Contents ৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ইউনুস ইব্ন বুকায়র বলেন, মুহাম্মাদ ইব্ন ইসহাক...... ইব্ন আব্বাস (রা) থেকে রাসূলুল্লাহ্ (সা) ও মক্কার মুশরিকদের মাঝে অনুষ্ঠিত বিতর্ক সভা বিষয়ক একটি দীর্ঘ হাদীছে তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা) যখন তার দাওয়াতী কার্যক্রম শুরু করলেন, তখন আবূ জাহ্ল ইব্ন হিশাম বলল, “হে কুরায়শ সম্পৃদায়! এই মুহাম্মাদ কি কাজ করে যাচ্ছে তা কি তোমরা লক্ষ্য করছো ? সে আমাদের ধর্মের দোষক্রটি বর্ণনা করছে, আমাদের পূর্বপুরুষদেরকে গালমন্দ করছে, আমাদের বিজ্ঞ ব্যক্তিদের মূর্খতার অপবাদ দিচ্ছে এবং আমাদের উপাস্যদেরকে গালমন্দ করছে। আমি আল্লাহ্র নামে অঙ্গীকার করে বলছি যে, আগামীকাল ভোরে আমি একটি পাথর নিয়ে বসে থাকব সে যখন সিজদায় যাবে ওই পাথর মেরে আমি তার মাথা ফাটিয়ে দেব । এরপর আব্দ মানাফ গোত্রের লোকেরা আমাকে যা করতে পারে করবে । পরের দিন প্রত্যুষে আবু জাহ্ল (তার প্রতি আল্লাহ্র লা’নত) সত্যি সত্যি একটি পাথর হাতে নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর অপেক্ষায় ওঁৎপেতে বসে থাকে । রাসূলুল্লাহ্ (সা) যথারীতি ফজরের নামাযের জন্যে বেরিয়ে আসেন । তখন তার কিবলা ছিল সিরিয়া অর্থাৎ বায়তুল মুকাদ্দাসের দিকে । ফলে, তিনি যখন হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামানীর মাঝখানে দাড়িয়ে নামায আদায় করতেন, তখন তার মাঝে এবং তার কিবলার স্থান সিরিয়ার মাঝে থাকত কা'বাগৃহ ৷ সেদিন রাসূলুল্লাহ্ (সা) নামাযের জন্যে দাড়ালেন ৷ কুরায়শের লোকেরা সেদিন সকালে কা’বাগৃহে এসে নিজ নিজ স্থানে আসন গ্রহণ করে। আবূ জাহ্লের কার্যকলাপ দেখার জন্যে তারা অপেক্ষা করছিল । রাসূলুল্লাহ্ (সা) সিজদায় গেলেন । আবূ জাহল তখনই পাথরটি তুলে নিয়ে তার প্রতি অগ্রসর হয়। সে তীর খুব কাছাকাছি পৌছে যায় । এরপর হঠাৎ ভ্যাবাচ্যাকা খেয়ে ভীত-সন্তস্ত হয়ে এবং চেহারার ফ্যাকাশে রং নিয়ে সে পেছনে সরে আসে । পাথরের উপর তার হাত দুটো নিস্তেজ হয়ে যায় এবং হাত থেকে পাথর পড়ে যায় । তার এ শোচনীয় অবস্থা দেখে কুরায়শের লোকজন তার নিকট ছুটে আসে । তারা বললো, হে আবুল হাকাম! আপনার কী হয়েছে ? সে বলল, গতরাতে আমি তোমাদেরকে যা বলেছিলাম তা কার্যকর করার জন্যে আমি তার প্রতি অগ্রসর হয়েছিলাম । আমি তার কাছাকাছি পৌছতেই তার পেছনে আমার সম্মুখে দেখতে পাই এক বিশাল উট ৷ ওই উটের মাথা, ঘাড় ও দাত এত বিশাল ও ভয়ংকর যে, কোন উটের মধ্যে আমি তেমনটি দেখিনি । ওই উট আমাকে খেয়ে ফেলতে উদ্যত হয়েছিল । ইব্ন ইসহাক বলেন, আমার নিকট বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন $ 353 ie Ls 2 US ওই উট মূলত জিবরাঈল (আ) ছিলেন । আবূ জাহ্ল যদি ওটির কাছে যেত, তবে নিশ্চয়ই সেটি তাকে আক্রমণ করত । বায়হাকী (র) বলেন, আবূ আবদুল্লাহ্ হাফিয...... আব্বাস ইব্ন আবদুল মুত্তালিব (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, একদিন আমি মসজিদে ছিলাম ৷ সেখানে অভিশপ্ত আবূ জাহূল এল । সে বলল, আল্লাহ্র নামে অঙ্গীকার করে বলছি, আমি যদি মুহাম্মদকে সিজদারত দেখি, তবে আমি তার ঘাড় পদদলিত করে দিব । এ কথা শুনে আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গেলাম এবং আবূ জাহ্লের উক্তি সম্পর্কে তাকে অবগত করলাম । এদিকে আবূ জাহ্ল ক্রুদ্ধ অবস্থায় www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।