আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া : ৭৭ হে কাআবের বংশধরগণ । তোমরা জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা কর । হে হাশিমের ংশ-ধরগণ! তোমরা নিজেদেরকে জাহান্নাস থেকে রক্ষা কর! হে আবদুল মুত্তালিবের ংশধরগণ! তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা কর । হে মুহাম্মাদ (সা)-এর কন্যা! ফাতিমা! তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা কর । আল্লাহ্র পাকড়াও থেকে তোমাদেরকে রক্ষা করার ক্ষমতা আমার নেই । তবে তোমাদের সাথে আমার আত্মীয়তা রয়েছে। আমি ওই আত্মীয়তার বন্ধন অটুট রাখবো ৷” ইমাম মুসলিম (র) আবদুল মালিক ইব্‌ন উমায়র সূত্রে এ হাদীছ উদ্ধৃত করেছেন । ইমাম বুখারী ও মুসলিম উভয়ে তাদের সহীহ্‌ গ্রন্থদ্বয়ে যুহরী আবু হুরায়রা সূত্রে এটি উল্লেখ করেছেন! আবু হুরায়রা (রা) থেকে অন্য সনদেও এই হাদীছখানা বর্ণিত হয়েছে । মুসনাদে-আহমদ ও অন্যান্য গ্রন্থে বিভিন্ন সূত্রে তা বর্ণিত হয়েছে । ইমাম আহমদ (র) আরো বলেন, ‘ওয়াকী ইবন হিশাম তার পিতা থেকে এবং তিনি হযরত আইশা (রা) থেকে বর্ণনা করেছেন। হযরত আইশা (রা) বলেছেন যে, ule +", ,33। আয়াত যখন নাযিল হল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) উঠে দাড়ালেন এবং বললেন, হে SEE ROOT IS হে আবদুল মুত্তালিবের কন্যা সাফিয়্যাহ, হে আবদুল মুত্তালিবের বংশধরগণ! আল্লাহ্র পাকড়াও থেকে তোমাদেরকে রক্ষা করার ক্ষমতা আমার নেই । আমার ধন-সম্পদ থেকে তোমরা যা ইচ্ছা চেয়ে নাও ৷ ইমাম মুসলিমও এ হাদীছখানা উদ্ধৃত করেছেন। হাফিয আবূ বকর বায়হাকী (র) তার ‘দালাইল’ গ্রন্থে বলেছেন, মুহাম্মদ ইবন আবদুল হাফিয.....আলী ইবন আবূ তালিব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ ee LS DLS Ey - Se Hs ei ll আয়াতটি যখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি নাযিল হয়, তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আমি ওদেরকে এ কথা বললে কী অপ্রীতিকর আচরণ আমি তাদের পক্ষ থেকে পাব, তা আমার সম্যক জানা ছিল। তাই আমি নীরব থাকি । এরপর হযরত জিবরাঈল (আ) আমার নিকট আসলেন এবং বললেন, হে মুহাম্মদ! আপনার প্রতিপালক আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি তা যদি না করেন, তবে আপনাকে আগুনের শাস্তি দিবেন । হযরত আলী (রা) বলেন, তখন রাসুলুল্লাহ (সা) আমাকে ডেকে বললেন “হে আলী! আল্লাহ্‌ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন আমার নিকটাত্মীয়দেরকে আমি যেন সতর্ক করি। সুতরাং হে আলী! তুমি এক সা” খাদ্যের সাথে একটি বকরী রান্না কর আর একটি পাত্র ভর্তি দুধের ব্যবস্থা কর । তারপর আবদুল মুত্তালিবের বংশধরদেরকে আমার নিকট সমবেত কর । আমি তাই করলাম ৷ ওরা সবাই সেদিন রাসুলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হলেন । তারা সংখ্যায় ছিলেন ন্যনাধিক ৪০ জন । উপস্থিত লোকদের মধ্যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাচাগণ তথা আবূ তালিব, হামযা, আব্বাস এবং ১. সা’ হচ্ছে সোয়া তিন কে.জি. পরিমাণ ৷ - সম্পাদকদ্বয় www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।