আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আমি একজন ভিনদেশী মুসাফির ৷ রাসূলুল্লাহ্‌ (সা)-এর দিকে ইঙ্গিত করে তারা বলল, ওই যে লোকটি দেখছ, তুমি তার নিকট যাও! তিনিই পারবেন তোমার পাওনা উসুল করে দিতে । রাসূলুল্লাহ্‌ (সা) ও আবূ জাহ্‌লের মধ্যে বিরাজমান বিরোধপূর্ণ সম্পর্কের কারণে তারা এমনটি বলেছিল । ইরাশী এসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর পাশে দাড়ায় । সে তাকে সকল বৃত্তান্ত অবহিত করে। তিনি তার সাথে রওনা হন । লোকজন যখন দেখল, রাসূলুল্লাহ (সা) ইরাশী লোকটির সাথে যাচ্ছেন, তখন তারা একজন লোককে বলল, তুমিও তার পেছনে পেছনে যাও এবং তিনি কি করেন তা লক্ষ্য কর ৷ রাসূলুল্লাহ্‌ (সা) আবূ জাহ্‌লের বাড়ীতে উপস্থিত হন এবং দরজায় আঘাত করেন। আবূ জাহ্‌ল বলে “কে ?” “আমি মুহাম্মাদ, তুমি বেরিয়ে এসো ৷ রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, সে বেরিয়ে, আসে । তখন তার মুখমণ্ডল ছিল রক্তহীন ফ্যাকাশে ৷ ভয়ে তার চোহারা বিবর্ণ হয়ে গিয়েছিল । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, এ লোকটির পাওনা চুকিয়ে দাও! সে বলল, ঠিক আছে, দাড়াও, এখনি আমি ওর পাওনা চুকিয়ে দিচ্ছি ৷ সে ঘরে যায় এবং ফিরে এসে ইরাশী লোকটির পাওনা দিয়ে বুঝিয়ে দেয়। রাসূলুল্লাহ (সা) ফিরে আসেন এবং লোকটিকে বলেন, এবার তুমি তোমার পথে চলে যেতে পার । ইরাশী পুনরায় কুরায়শীদের মজলিসে এসে উপস্থিত হয়। সে বলে, ওই লোকটিকে আল্লাহ্‌ তাআলা উত্তম প্রতিদান দিন! আমার পাওনা আমি বুঝে নিয়েছি। ওরা যে লোকটিকে পাঠিয়েছিল সে ওদের নিকট ফিরে আসে । তারা তাকে জিজ্ঞেস করে, তুমি কী দেখলে ? সে বলে, যা ঘটেছে তা তো এক অতীব আশ্চর্য ঘটনা । আল্লাহ্র কসম, মুহাম্মাদ (সা) গিয়ে তার দরজায় আঘাত করেন । তাতে আবূ জাহ্‌ল দরজা খুলে বেরিয়ে আসে । যেন তার দেহে তখন প্রাণ ছিল না । মুহাম্মদ বললেন, এই লোকের পাওনা চুকিয়ে দাও!” আবূ জাহ্‌ল বললেন, হ্যা তাই হবে, তুমি দাড়াও, আমি তার পাওনা নিয়ে আসছি । এরপর সে ঘরে প্রবেশ করে এবং তার পাওনা এনে তাকে দিয়ে দেয় । তাদের কথাবার্তা শেষ হওয়ার পর অবিলম্বে আবূ জাহ্‌ল সেখানে হাযির হয়। তারা বলে, হায় হায়, তোমার কী হয়েছিল ? যে কাজ তুমি করেছ, আল্লাহ্র কসম আমরা তো ইতোপূর্বে কখনো তা হতে দেখিনি । সে বলল, হায়! আল্লাহ্‌র কসম, প্রকৃত ঘটনা এই যে, মুহাম্মাদ আমার দরজায় আঘাত করে এবং আমি তার কণ্ঠস্বর শুনতে পাই । তাতে আমি ভীত-সন্তরস্ত হয়ে পড়ি । এরপর আমি তার নিকট বেরিয়ে আসি । তখন আমি তার মাথার উপর দিয়ে একটি বিশালাকার উট দেখতে পাই ৷ ওই উটের মাথা, ঘাড় ও দাতের ন্যায় ভয়ংকর ও বিরাট মাথা ঘাড় ও দাত আমি কখনো দেখিনি । আল্লাহর কসম, যদি আমি ওই পাওনা দিতে অস্বীকার করতাম, তাহলে ওই উট নিশ্চয়ই মামাকে খেয়ে ফেলত । পরিচ্ছেদ ইমাম বুখারী (র) বলেন, আইয়াশ ইবন ওয়ালীদ...... উরওয়া ইবন যুবায়র থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি ইব্‌ন ‘আসকে বলেছিলাম, মুশরিকগণ রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি কঠোরতম যে আচরণ করেছে, তা আমাকে একটু বলুন । তিনি বললেন, একদিন কা'বাগৃহের হাতীম অংশে রাসুলুল্লাহ (সা) নামায আদায় করছিলেন । তখন উক্বা ইবন আবূ মুআয়ত www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।