আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৯ সেখানে উপস্থিত হয়। সে তার কাপড় দ্বারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর গলা পেঁচিয়ে সজোরে টান দেয়। তখন হযরত আবূ বকর (রা) সেখানে উপস্থিত হন এবং উকবাকে ঘাড় ধরে সরিয়ে দিয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-কে মুক্ত করেন । তখন হযরত আবূ বকর (রা) নিম্নোক্ত আয়াত উদ্ধৃত করে বলেন $ AEC HE UE EO MC EO a ast AL LMS SHOAL a Lo Is iS alas lS od Sis একজন লোককে তোমরা কি কেবল এজন্যেই হত্যা করবে যে, সে বলে আমার প্রতিপালক আল্লাহ অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট এসেছে । সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদিতার জন্যে সে দায়ী হবে । আর যদি সে সত্যবাদী হয়, সে তোমাদেরকে যে শাস্তির কথা বলে তার কতক তোমাদের উপর আপতিত হবেই ৷ আল্লাহ্‌ তা'আলা সীমালংঘনকারী ও মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না (৪০ $ ২৮)। . এ হাদীছের সমর্থনে আল্লামা বায়হাকী (র) হাকিম..... উরওয়া থেকে বর্ণনা করেছেন । তিনি বলেছেন যে, আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর ইব্‌ন ‘আসকে জিজ্ঞেস করেছিলাম, রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি কুরায়শদের শত্রুতার জঘন্যতম প্রকাশরূপে আপনি কোন ঘটনা দেখেছেন? তিনি বললেন, এ বিষয়ে আমি যা দেখেছি তা হল, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একদিন কা'বা শরীকের হাতীম অংশে সমবেত হয়েছিল । সেখানে তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রসংগ আলোচনা করে। তারা বলে যে, এই লোকটির ব্যাপারে আমরা যা ধৈর্য ও সংযম প্রদর্শন করছি এরূপ ধৈর্যধারণ করতে আমরা কখনো কাউকে দেখিনি । সে আমাদের ধৈর্যশীল ও জ্ঞানবান লোকদেরকে মূর্খ ঠাওরাচ্ছে। আমাদের পূর্বপুরুষদেরকে গালমন্দ করছে আমাদের দীন-ধর্মের সমালোচনা করছে আমাদের এক্যে ফাটল সৃষ্টি করছে আমাদের দেবতা ও উপাস্যদেরকে গাল দিচ্ছে। তার ব্যাপারে আমরা এখন এক মহাসংকটের সম্মুখীন । তারা হুবহু এ কথা বা এমর্মের বক্তব্য রেখেছিল অথবা তারা আলোচনা করছিল ঠিক ওই সময়ে রাসূলুল্লাহ্‌ (সা) সেখানে এলেন এবং সোজা এসে হাজারে আসওয়াদ মুম্বন করেন । এরপর তাদের পাশ দিয়ে হেঁটে তিনি তাওয়াফ করতে শুরু করেন। তাকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন কট্্‌ক্তি করতে থাকে ৷ রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখমণ্ডলে এর প্রতিক্রিয়া দেখা যায়। তবু তিনি তাওয়াফ চালিয়ে যেতে থাকেন । দ্বিতীয় চক্করে যখন তিনি তাদেরকে অতিক্রম করছিলেন, তখনও তারা তাকে লক্ষ্য করে কট্্‌ক্তি করে । তৃতীয়বারও যখন তারা এরূপ করলো, তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হে কুঁরায়শ সম্প্দায়! তোমরা কি শুনছো ? আমি কিন্তু তোমাদের জন্যে এমন বিষয় নিয়ে এসেছি যাতে তোমাদের যবাহ্‌ হওয়ার ব্যবস্থা রয়েছে। তার বক্তব্য শুনে তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে । সকলের মধ্যে পিন-পতন নিস্তব্ধতা বিরাজ করে । সবাই তখন স্থির ও অনড় যেন তাদের মাথায় পাখি বসেছে । তাদের মধ্যে সবচেয়ে নিন্দামুখর www.eelm.weeblly.com ১২ = Y

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।