Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৯ বর্ণনা করেছেন । তবে এ বর্ণনায় “আমি আপনাদের নিকট দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে এসেছি ।” এরপর এতটুক অতিরিক্ত রয়েছে । “আল্লাহ্ আমাকে নির্দেশ দিয়েছেন, যেন আপনা- দেরকে তার প্রতি আহবান করি ।” সুতরাং এ বিষয়ে আপনাদের মধ্যকার কে আমাকে সাহায্য করবেন ? তাহলে এ ব্যক্তি আমার ভাই হিসেবে গণ্য হবে। তিনি এ ভাবে আরও কিছু কথা বললেন ৷ তার বক্তব্য শুনে কেউই কোন উত্তর দিল না। আমি সেখানে সবার চাইতে বয়ঃকনিষ্ঠ ছিলাম । চোখ দিয়ে পানি পড়তো পেট ছিল বড় এবং পায়ের গোছা দুটো চিকন ৷ আমি বললাম, হে আল্লাহ্র নবী! . আমি হব আপনার সাহায্যকারী! তখন তিনি আমার ঘাড়ে হাত রেখে বললেন, ‘এই আমার ভাই, আপনারা তার কথা শুনবেন, তার নির্দেশ মানবেন ৷’ এরপর লোকজন হাসতে হাসতে বেরিয়ে গেল । আর আবূ তালিবকে বলতে লাগল, ‘সে তো আপনাকে নির্দেশ দিল আপনার পুত্রের কথা শুনতে আর তার নির্দেশ পালন করতে !’ অবশ্য < অতিরিক্ত বর্ণনাটুকু এককভাবে আবদুল গাফ্ফার ইবন কাসিম আবূ মারয়ামের ৷ এ ব্যক্তি মিথ্যাচারী এবং শিয়াপান্থী লোক । আলী ইব্ন মাদীনী প্রমুখ তাকে জাল হাদীছ রটনার অভিযোগে অভিযুক্ত করেছেন । অবশিষ্ট হাদীছ পরীক্ষকগণ তাকে দুর্বল বর্ণনাকারীরূপে আখ্যায়িত করেছেন । ইব্ন আবী হাতিম তার তাফসীর গ্রন্থে আবদুল্লাহ্ ইব্ন হারিছ থেকে বর্ণনা করেছেন । তিনি বলেছেন যে, হযরত আলী (রা) বলেছেন ৪ SALAS sade 0 আয়াত যখন নাযিল হল, তখন রাসূলুল্লাহ্ (সা) আমাকে বললেন, এক সা’ খাদ্যের মধ্যে একটি বকরীর পা রান্না কর । আর এক পাত্র দুধের ব্যবস্থা কর এবং হাশিম গোত্রের লোকজন সবাইকে আমার নিকট ডেকে নিয়ে আস । আমি তাদের সবাইকে ডেকে আনলাম ৷ তাদের ংখ্যা ছিল ৩৯ কিংবা ৪১ জন । এরপর পূর্বোক্ত হাদীছে বর্ণিত ঘটনার ন্যায় বর্ণনা করলেন । তবে শেষে এতটুকু অতিরিক্ত যোগ করলেন যে, এরপর রাসূলুল্লাহ্ (সা)-এর তাদের সাথে আলাপের সূচনা করলেন এবং বললেন, আপনাদের মধ্যে কে আছেন যে আমার ঝণগুলো পরিশোধ করে দিবেন এবং আমার পরিবারে আমার প্রতিনিধি হবেন । উপস্থিত কেউই কোন কথা বললেন না । ঝণ পরিশোধে নিজের সব সম্পদ শেষ হয়ে যাবে এ আশংকায় হযরত আব্বাসও কিছু বললেন না। হযরত আলী (রা) বলেন, হযরত আব্বাস (রা) বয়সে প্রবীণ হওয়'র কারণে তার সনম্মানার্থে আমিও চুপ থাকলাম । রাসূলুল্লাহ্ (সা) তার সে আহ্বানের পুনরাবৃত্তি করলেন । এবারও হযরত আব্বাস নীরব রইলেন । এ অবস্থা দেখে আমি বললাম, “আমি আপনার এ দায়িত্ব নেবো ইয়া রাসূলাল্লাহ! তখন রাসুলুল্লাহ (সা) বললেন, তুমিই, হযরত আলী বলেন, তখন আমার অবস্থা সবার চেয়ে শোচনীয় ছিল । আমার দু-চক্ষু বেয়ে পানি পড়ত, পেট ছিল ফোলা, পায়ের গোছা দুটো চিকন । এ হাদীছটি পূর্ববর্তী হাদীছের সমর্থক ৷ তবে ওই হাদীছের সনদে ইব্ন আব্বাসের উল্লেখ নেই । আল্লাহ্ই ভাল জানেন । ইমাম আহমদ (র) তার মুসনাদ গ্রন্থে আব্বাস ইব্ন আবদুল্লাহ আসাদী ও রাবীআ ইব্ন নাজিয সূত্রে হযরত আলী (রা) থেকে উপরোক্ত হাদীছের সমর্থক হাদীছ উল্লেখ করেছেন । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।