আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৮১ মত অবস্থা তার থাকত না । তখন তারা তাকে ভয়ও পেত না, তাকে সমীহও করত না । উপরস্তু তার বিরুদ্ধাচরণের দুঃসাহস দেখাত এবং মুখে ও কাজে তার প্রতি অসদাচরণের চেষ্টা করত । আল্লাহ্‌ তা'আলা তো বলেই দিয়েছেন যে, আপনার প্রতিপালক যা ইচ্ছা করেন এবং যা পসন্দ করেন, তাই করেন। bd FEN MOET ET NE OE UE TE MT রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই দুই চাচা আবূ তালিব ও আবু লাহাব। অথচ এই চাচা অর্থাৎ আবু তালিব আখিরাতে থাকবে জাহান্নামের কূপের উপরের প্রান্তে আর ওই চাচা অর্থাৎ আবু লাহাব থাকবে জাহান্নামের নিম্নতম স্তরে ৷ তার দুর্ভোগের ঘোষণা দিয়ে আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনে একটি সূরা নাযিল করেছেন । এ সূরা মিম্বরে মিম্বরে পাঠ করা হয়, ওয়ায-নসীহতে উল্লেখ করা হয়। এ সূরার মর্ম এই যে, ওই আবূ লাহাব অবিলম্বে প্রবেশ করবে শিখাময় অগ্নৃতে । তার স্ত্রী কাঠ বহনকারিণীও সেখানে প্রবেশ করবে। ইমাম আহমদ (র) বলেন, ইবরাহীম ইব্‌ন আবুল আব্বাস বনু দায়ল গোত্রের রাবীআ ইব্ন আব্বাস নামের এক লোক থেকে বর্ণনা করেন । উক্ত বর্ণনাকারী জাহিলী যুগে অমুসলিম ছিল, পরে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি বলেন যে, আমি জাহেলী যুগে একদিন যুলমাজায বাজারে রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখতে পাই-তিনি বলছিলেন ঃ addy ss lar el “হে লোক সকল! তোমরা বল আন্পাহ্‌ ব্যতীত কোন মা’বূদ নেই । তাহলে তোমরা সফলকাম হবে ।” আমি দেখেছি যে, লোকজন তার নিকট সমবেত হয়েছে। তার পেছনে দেখতে পেলাম একজন লোক, লোকটির মুখমণ্ডল উজ্জ্বল, গৌরবর্ণ, চক্ষু টেরা এবং তার দুটো ঝুঁটি ছিল । রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ইঙ্গিত করে বলছিল, “এই লোকটি ধর্মত্যাগী ও মিথ্যাবাদী !” রাসূলুল্লাহ্‌ (সা) যেখানে যাচ্ছিলেন লোকটিও তার পেছনে পেছনে সেখানে যাচ্ছিল । আমি তার পরিচয় জানতে চাইলে লোকজন বলল, সে তো তারই চাচা আবূ লাহাব । ইমাম আহমদ ও বায়হাকী (র) আবদুর রহমান ইব্‌ন আবূ যানাদ থেকে অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন । ইমাম বায়হাকী আরো উল্লেখ করেছেন যে, আবূ তাহির ফকীহ্‌-রাবী-আদ্‌ দায়লী থেকে বর্ণনা করেন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে যুলমাজায বাজারে দেখতে পেয়েছিলাম যে, তিনি মানুষের অবস্থানস্থলসমূহে যাচ্ছিলেন এবং তাদেরকে আল্লাহ্‌র প্রতি আহ্বান জানাচ্ছিলেন। তার পেছনে ছিল টেরা চক্ষু বিশিষ্ট একজন লোক । লোকটির দু'গাল চকচক করছিল । রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি ইঙ্গিত করে সে বল্ছিল, “হে লোক সকল! এ ব্যক্তিটি যেন তোমাদেরকে নিজেদের ধর্মমত এবং তোমাদের পূর্বপুরুষের ধর্মমতের ব্যাপারে প্রতারণা করতে না পারে আমি ওই লোকটির পরিচয় জানতে চাইলাম । আমাকে জানানো হল যে, সে হচ্ছে আবূ লাহাব । ইমাম বায়হাকী (র) শু’বা....... কিনানা বংশের এক ব্যক্তি থেকে বর্ণনা করেছেন। সে ব্যক্তি বলেছে যে, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে যুলমাজায বাজারে দেখেছিলাম, তিনি বলছিলেন- www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।