আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩ তাকে সৎপথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত মা‘বুদ নেই, তিনি একক, তার কোন শরীক নেই । রাসূলুল্লাহ্‌ (সা) তিনবার এরূপ ঘোষণা দিলেন । যেমাদ বলেন, আল্লাহর কসম, আমি তো গণকদের কথা শুনেছি, জাদুকরদের কথা শুনেছি এবং কবিদের কবিতাও শুনেছি । কিন্তু এ ধরনের কথা তো কোন দিন শুনিনি! হে রাসূল (সা)! আপনি আপনার হাত বাড়িয়ে দিন, আমি ইসলাম গ্রহণের বায়আত করি । তখন রাসূলুল্লাহ্‌ (সা) তার বায়আত গ্রহণ করেন' রাসূলুল্লাহ (সা) বললেন, তোমার সম্পৃদায়ের পক্ষেও কি তুমি বায়আত করবে ? তিনি বললেন, হ্যা আমার সম্প্রদায়ের পক্ষেও আমি বায়আত করছি । এদিকে রাসূলুল্লাহ্‌ (সা) একদল সৈনিক প্রেরণ করেছিলেন। তারা যেমাদের সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন সেনাধ্যক্ষ তার লোকজনকে বললেন, তোমরা কি এই সম্প্রদায়ের কোন কিছু কেড়ে নিয়েছ ? একজন বলল, হ্যা ওদের একটি পানিপাত্র আমি নিয়েছি । সেনাধ্যক্ষ বললেন, ওটা ফেরত দিয়ে দাও! কারণ, এরা যেমাদের সম্প্রদায় ৷ ' অপর বর্ণনায় আছে যে, যেমাদ রাসূলুল্লাহ (সা)-কে বলেছিলেন, আপনার ওই বাক্যগুলো আমাকে শুনিয়ে দিন । ওগুলোর প্রভাব তো গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছেছে । আবু নুআয়ম তার দালাইলুন নবুওয়াত গ্রন্থে মহান ব্যক্তিদের ইসলাম গ্রহণ শিরোনামে একটি বিরাট অধ্যায় রচনা করেছেন। এ বিষয়ে সেখানে তিনি ব্যাপক ও বিস্তারিত ভাবে তথ্যগুলো সন্নিবেশিত করেছেন। আল্লাহ্‌ তাকে দয়া করুন এবং তার পুরস্কার দিন। যে সকল সাহাবী প্রথম ধাপে ঈমান আনয়ন করেছেন, তাদের নাম” শিরোনামে ইসহাক (র) একটি অধ্যায় রচনা করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন যে, তারপর ইসলাম গ্রহণ করেছেন আবূ মাখরমা তায়মী, খুনায়স ইব্‌ন হুযাফা, আমির ইব্ন রাবীআ, আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহ্‌শ, আবূ হারিছ, তার স্ত্রী ফুকায়হা বিন্ত ইয়াসার, মা’মার ইব্‌ন হারিছ ইব্ন মা'মার জুমাহী, সাইব ইব্ন আওফ ইব্ন সুয়ায়রাহ ইব্‌ন সাঈদ ইব্ন সাহম নুহাম, তার নাম নুআয়ম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উসায়দ, আমির ইব্‌ন ফুহায়রা-_হযরত আবূ বকর (রা)-এর আযাদকৃত দাস, খালিদ ইব্‌ন ইব্‌ন আরীন ইব্ন ছা'লাবা তামীমী, ইনি বনী আদী গোত্রের মিত্র, খালিদ ইব্ন বুকায়র আমির ইব্‌ন গায়রা--ইনি বনী সাআদ ইব্‌ন লায়ছ, আকিল-এর নাম ছিল গাফিল রাসূলুল্লাহ্‌ (সা) তার ১০ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।