আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া নয়৷ বরং এই দীন গ্রহণ করে আমি ধন্য । এভাবে হযরত হামযা (রা)-এর মাধ্যমে আল্লাহ্‌ আ'‘আলা তার দীনকে শক্তিশালী করলেন । বায়হাকী হাকীম...... ইউনুস ইব্‌ন বুকায়র সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। হযরত আবূ যর গিফারী (রা)-এর ইসলাম গ্রহণ হাফিয বায়হাকী (র) বলেন, আবূ আবদুল্লাহ্‌ আল হাফিয....... আবু যর (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমার পূর্বে মাত্র তিনজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন। আমি হলাম চতুৰ্থ মুসলমান । আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হয়েছিলাম এবং বলেছিলাম আস্সালামু আলায়কা ইয়া রাসূলাল্লাহ্‌! আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত কোন মাবুদ নেই আর মুহাম্মাদ (সা) আল্লাহ্র রাসূল । তখন আমি রাসূলুল্লাহ (সা)-এর মুখমণ্ডলে তৃপ্তি ও আনন্দের চিহ্ন দেখতে পাই । এটি একটি সংক্ষিপ্ত বর্ণনা । হযরত আবূ যর (রা)-এর ইসলাম গ্রহণের ঘটনা প্রসঙ্গে ইমাম বুখারী (র) বলেন, আমর ইব্‌ন আব্বাস....... হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে বর্ণনা করেন । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াতপ্রাপ্তির সংবাদ শুনে হযরত আবূ যর (রা) তীর ভাইকে বললেন, তুমি ওই জনপদে যাও এবং যে লোকটি নিজেকে নবী বলে দাবী করছে এবং তার নিকট আকাশ থেকে সংবাদ আসে বলে প্রচার করছে তার সম্পর্কে বিস্তারিত জেনে এসে আমাকে জানাও । তুমি তার বক্তব্য শুনে এসে আমাকে তা জানাবে তখন তার ভাই রওনা হলেন । তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হলেন এবং তার বক্তব্য শুনলেন । এরপর তিনি হযরত আবু যর (রা)-এর নিকট ফিরে এসে বলেন যে, আমি তাকে দেখেছি ৷ তিনি সৎকর্মের আদেশ দেন এবং এমন বাণী শুনান যা কবিতা নয়। আবূ যর (রা) বললেন, না, আমি যেমনটি চেয়েছিলাম, তেমন সন্তোষজনকভাবে জানাতে পারলেন না। এবার প্রয়োজনীয় পাথেয় সংগ্রহ করে এবং পানির মশক সাথে নিয়ে তিনি নিজেই রওনা হয়ে পড়েন এবং মক্কায় গিয়ে উপস্থিত হন । তিনি এসে মসজিদে প্রবেশ করেন এবং সেখানে রাসূলুল্লাহ্‌ (সা)-কে খুঁজতে থাকেন তিনি তাকে চিনতেন না। কাউকে জিজ্ঞেস করাও তিনি সমীচীন মনে করলেন না । এভাবে রাতের কিছু অংশ কেটে যাওয়ার পর তিনি শুয়ে পড়েন । হযরত আলী (রা) তাকে দেখতে পান এবং তিনি যে একজন বহিরাগত মুসাফির তা বুঝতে পারেন । তাই তিনি তাকে সাথে নিয়ে গেলেন এবং আতিথ্য দান করলেন । তাদের কেউই একে অন্যকে কিছু জিজ্ঞেস করলেন না । ভোরে আবূ যর গিফারী (রা) তার মালপত্র এবং মশক নিয়ে মসজিদে এলেন । দিনভর সেখানে থাকলেন । তখনও তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নযরে পড়েননি ৷ সন্ধ্যায় তিনি তার প্রথম দিনের স্থলে ফিরে এলেন । হযরত আলী (রা) তাকে দেখলেন এবং বললেন, হায় লোকটি বুঝি তার উদ্দিষ্টের সন্ধান পায়নি । তিনি তাকে সেদিন নিজের ঘরে নিয়ে গেলেন এবং রাত্রি যাপনের ব্যবস্থা করে দিলেন । তাদের কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করলেন না৷ তৃতীয় দিনেও আবূ যর গিফারী (রা) মসজিদে এলেন এবং আলী (রা) আবারও তাকে তার বাড়ি নিয়ে গেলেন। এবার হযরত আলী (রা) তাকে বললেন, হে আগন্তুক! আপনার আগমনের www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।