আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯ উদ্দেশ্য আমাকে বলবেন কি ? আবূ যর (রা) বললেন, আপনি যদি আমাকে কথা দেন যে, আমাকে সঠিক সন্ধান দেবেন, তবে আমার উদ্দেশ্যের কথা আপনাকে বলব । হযরত আলী (রা) কথা দিলেন । আবূ যর (রা) তখন তার আগমনের উদ্দেশ্য তাকে খুলে বললেন । হযরত আলী (রা) বললেন, তিনি সত্যবাদী এবং তিনি আল্লাহ্র রাসূল । আগামী সকালে আপনি আমার সাথে যাবেন। আপনার জন্যে ক্ষতির আশংকা রয়েছে এমন কোন পরিস্থিতি দেখলে আমি দাড়িয়ে প্রস্রাবের ভান করবো আমি যদি স্বাভাবিক গতিতে চলতে থাকি, তবে আপনি আমার পেছনে পেছনে যাবেন এবং আমি যেখানে প্রবেশ করি আপনি সেখানে প্রবেশ করবেন । হযরত আলী (রা) রওনা হলেন। আবূ যরও তাকে অনুসরণ করলেন । এভাবে হযরত আলী (রা) রাসুলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হলেন । সাথে হযরত আবু যর (রা)-ও উপস্থিত হলেন । তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর আলাপ-আলোচনা শুনলেন এবং তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন রাসূলুল্লাহ্‌ (সা) তাকে বললেন, তুমি তোমার সম্পৃদায়ের নিকট ফিরে যাও এবং ওদেরকে এ বিষয়ে অবহিত করবে। আমার পক্ষ থেকে অন্য নির্দেশ না আসা পর্যন্ত তুমি সেখানেই অবস্থান করবে। হযরত আবূ যর (রা) বললেন, যে মহান প্রভু আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছে তার কসম, তাদের মধ্যে আমি চীৎকার করে করে এ দীনের দাওয়াত দেবো । তিনি ওখান থেকে বের হলেন এবং মসজিদে গিয়ে উচ্চৈঃস্বরে ঘোষণা দিলেন, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত কোন মাবূদ নেই এবং মুহাম্মাদ (সা) আল্লাহ্র রাসূল । এ বলে তিনি সেখানে দাড়ালেন । কাফিরগণ তাকে প্রহার করতে শুরু করলো ।” তাদের প্রহারে তিনি মাটিতে পড়ে যান। হযরত আব্বাস (রা) সেখানে আসেন এবং তার উপর উপুড় হয়ে পড়েন । তিনি বলেন, দুর্ভোগ তোমাদের জন্যে, তোমরা কি জান না যে, এ লোকটি গিফার গোত্রের ? তোমাদের তো ব্যবসা-বাণিজ্যের জন্যে ওপথে সিরিয়ায় যাতায়াত করতে হয়। ওদের হাত থেকে তিনি তাকে রক্ষা করলেন। পরের দিনও হযরত আবূ যর গিফারী অনুরূপ উচ্চৈঃস্বরে ঘোষণা দিলেন । এবারও তারা তার উপর প্রচণ্ড আক্রমণ চালালো । হযরত আব্বাস (রা) এসে তাকে রক্ষা করলেন । এ হল সহীহ্‌ বুখারীর ভাষ্য । সহীহ্‌ মুসলিম ও অন্যান্য গ্রন্থে তার ইসলাম গ্রহণের বিষয়টি আরো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ইমাম আহমদ হযরত আবূ যর গিফারী (রা)-এর বয়াতে বলেন যে, তিনি বলেছেন, আমি, আমার ভাই আনীস এবং আমার মাকে সঙ্গে নিয়ে আমাদের সম্পৃ্দায় গিফার গোত্র থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম ৷ গিফার গোত্রের লোকেরা যুদ্ধ নিষিদ্ধ মাসগুলোতেও যুদ্ধ-বিগ্রহ বৈধ মনে করত । আমরা আমাদের এক মামার বাড়ি গিয়ে উঠলাম ৷ তিনি অত্যন্ত ধনাঢ্য ও সমাজ্যের গণ্যমান্য ব্যক্তি ছিলেন । তিনি আমাদের আদর-আপ্যায়ন করলেন । আমাদের এ সম্মান দেখে তার সম্পৃদায়ের লোকেরা আমাদের প্রতি ঈর্ষাদ্বিত হয়৷ মামাকে আমাদের বিরুদ্ধে বৈরী করে তোলার জন্যে তারা তীকে বলে যে, জ্াপনি ঘর থেকে বের হওয়ার পর আনীসই তো ঘরের মালিক হয়ে বসে মামা ঘরে ফিরে আমাদেরকে তা জানালেন । আমি বললাম, এতদিন আমাদের প্রতি আপনি যে সহানুভূতি দেখিয়েছেন এখন তো আপনি সেটি ম্লান করে দিলেন। এরপর তো আপনার এখানে থাকা আমাদের পক্ষে সম্ভব নয় । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।