আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আল-হাফিয...... মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আমর ইব্‌ন উছমান থেকে বর্ণনা করেন তিনি বলেন, খালিদ ইব্ন সাঈদ ইব্‌ন আস প্রথম ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন । তার ভাইদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন । তার ইসলাম গ্রহণের সূচনা এভাবে হয়েছিল যে, একরাতে তিনি স্বপ্নে দেখেন তিনি একটি অগ্নিকুণ্ডের কিনারে দাড়িয়ে আছেন। আগুনের বিস্তৃতি এত অধিক ছিল যা একমাত্র আল্লাহ্‌ই জানেন তিনি দেখেন যে, এক আগন্তক এসে তাকে আগুনের মধ্যে ফেলে দিতে উদ্যত ৷ অন্যদিকে রাসূলুল্লাহ্‌ (সা) তার কোমর জাপটে ধরে তাকে টেনে রাখছেন, আগুনে পড়ে যেতে দিচ্ছে না। ভীত-সন্তরস্ত হয়ে তিনি ঘুম থেকে জেগে উঠেন এবং বলেন..আল্লাহুর কসম এটি অবশ্য সত্য স্বপ্ন । তারপর হযরত আবূ বকর (রা)-এর সাথে তার সাক্ষাত হয়। তিনি তার স্বপ্নের কথা তাকে জানালেন ৷ তিনি বললেন, এতে তোমার কল্যাণ কামনা করা হয়েছে । ইনি আল্লাহ্র রাসূল । তুমি তার অনুসরণ কর । অতি সত্বর তুমি তার অনুসরণ করবে এবং ইসলাম গ্রহণ করবে আর ইসলাম তোমাকে আগুন থেকে রক্ষা করবে৷ তোমার পিতা কিন্তু আগুনে প্রবিষ্ট হবেই ৷ তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সাক্ষাত করলেন ৷ রাসূলুল্লাহ্‌ (সা) তখন “আজয়াদ” নামক স্থানে অবস্থান করছিলেন খালিদ বললেন, হে আল্লাহ্র রাসূল! হে মুহাম্মদ (সা)! আপনি কিসের দিকে ডাকছেন ? তিনি বললেন, আমি তোমাকে ডাকছি একক লা শরীক আল্লাহ্র দিকে এবং একথার দিকে যে, মুহাম্মাদ (সা) আল্লাহ্র বান্দা ও রাসূল । উপরন্তু একথার প্রতি যে, তুমি যে পাথরের পূজা করছ, সে পাথর কিছুই শুনে না, লাভ-ক্ষতি করতে পারে না, কিছু দেখে না এবং কে তার পূজা করল কে পূজা করল না তার কিছুই জানে না। সেই পাথরপূজা তোমাকে ত্যাগ করতে হবে । খালিদ বললেন, Uda Ll LOLS 1p __আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত কোন মাবূদ নেই । আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহ্র রাসূল । তার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ্‌ (সা) অত্যন্ত খুশী হলেন। খালিদ চলে গেলেন । তীর পিতা তীর ইসলাম গ্রহণের সংবাদ জেনে তাঁকে খুঁজে আনতে লোক পাঠালো । তাকে ধরে নিয়ে আসা হলে সে তাকে মাটিতে ফেলে লাঠি দ্বারা পেটাতে থাকে । এভাবে তার মাথায় লাঠি ভাঙ্গে এবং সে বলে, আল্লাহর কসম আমি আর তোকে আহাৰ্য দেব না । খালিদ বলেন, আপনি যদি আমার আহাৰ্য বন্ধ করেন, তবে আমার জীবন যাপনের জন্য প্রয়োজন মতে খাদ্যের ব্যবস্থা আল্লাহ্‌ তা'আলাই করবেন । অবশেষে তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট চলে গেলেন । রাসূলুল্লাহ্‌ (সা) তাকে সাদরে গ্রহণ করলেন এবং তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে থাকতে লাগলেন । রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাচা হযরত হামযা ইব্ন আবদুল মুত্তালিবের ইসলাম গ্রহণ ইউনুস ইব্‌ন বুকায়র বলেন, মুহাম্মাদ ইব্‌ন ইসহাক বলেছেন যে, একজন প্রচণ্ড স্মরণশক্তি সম্পন্ন মুসলমান আমাকে বলেছে, সাফা পাহাড়ের নিকট আবূ জাহ্‌ল রাসূলুল্লাহ্‌ (সা)-এর www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।