Contents ৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া খবীছ কাফির আবূ লাহাবও ছিল। খাদ্যের গামলাটি আমি তাদের সম্মুখে উপস্থিত করি । রাসুলুল্লাহ (সা) এক টুকরা গোশত নিয়ে দাতে কামড়িয়ে ছিড়ে তাই পাত্রের চারিপাশ্বে ছিটিয়ে দিলেন এবং সবাইকে বললেন, বিসমিল্লাহ বলে এবার খাওয়া শুরু করুন । সবাই খেয়ে নিলেন এবং হাসিমুখে ওখান থেকে উঠে চলে গেলেন । তখন পাত্রে আমরা তাদের আঙ্গুলের চিহনগুলো দেখতে পেলাম ৷ আল্লাহ্র কসম, যে পরিমাণ খাদ্য প্রথমে ছিল তাদের একজনেই তা খেয়ে শেষ করতে পারত ৷ রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে আলী! ওদেরকে দুধ পান করাও । আমি দুধের পাত্র উপস্থিত করলাম ৷ সবাই তৃপ্তি সহকারে দুধ পান করলেন । আল্লাহ্র কসম, ওদের একজনেই ওই পরিমাণ দুধ খেয়ে ফেলতে পারতো । এবার রাসূলুল্লাহ্ (সা) তাদের উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করার ইচ্ছা করলেন। তার আগেই অভিশপ্ত আবু লাহাব কথা বলা শুরু করল । সে বলল, তোমাদের এ লোক যে জাদু দেখিয়েছে, তা অত্যন্ত শক্তিশালী বটে । এ কথার পর সবাই চলে গেল । রাসূলুল্লাহ্ (সা) তার বক্তব্য পেশ করার অবকাশই পেলেন না । পরের দিন রাসুলুল্লাহ (সা) বললেন হে আলী! গতকাল যেরূপ খাদ্য-পানীয় প্রস্তুত করেছিলে আজও তেমন তৈরী কর। আমি কথা বলার আগে ওই লোক কী বলে গেল তাতে' তুমি শুনেছ। আমি খাদ্য-পানীয় তৈরী করলাম এবং ওদের সবাইকে একত্রিত করলাম ৷ পূর্বের দিন রাসূলুল্লাহ্ (সা) যা করেছিলেন এ দিনও তাই করলেন । তারা সবাই তৃপ্তি সহকারে খাওয়া শেষ করে হাসিমুখে উঠল ৷ আল্লাহ্র কসম, ওদের একজন লোকেই ওই পরিমাণ খাদ্য খেয়ে ফেলতে পারতো ! রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে আলী! ওদেরকে দুধ পান করাও আমি দুধের পাত্র নিয়ে এলাম । তারা সবাই তৃপ্তি সহকারে দুধ পান করে হাসিমুখে উঠে দাড়ালেন ৷ আল্লাহ্র কসম, ওদের একজনেই ওই পরিমাণ দুধ পান করে ফেলতে পারতো । এরপর রাসুলুল্লাহ (সা) ওদের সাথে কথা বলতে উদ্যত হলেন ৷ তার পূর্বেই অভিশপ্ত আবূ লাহাব কথা বলে উঠল । সে বলল, তোমাদের এ লোক যে জাদুর ব্যবস্থা করেছে তা প্রচণ্ড শক্তিশালী বটে । এ কথা শুনে সবাই চলে যায় ৷ রাসূলুল্লাহ্ (সা) এবারও তাদের সাথে কথা বলতে পারলেন না। পরের দিন রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে আলী! পূর্বের দিনের ন্যায় খাদ্য-পানীয় প্রস্তুত করে দাও। আমি কথা কলার পূর্বে ওই লোক কী বলেছে তাতো তুমি শুনেছই । আমি অনুরূপ খাদ্য-পানীয় প্রস্তুত করে ওদের সবাইকে সমবেত করলাম ৷ করি । পূর্বের দিন রাসূলুল্লাহ্ (সা) যা করেছিলেন এদিনও তা করলেন তারা খাওয়া শেষে হাসিমুখে উঠে দাড়াল । এরপর আমি তাদেরকে দুধ পান করালাম ৷ আল্লাহ্র কসম, ওদের একজনেই ওই পরিমাণ দুধ পান করে ফেলতে পারতো । এরপর রাসূলুল্লাহ (সা) বললেন, হে আবদুল মুত্তালিবের বংশধরগণ! আমি আপনাদের নিকট যা নিয়ে এসেছি কোন আরব যুবক তার সম্পৃদায়ের নিকট তার চাইবে কিছু নিয়ে এসেছে বলে আমার জানা নেই । দুনিয়া ও আখিরাতের কল্যাণকর বিষয় আমি আপনাদের নিকট নিয়ে এসেছি । বায়হাকী (র) ইউনুস...... আবদুল্লাহ্ ইব্ন হারিছ সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আবূ জা‘ফর ইব্ন জারীর (র) মুহাম্মদ ইব্ন হুমায়দ রাধযী ....... হযরত আলী (রা) সূত্রে অনুরূপ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।