Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৭১ এক পূর্ণিমা রাতের ঘটনা ৷ মকঙ্কাবাসীরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন । শুধু দু'জন মহিলা বায়তুল্লাহ্ শরীফের তাওয়াফ করছিল । তারা আসাফ ও নায়েলা প্রতিমার উপাসনা করছিল । আমি বললাম, তোমরা আসাফ ও নায়েলা প্রতিমার একটিকে অন্যটির সাথে বিয়ে দিয়ে দাও । আমার বক্তব্য তাদের মধ্যে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করল না। এরপর আমি বললাম, ওগুলোতো কাঠের ন্যায় জড়পদার্থ আমি কিন্তু ওগুলোর প্রতি আগ্রহী নই ৷ এরপর তারা দু'জন এ খেদোক্তি করতে করতে ফিরে যাচ্ছিল যে, এখানে যদি আমাদের কোন লোক থাকত, তবে মজা দেখাতাম ৷ পথিমধ্যে রাসূলুল্লাহ্ (সা) ও হযরত আবূ বকর (রা) তাদের সম্মুখে পড়লো । তারা দু'জন পাহাড় থেকে নেমে আসছিলেন। রাসূলুল্লাহ্ (সা) বললেন, তোমাদের কী হয়েছে ? তারা বল্ল, কা'বা গৃহ ও তার গিলাফের মাঝে আমরা একজন ধর্মত্যাগী ব্যক্তিকে দেখে এসেছি । তারা বললেন, সে তোমাদেরকে কী বলেছে ? তারা বলল, সে এমন কথা বলেছে, যা মুখে বলা যায় না । রাসূলুল্লাহ্ (সা) ও হযরত আবূ বকর (রা) এসে হাজারে আসওয়াদ মুম্বন করলেন এবং কা'বা গৃহের তাওয়াফ করলেন । তারপর রাসূলুল্লাহ্ (সা) নামায আদায় করলেন । এরপর আমি তার নিকট এলাম । সর্বপ্রথম আমি তাকে ইসলামী রীতিতে অভিবাদন জানাই ৷ তিনি বললেন RE SH LO i তোমার প্রতি শান্তি এবং আল্লাহ্র রহমত বর্ষিত হোক । তুমি কে হে ? আমি বললাম, আমি গিফার গোত্রের লোক । তিনি তার নিজের কপালে হাত রাখলেন । আমি মনে মনে বললাম, নিশ্চয়ই আমি গিফার গোত্রের লোক শুনে তিনি অসন্তুষ্ট হয়েছেন । আমি ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে তার হাত ধরতে যাচ্ছিলাম । তখন তার সাথী হযরত আবূ বকর (রা) আমাকে থামিয়ে দিলেন । রাসূলুল্লাহ্ (সা) সম্পর্কে আমার চাইতে তিনিই অধিক জানতেন । রাসূলুল্লাহ্ (সা) বললেন, তুমি কবে থেকে এখানে আছ ? আমি বললাম, ত্রিশ দিন-রাত অবধি । তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমাকে খাদ্যসামগ্রী সরবারাহ করে কে ? আমি উত্তর দিলাম, যমযমের পানি ব্যতীত অন্য কোন খাদ্য আমি খাইনি । আমি এও বললাম যে, ওই পানি পান করেই আমার পেটের চামড়ার ভাজ সমান হয়ে গিয়েছে আর আমি আমার মধ্যে ক্ষুধাজনিত কোন দুর্বলতা অনুভব করি না । তিনি বললেন, নিশ্চয়ই যমযম কৃপ বরকতময় কৃপ এবং ওই পানি খাদ্যগুণ সম্পন্ন । হযরত আবূ বকর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাকে অনুমতি দিন আমি আজ রাতে তার আহারের ব্যবস্থা করি। তিনি তোই করলেন। এরপর তারা দু'জন যাত্রা করলেন । আমিও তাদের সঙ্গে গেলাম । হযরত আবূ বকর (রা) একটি দরজা খুললেন এবং আমাদের জন্যে তাইফের আঙ্গুর নিয়ে এলেন । এতদিন পর এই প্রথম আমি খাদ্য গহণ করলাম । এরপর কয়েক দিন আমি সেখানে অবস্থান করি । একদিন রাসূলুল্লাহ্ (সা) বললেন, একটি খেজুর বীথি অঞ্চলের উদ্দেশ্যে আমি এ স্থান ত্যাগ করব । আর সেটি সম্ভবত ইয়াছরিব অঞ্চল । তুমি আমার পক্ষ থেকে তোমার সম্প্রদায়ের লোকদের নিকট আমার দাওয়াত পৌঁছিয়ে দিতে পারবে? তাহলে তোমার মাধ্যমে আল্লাহ্ তা'আলা তাদের কল্যাণ সাধন করবেন: এবং এর বদৌলতে আল্লাহ্ তা'আলা তোমাকে সাওয়াব দান করবেন। www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।