র্তিতে আমরা তার এবং আপনার উপর চড়াও হব । যতক্ষণ না আমাদের দু'পক্ষের কোন এক পক্ষ ধ্বংস হয়। তারা হুবহু তাকে একথা বা এমর্মের অন্য কোন কথা বলেছিল। এরপর তারা ওখান থেকে প্রস্থান করে। স্বগোত্রীয়দের লোকদের বিচ্ছেদ-বেদনা ও শত্ৰুতা আবূ তালিবের নিকট গুরুতর ঠেকে। আবার রাসূলুল্লাহ (সা)-কে ওদের হাতে সোপর্দ করা কিংবা তাকে অপমানিত করার ব্যাপারেও তিনি কোনমতে সম্মত ছিলেন না। ইব্‌ন ইসহাক বলেন, ইয়াকুব ইব্‌ন উতবা বলেছেন, কুরায়শের নেতৃবর্গ যখন আবৃ তালিবকে একথা বলল, তখন তিনি রাসূলুল্লাহ (সা)-কে ডেকে আনলেন এবং বললেন, “ভাতিজা! তোমার সম্প্রদায়ের লোকেরা আমার নিকট এসে এরূপ এরূপ বলেছে ৷ তারা যা যা www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।