আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া তারপর আমরা আমাদের বাহনগুলো নিয়ে সেগুলোর উপর সামানপত্র চাপিয়ে মন্ধায় চলে আসি । আমাদের মামা তখন কাপড় দিয়ে মুখ ঢেকে কাদতে লাগলেন । এদিকে আমার ভাই আনীস আমাদের উগ্নীগুলো এবং তার প্রতিপক্ষ এক লোকের অনুরূপ উস্ত্রীপাল বন্ধক রেখে সে এরং ওই মালিকের মধ্যে কে উত্তম সে বিষয়ে চ্যালেঞ্জ করে। উভয় পক্ষ একজন গণককে সালিস ও মীমাংসাকারী মেনে নেয়। মীমাংসাকারী সিদ্ধান্ত দেয় যে, আনীসই উত্তম ৷ অনন্তর সে আমাদের উদ্বরীপাল এবং অপরপক্ষের বন্ধক রাখা অনুরূপ উগ্ত্রীপাল নিয়ে ফিরে আসে । হে ভাতিজা! আমি কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সাক্ষাতের তিন বছর পূর্বেও নামায পড়েছি । আমি বললাম, কার উদ্দেশ্যে ওই নামায ছিল ? তিনি বললেন, আল্লাহ্র উদ্দেশ্যে ৷ আমি বললাম, কোন দিকে মুখ করে নামায আদায় করেছেন। তিনি বললেন, আল্লাহ্‌ আমাকে যেদিকে ফিরিয়েছেন সেদিকে । তিনি বলেন, আমি ইশার নামাযও আদায় করতাম ৷ শেষ রাতে আমি নিজেকে কাপড়ের মত হালকা বলে অনুভব করতাম । এভাবে সূর্য উদিত হত এবং দিনের ' আলো ছড়িয়ে পড়ত ৷ তিনি বলেন, তখন আমার ভাই আনীস বলে যে, মন্ধায় আমার কিছু কাজ আছে । সুতরাং আমি ফিরে আসার পর আপনার সাথে সাক্ষাত হবে ৷ সে চলে গেল । এরপর সে আমার নিকট আসতে দেরী করে। আমি বললাম, বিলম্বের কারণ কি ? সে বলল, সেখানে জনৈক ব্যক্তির সাথে আমার সাক্ষাত হয়। লোকটি দাবী করছে যে, আল্লাহ্‌ তাকে আপনার ধর্মমতের সপক্ষে রাসূলরূপে প্রেরণ করেছেন । আমি বললাম, লোকজন তার সম্পর্কে কী বলে? সে বলল, তারা তাকে কবি, জাদুকর ইত্যাদি অভিযোগে অভিযুক্ত করছে। আমার ভাই আনীস একজন কবি ছিল । সে বলল, আমি তো গণকদের কথাবার্তা শুনেছি তিনি কিন্তু গণকদের মত কথা বলেন না । অভিজ্ঞ ও খ্যাতিমান কবিদের নিকট আমি তার নিকট শ্রুত বাণীর উল্লেখ করেছি কিন্তু তা যে কবিতা এমন কথা কেউ বলেননি ৷ আল্লাহ্র কসম, তিনি কিন্তু নিশ্চয়ই সত্যবাদী আর ওরা মিথ্যাবাদী । আবূ যর (রা) বললেন, তুমি কি এখানে আমার কাজগুলো সামাল দিতে পারবে যাতে করে আমি ওখানে যাওয়ার সুযোগ পাই ? সে বলল, হ্যা পারব । তবে মক্কাবাসীদের আক্রমণের ব্যাপারে আপনি সতর্ক থাকবেন কারণ, তারা মুহাম্মাদ (সা)-কে দোষারোপ করে এবং তার প্রতি নির্যাতন চালায় । হযরত আবূ যর (রা) বলেন, আমি রওনা হই এবং মক্কায় গিয়ে পৌঁছি। সেখানকার একজন দুর্বল মানুষ খুঁজে নিয়ে আমি তাকে বলি, যে ব্যক্তিকে ওরা ধর্মত্যাগী বলছে, সে লোকটি কোথায় ? লোকটি আমার দিকে ইঙ্গিত করে । আর অমনি কাফিরের দল ও উপত্যকার অধিবাসীরা ঢিল হাড় নিয়ে আমার উপর আক্রমণ শুরু করে। আমি অচেতন হয়ে পড়ে থাকি । অবশেষে আমাকে উঠিয়ে নেয়া হয়। আমাকে যখন উঠিয়ে নেয়া হয়, তখন আমি যেন তীর নিক্ষেপের রক্তিম লক্ষ্যবস্তু । আমি যমযম কূপের নিকট আসি এবং ওই পানি পান করি । রক্তগুলো ধুয়ে পরিষ্কার করি । এরপর আমি কা'বাগৃহ এবং তার গিলাফের মধ্যখানে অবস্থান করতে থাকি । ভাতিজা! আমি দীর্ঘ ৩০ দিন ৩০ রাত ওখানে অবস্থান করি । যমযমের পানি ছাড়া অন্য কোন খাদ্য আমার ছিল না । তাতেই আমি এত স্বাস্থ্যবান ও মোটা হয়ে পড়ি যে, আমার পেটের চামড়ার ভাজ বিলুপ্ত হয়ে সব সমান হয়ে যায় । ক্ষুধাজনিত কোন দুর্বলতা আমি অনুভব করিনি । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।