Contents ৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া হযরত আবু যর (রা) বলেন, আমি তখন ওখান থেকে আমার ভাই আনীসের নিকট আসি । সে আমাকে বলে, আপনি কী করে এলেন ? আমি উত্তর দিলাম যে, আমি ইসলাম গ্রহণ করেছি এবং রাসূলুল্লাহ্ (সা)-কে সত্য বলে গ্রহণ করেছি। তখন আনীস বললেন, আপনার ধর্মমতের প্রতি আমার অসন্তুষ্টি নেই । আমিও ইসলাম গ্রহণ করলাম এবং রাসূলুল্লাহ্ (সা)-কে সত্য বলে মেনে নিলাম । এবার আমরা উপস্থিত হলাম আমাদের মায়ের নিকট । আমাদের মা বললেন, তোমাদের ধর্মমতের প্রতি আমার কোন অসন্তুষ্টি নেই । আমিও ইসলাম গ্রহণ করলাম এবং রাসূলুল্লাহ্ (সা)-কে সত্য বলে মেনে নিলাম ৷ সওয়ারীতে আরোহণ করে আমরা আমাদের গিফার গোত্রে ফিরে আসি । রাসূলুল্লাহ্ (সা) মদীনা যাওয়ার পূর্বেই তাদের কেউ কেউ ইসলাম গ্রহণ করে। খিফাফ ইব্ন ঈসাইন ইব্ন রখসত গিফারী তাদের ইমাম ছিলেন । তখন তিনিই তাদের নেতা ছিলেন । অন্যরা বলেছিল যে, রাসূলুল্লাহ্ (সা) মদীনায় আসার পর আমরা ইসলাম গ্রহণ করব । রাসূলুল্লাহ্ (সা) যখন মদীনায় পদার্পণ করলেন, তখন তারা ইসলাম গ্রহণ করল ৷ তাদের সহযোগী গোত্র আসলাম গোত্রের লোকেরাও রাসূলুল্লাহ (সা)-এর নিকট এল । তা'রা বলল ইয়া রাসূলাল্লাহ্! গিফার গোত্র আমাদের ভ্রাতৃ গোত্র । ওরা যে ভাবে ইসলাম গ্রহণ করেছে আমরাও সেভাবে ইসলাম গ্রহণ করতে চাই । তখন রাসূলুল্লাহ (সা) বললেন £ dell LE SOE গিফার গোত্র আল্লাহ্ তাদের ক্ষমা করুন এবং আসলাম গোত্র আল্লাহ্ তাদেরকে নিরাপদ রাখুন ৷ ইমাম মুসলিম (র) হুদবা ইব্ন খালিদ সূতি সুলায়মান ইব্ন মুগীরা থেকে অনুরূপ বর্ণনা করেছেন । হযরত আবূ যর (রা)-এর ইসলাম গ্রহণের ঘটনা অন্য বর্ণনায় ও এসেছি, তবে তাতে আরও অতিরিক্ত তথ্য রয়েছে। আল্লাহই জানেন । “রাসূলুল্লাহ্ (সা)-এর নবুওয়াত লাভের সুসংবাদ” অধ্যায়ে হযরত সালমান ফারসী (রা)-এর ইসলাম গ্রহণের ঘটনা উল্লেখ করা হয়েছে । যেমাদ-এর ইসলাম গ্রহণ ইমাম মুসলিম ও রায়হাকী (র) দাউদ ইবন আবী হিন্দ...... ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন । তিনি বলেছেন যে, এক সময় যেমাদ মক্কায় উপস্থিত হন । তিনি ছিলেন আযাদ শানুআ গোত্রের লোক । তিনি জিনগ্রস্ত লোকদের ঝাড়ফুক করতেন মক্কার কতক মূর্খ ব্যক্তিকে তিনি বলতে শুনলেন যে, তারা বলছে, “মুহাম্মদ (সা) নিশ্চয়ই জিনগ্রস্ত লোক” যেমাদ বললেন, ওই লোকটি কোথায় ? আল্লাহ্ তা'আলা হয়ত আমার মাধ্যমে তাকে আরোগ্য করবেন তিনি বলেন, একদিন আমি মুহাম্মদ (সা)-এর সাথে সাক্ষাত করি এবং তাকে বলি যে, আমি তো জিনগ্রস্তদেরকে ঝাড়ফুক করে থাকি । আল্লাহ্ যাকে ইচ্ছা করেন আমার হাতে সুস্থ করেন। সুতরাং আপনিও আমার নিকট আসুন ৷ তখন মুহাম্মদ (সা) বললেন, সকল প্রশংসা আল্লাহ্র । আমি তার প্রশংসা করছি এবং তার নিকট সাহায্য প্রার্থনা করছি । তিনি যাকে হিদায়াত দেন অন্য কেউ তাকে গোমরাহ করতে পারে না। আর আল্লাহ্ যাকে গোমরাহ্ করেন অন্য কেউ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।