আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া হাদীছের ভাষ্য “আপনাদের মধ্যে কে আছে যে আমার খণগুলো পরিশোধ করবে এবং আমার পরিবারে আমার প্রতিনিধিত্ব করবে” দ্বারা তিনি একথা বুঝিয়েছেন যে, আমার যদি মৃত্যু হয়, তখন এ দায়িত্ব পালন করবে এমন কে আছে ? রাসূলুল্লাহ্‌ (সা) যেন এ আশংকা করেছিলেন যে, আরবের মুশরিদের নিকট রিসালাতের বাণী পৌছাতে গেলে তারা তাকে হত্যা করতে পারে। তাই তার অবর্তমানে তার পরিবারের দেখাশোনা করার জন্যে এবং তার খণ পরিশোধ করার জন্যে আস্থাভাজন লোকের খোজ করেছিলেন । অবশ্য ওই ধরনের অঘটন থেকে আল্লাহ্‌ তা'আলা তাকে রক্ষা করেছেন । আল্লাহ্‌ তা'আলা তাকে আশ্বস্ত করে বলেছেন- GIL SG ES AUG LY te NUS EL Ut ol 5 / - # oc st পল হে রাসূল । আপনার প্রতিপালকের নিকট থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তা প্রচার করুন । যদি তা না করেন, তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না৷ আল্লাহ্‌ আপনাকে লোকজন থেকে রক্ষা করবেন (৫ $ ৬৭)। মোদ্দাকথা, রাসূলুল্লাহ্‌ (সা) রাতে-দিনে এবং প্রকাশ্যে ও গোপনে সর্বদা সর্বপ্রকারে মানুষকে আল্লাহ্র প্রতি আহবান জানিয়েছেন। কোন বাধা প্রদানকারী তাকে তা থেকে বিরত রাখতে পারেনি তিনি মাহফিলে, মজলিসে, সমাবেশে মেলার মওসুমে এবং হজ্জের কার্যাদি সম্পাদনের স্থানসমূহে সমবেত লোকদের নিকট গিয়েছেন আল্লাহ্র পথে দাওয়াত দেয়ার জন্যে । ধনী-নিধন, স্বাধীন-অধীন, এবং সবল-দুর্বল যার সাথেই তার সাক্ষাত হয়েছে, তাকেই তিনি দাওয়াত দিয়েছেন । দাওয়াতের ব্যাপারে তিনি কোনরূপ ভেদাভেদ করেননি ৷ কুরায়শের সবল ও শক্তিমান লোকেরা নানা প্রকারের অত্যাচার ও নির্যাতন সহকারে তার উপর ও তার অনুসারী দুর্বল ব্যক্তিদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তার প্রতি সর্বাধিক কঠিন ও কঠোর আচরণকারী ছিল তার চাচা আবূ লাহাব ও তার স্ত্রী উম্মু জামীল আরওয়া বিন্ত হার্ব ইব্ন উমাইয়া । আবূ লাহাবের মূল নাম আবদুল উষ্যা ইব্‌ন আবদুল মুত্তালিব । তার স্ত্রী উম্মু জামীল ছিল আবু সুফিয়ানের বোন । চাচা আবূ তালিব ইব্‌ন আবদুল মুত্তালিব কিন্তু এ ব্যাপারে তার বিরোধী ছিলেন ৷ বস্তুত রাসূলুল্লাহ্‌ (সা) তার চাচা আবূ তালিবের প্রিয়তম মানুষ ছিলেন । তার ভরণ-পোষণে তিনি অকাতরে অর্থ ব্যয় করতেন এবং তিনি তার প্রতি অত্যন্ত সদয় আচরণ করতেন । অন্যদের জুলুম-নির্যাতন ও কটাক্ষ থেকে তিনি তাকে রক্ষা করতেন । তিনি নিজে কুরায়শী ধর্মমতের অনুসরণকারী হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ্‌ (সা)-কে কষ্ট দেয়ার ব্যাপারে তিনি ওদের বিরোধিতা করতেন । কিন্তু আল্লাহ্‌ তা'আলা তার অন্তরে রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি সহজাত ভালবাসা দিয়েছিলেন, শরীআতভিত্তিক ভালবাসা নয় । আবূ তালিব: একদিকে তার পূর্বপুরুষের ধর্মমতে অবিচল থেকেছিল, আর অন্যদিকে রাসূলুল্লাহ্‌ (সা)-কে জান-প্রাণ দিয়ে'রক্ষা করেছিল। এ দ্বিমুখী কর্মকাণ্ডের মধ্যে নিশ্চয়ই আল্লাহ্‌ তা‘আলার হিকমত রয়েছে। কারণ, আবূ তালিব যদি ইসলাম গ্রহণ করতেন, তবে কুরায়শ বংশীয় মুশরিকদের নিকট তার কোন প্রভাব ও গুরুত্ব থাকত না । তাদের উপর বড় কথা বলার www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।