আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া ব্যক্তিটি সে বক্তব্যটি গুরুত্ব সহকারে গ্রহণ করে বলে-হে আবুল কাসিম! ভালোয় ভালোয় এখান থেকে চলে যাও, তুমি তো মূর্খ নও । রাসূলুল্লাহ্‌ (সা) চলে গেলেন । পরের দিন তারা সকলে পুনরায় হাতীম অংশে সমবেত হয়। আমিও তাদের সাথে ছিলাম ৷ তারা একে অন্যকে বলে, তোমরা যা কিছু করো না আর সে যা কিছু করেছে তা তো তোমাদের সবারই আছে । এমনকি যখন সে তোমাদের অপসন্দের কথা বলেছে তোমরা তাকে ছেড়ে দিয়েছ । ইতোমধ্যে রাসূলুল্লাহ্‌ (সা) এসে সেখানে উপস্থিত হন৷ তারা সবাই একযোগে তার উপর আক্রমণ চালায় । সকলে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে ৷ তিনি তাদের দীন-ধর্ম ও উপাস্যদের যে দোষক্রুটি বর্ণনা ও সমালোচনা করেন, সেগুলো উল্লেখ করে তারা বলে, তুমিই কি এরূপ বলে থাক ? রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, হ্যা, আমিই এরূপ বলে থাকি । তাদের একজনকে আমি দেখলাম যে, সে তার চাদরের উভয় প্রান্ত কষে ধরে তার গলায় পেঁচিয়ে সজোরে টানছে। এদিকে তার পেছনে দাড়িয়ে হযরত আবূ বকর (রা) তার প্রতিবাদ করে বলছিলেন, তোমাদের সর্বনাম হোক । তোমরা একজন মানুষকে কি কেবল এ জন্যেই হত্যা করবে যে, সে বলে আমার প্রতিপালক আল্লাহ্‌ ? তখন তারা তাকে ছেড়ে চলে যায় । কুরায়শদের নিষ্ঠুর আচরণসমূহের মধ্যে এটিই আমার দেখা নিষ্ঠুরতম আচরণ । | পরিচ্ছেদ রাসূলুল্লাহ (সা) ও তার সাহাবীগণের প্রতি কুরায়শ নেতৃুবর্গের আক্রোশ, তার সমবেত উপস্থিতি এবং তাকে তাদের হাতে সোপর্দ করার দুরাশা ৷ শেষ পর্যন্ত আল্লাহ্র ইচ্ছায় চাচা আবূ তালিব তাকে তাদের হাতে সোপর্দ করতে অস্বীকৃতি জানালেন । ইমাম আহমদ (র) বলেন, ওয়াকী! ............ আনাস (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, আল্লাহর পথে আমি এমন নির্যাতন ভোগ করেছি যা অন্য কাউকে ভোগ করতে হয়নি ৷ আল্লাহ্র পথে আমি এমন ভয়-ভীতির মুখোমুখি হয়েছি অন্য কেউ তেমনটি হয়নি ৷ রাতে-দিনে ত্রিশ দিন আমার এমন কেটেছে যে, আমার নিকট এবং বিলালের নিকট কোন জীবের আহারযোগ্য কিছুই ছিল না । বিলাল তার বগলের নীচে যেটুকু খাদ্য রেখেছিল তা ব্যতীত । তিরমিযী ও ইব্‌ন মাজাহ্‌ হাম্মাদ ইব্‌ন সালামাহ্‌ থেকে এ হাদীছটি উদ্ধৃত করেছেন তিরমিযী একে সহীহ্‌ ও হাসান বলে অভিহিত করেছেন । মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন, চাচা আবূ তালিব রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি অপার দয়া দেখিয়েছেন । তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে রক্ষা করেছেন এবং তার পাশে দাড়িয়েছেন। রাসূলুল্লাহ্‌ (সা) অব্যাহত গতিতে দীন প্রচারে আল্লাহ্‌ নির্দেশ পালন করে গিয়েছেন। কোন কিছুই তাকে দীন প্রচার থেকে বিরত রাখতে পারেনি । কুরায়শরা যখন দেখতে পেল যে, তাদেরকে পরিত্যাগ করা এবং তাদের উপাস্যদের সমালোচনা করা ইত্যাকার তাদের অপসন্দনীয় কাজগুলো থেকে রাসূলুল্লাহ্‌ (সা) বিরত থাকছেন না এবং তারা এও দেখল যে, চাচা আবু তালিব তার প্রতি সহানুভূতি দেখিয়ে যাচ্ছেন, তার পাশে দাড়িয়ে এবং তাকে ওদের হাতে সোপর্দ করতে অস্বীকার করছেন, তখন তাদের নেতৃস্থানীয় একটি প্রতিনিধি দল আবূ তালিবের নিকট উপস্থিত www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।