Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৩ ওদের হাতে সোপর্দ করতে যাচ্ছেন এবং তাকে রক্ষায় তিনি অক্ষম হয়ে পড়েছেন, তখন তিনি বললেন, চাচা! যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র দেয়া হয় তবু এ কাজ আমি ত্যাগ করতে পারব না । এ কাজ আমি অবিরাম চালিয়ে যাব যতক্ষণ না আল্লাহ্ এ দীনকে বিজয়ী করেন কিংবা এই দীন প্রতিষ্ঠায় আমার মৃত্যু হয়। এরপর রাসূলুল্লাহ্ (সা)-এর দু'চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে এবং তিনি কেদে ফেলেন । এ অবস্থা দেখে আবূ তালিব বললেন, ভাতিজা! তোমার কাজে তুমি এগিয়ে যাও! তোমার কর্মতৎপরতা তুমি চালিয়ে যাও এবং তুমি যা ভাল মনে কর তা করতে থাক ৷ আল্লাহ্র কসম, কোন কিছুর বিনিময়েই আমি তোমাকে ওদের হাতে তুলে দেবো না। ইব্ন ইসহাক বলেন, এরপর আবু তালিব নিম্নের কবিতাটি পাঠ করেন ৪ EU OES EE MO REA মিলেও তোমার নিকটে আসতে পারবে না। Ue is dl 3s mil Lalas Ll Yye3 ali তুমি তোমার কাজ চালিয়ে যাও, কোন অপমান-লাঞ্চনা তোমার প্রতি আসবে না । তুমি সুসংবাদ গ্রহণ কর এবং এতদ্বারা তোমার চোখ জুড়াও । Ll ess ES ina il - Al llc ses তুমি আমাকে সত্যের দাওয়াত দিয়েছ আমি নিশ্চিত জানি যে, তুমি আমার কল্যাণকামী, তুমি সত্য বলেছ, তুমি তো পূর্ব থেকেই আল-আমীন ও বিশ্বাসী বলে খ্যাত ৷ Es dl SL 2S be SEE SLs in তুমি আমার নিকট একটি দীন পেশ করেছ, আমি নিশ্চিত জানি যে, ওই দীন হল সৃষ্টি জগতের জন্যে শ্রেষ্ঠ দীন । Li JL Ss - sls sl Sed i Yl যদি সমালোচনার আশংকা এবং আমার যুগ-সচেতনতা না থাকত, তবে তুমি আমাকে ওই দীনের সুস্পষ্ট অনুসরণকারী ও অনুগামী দেখতে পেতে । এরপর বায়হাকী (র) বলেছেন যে, ইব্ন ইসহাক এ প্রসংগে আবূ তালিবের আরো কতক পংক্তি উল্লেখ করেছেন। উপরোক্ত ঘটনাবলী প্রমাণ করে যে, চাচা আবূ তালিব দীন ও ধর্ম-মতের ক্ষেত্রে রাসূলুল্লাহ্ (সা)-এর বিপরীত অবস্থানে থাকা সত্ত্বেও তারই মাধ্যমে আল্লাহ্ তা'আলা তাকে হিফাযত করেছেন, নিরাপদ রেখেছেন । অবশ্য যেখানে তার চাচার উপস্থিতি ছিল না। সেখানে আল্লাহ্ তা'আলা তার ইচ্ছা অনুযায়ী অন্যান্য উপায়ে তাকে রক্ষা করেছেন । আল্লাহ্ তা‘আলার বিধান পরিবর্তনের ক্ষমতা কারো নেই । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।