আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৭8 আল-বিদায়া ওয়ান নিহায়া নাম রাখেন আকিল তারা বনী আদী ইব্‌ন কাআব গোত্রের মিত্র, আম্মার ইব্‌ন ইয়াসির এবং সুহায়ব ইব্‌ন সিনান (রা)-এর পর দলে দলে নারী ও পুরুষ ইসলামে দীক্ষিত হন । অবশেষে মন্ধায় ইসলামের প্রচার ও প্রসার ঘটে এবং এ বিষয়ে ব্যাপক আলোচনা হতে থাকে । ইব্‌ন ইসহাক বলেন নবুওয়াতপ্রাপ্তির তিন বছর পর আল্লাহ্‌ তাআলা তীর নবী (সা)-কে নির্দেশ দিলেন যাতে তার প্রতি আদিষ্ট বিষয়গুলো তিনি প্রচার করেন এবং মুশরিকদের জুলুম নির্যাতনের মুখে ধৈর্যধারণ করেন। ইব্ন ইসহাক বলেন, তখন সাহাবায়ে কিরাম নামায আদায়ের জন্যে পাহাড়ী এলাকায় চলে যেতেন এবং নিজেদের সম্প্রদায়ের লোকজন থেকে লুকিয়ে নামায আদায় করতেন । এক দিনের ঘটনা । হযরত সাআদ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) কয়েকজন লোক নিয়ে মন্ধার পার্বত্য এলাকায় নামায আদায় করছিলেন। হঠাৎ কতক মুশরিক লোক তাদের নিকট গিয়ে পৌঁছে তারা নামায আদায় করা নিয়ে দোষারোপ করে। শেষ পর্যন্ত তারা মুসলমানদের সাথে মারামারিতে লিপ্ত হয়। হযরত সাআদ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) তখন মুশরিকদের এক লোককে উটের চোয়ালের হাড় দিয়ে প্রহার করেন । এতে তার শরীরের চামড়া কেটে রক্ত গড়িয়ে পড়ে । ইসলামের পথে এ হল প্রথম রক্তপাত ৷ উমাবী (র) তার মাগাযী গ্রন্থে আলওয়াক্‌কাসী আমির ইব্ন সাআদ সূত্রে তার পিতা থেকে এ ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন । ওই বর্ণনায় আছে যে, যে মুশরিক লোকের রক্ত ঝরেছিল তার নাম আবদুল্লাহ্‌ ইবন খতল । তার প্রতি আল্লাহর লা’নত । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।