আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮৬, আল-বিদায়া ওয়ান নিহায়া কিসে ? সে বলল, বিরাট সৈন্য সমাবেশের কারণে আমার আর মুহাম্মাদের মাঝে কালো প্রাচীর তৈরী হয়ে গিয়েছে । হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, আল্লাহ্র কসম, সে যদি নড়াচড়া করত এবং সম্মুখে অগ্রসর হত, তবে ফেরেশতাগণ তাকে পাকড়াও করতেন । লোকজন তা প্রকাশ্যে দেখতে পেত । ইব্‌ন জারীর (র) বলেন, ইব্‌ন আবদুল আলা...... আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন৷ তিনি বলেন, আবূ জাহ্‌ল বলেছিল, মুহাম্মাদ কি তোমাদের সম্মুখে মাটিতে কপাল ঘষে ? ওরা বলল, হ্যা তাই তো । তখন আবু জাহ্‌ল বল্ল, লাত ও উষ্যার কসম, আমি যদি তাকে এ ভাবে নামায আদায় করতে দেখি, তবে তার ঘাড় পায়ে মাড়িয়ে দিব এবং মুখে মাটি মেখে দিব । এরপর রাসূলুল্লাহ্‌ (সা) নামায আদায় করছিলেন এমন সময় 'স তার নিকট এল তার ঘাড় পদদলিত করার জন্যে । কিন্তু লোকজন আশ্চর্য হয়ে দেখতে লাগল যে, সে পেছনের দিকে সরে আসছে এবং দু’হাতে যেন নিজেকে রক্ষা করছে। লোকজন তাকে বলল, ব্যাপার কি? সে ‘বলল, আমি দেখলাম, আমার এবং তার মাঝে আগুনের একটি গহ্বর এবং দেখলাম ভয়ংকর বস্তু ও কতগুলো ডানা বিশিষ্ট জীব । এ প্রেক্ষিতে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, যদি সে আমার নিকটে ঘেঁষতো, 'তবে ফেরেশতাগণ তার এক একটি করে অঙ্গ ছো মেরে নিয়ে যেত ৷ এ প্রসংগে আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন ৪ tel Al Se ILS E সূরার শেষ পর্যন্ত । অর্থাৎ বস্তুত, মানুষ তো সীমালংঘন করেই থাকে কারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। আপনার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত । আপনি কি তাকে দেখেছেন যে বাধা দেয় এক বান্দাকে যখন সে নামায আদায় করে ? আপনি লক্ষ্য করেছেন কি ., যদি সে সৎপথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়! আপনি লক্ষ্য করেছেন কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়, তবে সে কি জানে না যে, আল্লাহ্‌ দেখেন ? সাবধান, সে যদি বিরত না হয়, তবে আমি তাকে অবশ্যই হেঁচড়িয়ে নিয়ে যাব মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে ৷ মিথ্যাচারী পাপিষ্ঠের কেশগুচ্ছ। অতএব সে তার পার্ম্মচরদেরকে আহ্বান করুক, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে ৷ সাবধান! আপনি ওর অনুসরণ করবেন না। আপনি সিজদা করুন ও আমার নিকটবর্তী হোন (৯৬ ৪ ১৫-১৮)! এ হাদীছটি ইমাম আহমদ, মুসলিম, নাসাঈ, ইব্‌ন আবী হাতিম এবং বায়হাকী (র) প্রমুখ মু’তামির ইব্ন সুলায়মান তায়মী উক্ত সনদে বর্ণনা করেছেন । ইমাম আহমদ (র) বলেন, ওয়াহাব ইব্‌ন জারীর...... আবদুল্লাহ্‌ থেকে বর্ণনা করেন। তিনি বলেন মাত্র একটি দিন ব্যতীত অন্য কোন দিন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে কুরায়শদের বিরুদ্ধে বদ দুআ করতে দেখিনি । যে দিন বদদু‘আ করেছিলেন, সেদিনের ঘটনা এই তিনি নামায আদায় করছিলেন । পাশে বসা ছিল কুরায়শের কতক লোক । নিকটে ছিল উটের নাড়িভূড়ি । তারা বলল, ওই নাড়িভূঁড়ি নিয়ে মুহাম্মদ (সা)-এর পিঠে চাপিয়ে আসতে পারবে কে ? উকবা ইব্‌ন আবী মুআয়ত বলল, আমি পারব ৷ এরপর ওই নাড়িভূঁড়ি নিয়ে সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর পিঠে ফেলে আসে । নাড়িভূঁড়ির চাপে তিনি সিজদা থেকে উটতে পারছিলেন না, বরং www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।