আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৭ সিজদাতেই থেকে গেলেন । অবশেষে হযরত ফাতিমা (রা) এসে সেটি তার পিট থেকে সরিয়ে ফেললেন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) এ বলে তাদের বিরুদ্ধে বদ-দু'আ করলেন $ হে আল্লাহ্‌! কুরায়শের নেতৃস্থানীয় এই লোকগুলোকে আপনি শান্তি দিন হে আল্লাহ্‌! উতবা ইব্‌ন রাবীআকে শাস্তি দিন, হে আল্লাহ শায়বা ইব্‌ন রাবীআকে শাস্তি দিন! হে আল্লাহ! আবূ জাহ্‌ল ইব্ন হিশামকে শাস্তি দিন । হে আল্লাহ উকবা ইব্‌ন আবী মুআইতকে শাস্তি দিন! হে আল্লাহ উবাই ইব্‌ন খাল্‌ফকে শাস্তি দিন! বর্ণনাকারী শু‘বা বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) উবাই ইব্‌ন খালফের জন্যে বদ-দু‘আ করেছেন, নাকি উমাইয়া ইব্‌ন খালফের কথা বলেছেন। এ ব্যাপার রাবীর সন্দেহ আছে। আবদুল্লাহ্‌ বলেন, আমি বদরের যুদ্ধে দেখেছি যে, ওরা সবাই সে দিন নিহত হয়েছে । এরপর উবাই ইব্ন খাল্‌ফ মতান্তরে উমাইয়া ইব্‌ন খালফ ব্যতীত অন্য সবাইকে টেনে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়া হয়েছিল । উবাই ইব্ন খাল্‌ফ মোটাসোটা লোক ছিল । তাই তাকে কেটে কেটে খণ্ড খণ্ড করা হয়। ইমাম বুখারী তার সহীহ্‌ গ্রন্থের একাধিক স্থানে এবং ইমাম মুসলিম (র) তার কিতাবে একাধিক স্থানে ইব্‌ন ইসহাক থেকে উক্ত হাদীছ বর্ণনা করেছেন । বর্ণনায় উমাইয়া ইব্‌ন খাল্‌ফ হওয়াটাই বিশুদ্ধ । কারণ, বদর দিবসে সে-ই নিহত হয়েছিল । তার ভাই উবাই ইব্ন খাল্‌ফ নিহত হয়েছে উহ্দ দিবসে ৷ এ বিষয়ে বিস্তারিত বিবরণ অবিলম্বে আসবে ৷ সহীহ্‌ গ্রন্থে বর্ণিত কোন কোন হাদীছের বিষয়বস্তু এই যে, তারা যখন এ অপকর্ম করল, তখন তারা হাসতে হাসতে একে অন্যের গায়ে ঢলে পড়ছিল । উক্ত বর্ণনায় আরও এসেছে যে, রাসূলুল্লাহ (সা)-এর উপর থেকে নাড়িভুঁড়ি ফেলে দিয়ে হযরত ফাতিমা (রা) ওদের নিকট গেলেন এবং তিনি তাদেরকে গালমন্দ করলেন ৷ রাসূলুল্লাহ্‌ (সা) নামায শেষ করে দু'হাত তুলে তাদের বিরুদ্ধে বদ-দু'আ করলেন। তা’ দেখে তাদের হাসি থেমে যায় এবং তার বদ-দু‘আর প্রেক্ষিতে তারা শংকিত হয়ে পড়ে ৷ তিনি সামগ্রিক ভাবে দলের সবার জন্যে এবং নির্দিষ্টভাবে সাত জনের নাম উল্লেখ করে বদ-দু'আ করেছিলেন। অধিকাংশ বর্ণনায়, ওই সাত জনের মধ্যে ছয় জনের নাম পাওয়া যায়। তারা হল, উতবা ইব্‌ন রাবীআ, এবং উমাইয়া ইব্‌ন খাল্‌ফ ৷ ইব্‌ন ইসহাক বলেন, সপ্তম ব্যক্তির নাম আমি ভূলে গিয়েছি । আমি বলি, ওই সপ্তম ব্যক্তি হল আসম্মারা ইব্‌ন ওয়ালীদ, সহীহ্‌ বুখারীতে তার নাম উল্লিখিত হয়েছে। ইরাশী’-এর বর্ণনা ইউনুস ইব্ন বুকায়র বলেন, মুহাম্মদ ইব্‌ন ইসহাক....... আবদুল মালিক ইব্‌ন আবূ সুফিয়ান ছাকাফী থেকে বর্ণনা করেন তিনি বলেন, বাবেল তথা ব্যাবিলনের ইরাশ অঞ্চলের একজন লোক কতক উট নিয়ে মঙ্কায় এসেছিল। আবূ জাহ্‌ল ইব্‌ন হিশাম তার নিকট থেকে উটগুলো ক্রয় করে। কিন্তু মূল্য পরিশোধে সে অযথা বিলম্ব করতে থাকে৷ ইরাশী লোকটি কুরায়শের গণ্যমান্য লোকদের সভায় আসে । রাসূলুল্লাহ্‌ (সা) তখন মসজিদের একপাশে বসা ছিলেন। সে বলল, হে কুরায়শ গোত্র! আমার পক্ষে আপনাদের মধ্য থেকে কে আবূ জাহল ইব্‌ন হিশামের উপর শক্তি প্রয়োগ করতে পারবেন ? সে আমার পাওনা পরিশোধ করছে না । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।