Contents ৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া AES NYHA Y Nels ali pelt “হে লোক সকল! তোমরা বল, আল্লাহ ব্যতীত কোন মা'’বৃদ নেই, তাহলে তোমরা সফলকাম হবে ।” আমি তার পেছনে অপর এক লোককে দেখতে পেলাম যে, সে তার প্রতি মাটি নিক্ষেপ করছে। সে ছিল আবূ জাহ্ল। সে বল্ছিল, “হে লোক সকল! এ ব্যক্তি যেন তোমাদেরকে তোমাদের ধর্মমতের ব্যাপারে প্রতারিত করতে ন! পারে। সে তো চায় যে, তোমরা লাত ও উষ্যার উপাসনা ত্যাগ কর” এ বর্ণনায় লোকটি আবূ জাহ্ল বলে উল্লেখ করা হয়েছে । কিন্তু স্পষ্টতই বুঝা যায় যে, ওই লোকটি ছিল আবু লাহাব । আবূ লাহাবের জীবনীর অবশিষ্টাংশ আমরা তার মৃত্যুর ঘটনা বর্ণনা করার সময় উল্লেখ করব । তার মৃত্যু হয়েছিল বদর যুদ্ধের পর । পক্ষান্তরে রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি ছিল চাচা আবূ তালিবের পরম স্নেহ মমতা ও মানবিক ভালবাসা ৷ তার কাজ-কর্ম, স্বভাব-চরিত্র এবং রাসূলুল্লাহ্ (সা) ও তার সাহাবীদেরকে রক্ষা করার জন্যে তার মরণপণ প্রচেষ্টা পর্যালোচনা করলে তা পরিষ্কার হয়ে যাবে। তালিবের নিকট এসে বলেছিল, আপনার এই ভাতিজাটি আমাদের সভা-সমাবেশে, মাহফিলে-মজলিসে এবং উপাসনালয়ে গিয়ে আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। আপনি আমাদের নিকট আসা থেকে তাকে বারণ করে দিন! তখন আবূ তালিব বললেন, হে আকীল! তুমি যাও তো, মুহাম্মাদকে ডেকে নিয়ে আস । আমি তার কাছে গেলাম এবং ছোট্ট একটি কুটির থেকে বের করে ভর দুপুরে তাকে নিয়ে এলাম । তখন প্রচণ্ড গরম পড়ছিল । তাদের নিকট উপস্থিত হওয়ার পর রাসূলুল্লাহ্ (সা)-এর উদ্দেশ্যে আবূ তালিব বললেন, এই যে তোমার জ্ঞাতি ভাইয়েরা, এরা বলছে যে, 7 ত হম ক গছ ওদেরকে কষ্ট দেয়া থেকে তুমি বিরত থেকো! এ কথা শুনে রাসূলুল্লাহ্ (সা) আকাশের দিকে তাকিয়ে বললেন, আপনারা কি ওই সূর্যটা দেখছেন ? ওরা বলল, হ্যা, দেখছিই তো! তিনি বললেন, আপনারা যদি সূর্যের একটা শিখাও আমার হাতে তুলে দেন, তবু ওই দাওয়াতের কাজ থেকে আমি বিরত থাকতে পারব না । আবূ তালিব বললেন, আল্লাহ্র কসম, ‘আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে না, তোমরা চলে যাও ৷’ এ হাদীছটি ইমাম বুখারী (র) তারীখ গ্রন্থে ইউনুস ইব্ন বুকায়র সূত্রে বর্ণনা করেছেন । ইমাম বায়হাকী (র) ইউনুস..... মুগীরা ইবন আখনাস সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, কুরায়শগণ যখন আবূ তালিবকে ওই কথা বলল, তখন তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে ডেকে এনে বললেন, হে ভাতিজা! তোমার সম্প্রদায়ের লোকেরা আমার নিকট এসেছিল এবং এসব কথা জানিয়ে গেল৷ সুতরাং তুমি নিজেও বাচ, আমাকেও বাচতে দাও! এমন কোন সমস্যা আমার উপর চাপিয়ে দিও না, যা বহন করার সামর্থ আমারও নেই, তোমারও নেই । সুতরাং তোমার যে কথাটি তারা অপসন্দ করে, সে কথা তুমি বলে না । এতে রাসূলুল্লাহ্ (সা) ধারণা করলেন যে, তার সম্পর্কে তার চাচার মনোভাবের পরিবর্তন ঘটেছে এবং তিনি তাকে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।