Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭ মুখোমুখি হয়। রাসূলুল্লাহ্ (সা)-কে ভ্সনা করে তাকে পীড়া দেয় এবং তার দীনের বিরুদ্ধে কটুক্তি করে। উক্ত ঘটনা তার চাচা হামযা ইব্ন আবদুল মুত্তালিবের কর্ণগোচর করা হয় । তক্ষুণি হামযা আবূ জাহ্লের উদ্দেশ্যে বের হলেন । তার নিকট গিয়ে তিনি তার ধনুক দিয়ে আঘাত করে প্রহারে প্রহারে তাকে রক্তাক্ত করে দেন। তখন কুরায়শ বংশের বনী মাখযূম গোত্রের কতক লোক আবূ জাহ্লের সাহায্যে হামযা-এর বিরুদ্ধে রুখে দাড়ায় । তারা বলে যে, আমরা তো দেখতে পাচ্ছি আপনি পিতৃধর্ম ত্যাগ করেছেন! হামযা (রা) বললেন, পিতৃধর্ম বর্জনে আমাকে কে বাধা দিবে ? আমার ভাতিজার পক্ষ থেকে এমন কিছু নিদর্শন আমার নিকট স্পষ্ট হয়ে গিয়েছে যার প্রেক্ষিতে আমি সাক্ষ্য দিতে পারি যে, নিশ্চয়ই সে আল্লাহ্র রাসূল এবং সে যা বলে তা সত্য । অতএব, আল্লাহর কসম আমি তার পথ ছাড়ব না, তোদের সাধ্য থাকলে আমাকে বাধা দে তৌ দেখি! আবূ জাহ্ল বলল, আবূ আমারাকে ছেড়ে দাও, কারণ আল্লাহ্র কসম আমি তো তার ভাতিজাকে বিশ্রী গালি দিয়েছি । হযরত হামযা যখন ইসলাম গ্রহণ করলেন, তখন কুরায়শরা বুঝতে পারলো যে, রাসূলুল্লাহ্ (সা)-এর শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তিনি আত্মরক্ষা করার মত সামর্থ অর্জন করেছেন। ফলে ইতোপূর্বে তার সাথে তারা যে জুলুম-নির্যাতনমূলক আচরণ করত তা থেকে তারা এখন বিরত থাকল । এ বিষয়ে হযরত হামযা (রা) একটি কবিতা পাঠ করেছিলেন ।১ ইব্ন ইসহাক বলেন, এরপর হযরত হামযা (রা) নিজের বাড়িতে ফিরে যান । এবার তার নিকট উপস্থিত হয় শয়তান । সে বলে, আপনি কুরায়শ বংশের সন্তান্ত নেতা । আপনি কি ওই ধর্মত্যাগীর দলে ভিড়লেন ? আর নিজের পিতৃপুরুষের ধর্মত্যাগ করলেন ? আপনি যা করলেন তার চাইতেও মৃত্যু তো উত্তম ছিল। হযরত হামযা মনে মনে বললেন, হে আল্লাহ্! আমি যা করেছি তা যদি সঠিক ও সত্য হয়, তবে আমার অন্তরে তাকে দৃঢ় করে দিন । অন্যথায় তা থেকে বের হওয়ার উপায় করে দিন। তিনি রাত কাটালেন কিন্তু সে রাতে শয়তান তার মনে এমন কুমন্ত্রণার জাল বিস্তার করল যা অন্য কোন দিন করেনি । ভোরে তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গিয়ে বললেন, ভাতিজা! আমি তো এমন বিষয়ে জড়িয়ে পড়েছি যা থেকে বের হওয়ার পথ আমার জানা নেই ৷ কোন ব্যাপার সত্য, নাকি বিভ্রান্তি সে বিষয়ে নিশ্চিত না হয়ে তার উপর অবিচল থাকা আমার মত ব্যক্তির জন্য কষ্টকর তুমি আমাকে কিছু বল । তোমার বক্তব্য শুনতে আমি খুব আগ্রহী । রাসূলুল্লাহ্ (সা) তাকে উদ্দেশ্য করে ওয়ায-নসীহত করলেন । তিনি তাকে পুরস্কারের সুসংবাদ এবং শাস্তি সম্পর্কে সতর্ক করলেন । তাতে আল্লাহ্ তা'আলা হযরত হামযা (রা)-এর অন্তরে ঈমান দান করলেন । তখন তিনি ঘোষণা দিলেন যে, আমি সুস্পষ্টভাবে সাক্ষ্য দিচ্ছি যে, তুমি সত্য নবী । সুতরাং হে ভাতিজা! তুমি তোমার দীন প্রকাশ্যে প্রচার করে যাও! আল্লাহর কসম আমি আমার পূর্ব ধর্মমতে থেকে আসমানের নীচের সমগ্র দুনিয়া পেলেও তা আমার মনঃপূত ১. এখানে হযরত হামযা (রা)- এর কবিতা উল্লেখ করা. হয়নি । সুহায়লী তার ‘রাওদুল উনুক' গ্রন্থে একটি কবিতা উল্লেখ করেছে যার শুরু এই All Ts SRN Alls sn ee i Sia www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।