Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৫ বস্তুত আমি যেদিন ইসলাম গ্রহণ করি, সেদিন অন্য কেউ ইসলাম গ্রহণ করেনি, তার এই বক্তব্য স্বাভাবিক কিন্তু এক বর্ণনায় আছে আমি যেদিন ইসলাম গ্রহণ করেছি, সেদিন ব্যতীত অন্যদিনে কেউ ইসলাম গ্রহণ করেনি । তার এই বক্তব্যটি স্পষ্ট নয়। কারণ তাতে বোঝা যায় যে, তার পূর্বে কেউ ইসলাম গ্রহণ করেননি ৷-অথচ ইতোপূর্বে প্রমাণিত হয়েছে হযরত আবূ বকর সিদ্দীক (রা), আলী (রা), খাদীজা (রা) ও যায়দ ইব্ন হারিছা (রা) তার পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন । ইসলাম গ্রহণে তাদের অগ্রগ্ামিতা সম্পর্কে উন্মতের ইজমা বা একমত্য প্রতিষ্ঠিত হয়েছে BAER AS LURSn LE LUPE LABS ADA AL হানীফা (র) সুস্পষ্ট ভাবে বলেছেন যে, নিজ নিজ পর্যায়ের লোকদের মধ্যে উল্লিখিত ব্যক্তিবর্গই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। SEY HE CEE CEO TEE (রা)-এর এ বক্তব্যও রয়েছে যে, সাতদিন পর্যন্ত আমিই ছিলাম তৃতীয় ইসলাম গ্রহণকারী । তার এ বক্তব্যও অস্পষ্ট । তিনি তার ব্যক্তিগত ধারণা অনুযায়ী এ বক্তব্য রেখেছেন এমনটি বলা ছাড়া আমি অন্য কোন ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না । আল্লাহ্ই ভাল জানেন ৷ . আবু দাউদ তায়ালিসী বলেন, হাম্মাদ ইব্ন সালামা..... আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, একদিনের ঘটনা । আমি তখন উঠতি বয়সের বালক । আমি মক্কায় উকবা ইব্ন আবু মুআয়তের বকরী চরাচ্ছিলাম । হঠাৎ আমার নিকট এসে উপস্থিত হলেন রাসূলুল্লাহ্ (সা) ও হযরত আবূ বকর (রা) । তারা তখন মুশরিকদের হাত থেকে হিজরত করে পালিয়ে যাচ্ছিলেন । তারা বললেন, হে বালক! তোমার কাছে কি দুধ আছে, যা আমাদেরকে পান করাতে পার । আমি বললাম, আমি তো মালিকের পক্ষ থেকে এগুলোর আমানতদার । আপনাদেরকে দুধ পান করানোর ইখতিয়ার আমার নেই । রাসূলুল্লাহ্ (সা) বললেন, আচ্ছা তোমার নিকট কি এমন কোন মাদী বকরী আছে যা এখনো প্রজননযোগ্য নয় । আমি বললাম, হ্যা, আছে বটে । এরূপ একটি মাদী বকরী আমি তাদের নিকট নিয়ে আসি৷ হযরত আবু বকর (রা) সেটির রশি ধরে রাখলেন । রাসূলুল্লাহ্ (সা) সেটির স্তনে হাত রেখে দু‘আ করলেন বকরীটির স্তন দুধে ভরে উঠল । হযরত আবূ বকর (রা) একটি গর্তাকৃতির পাথর নিয়ে এলেন । রাসুলুল্লাহ্ (সা) সেটিতে দুধ দোহন করলেন । তিনি নিজে এবং আবূ বকর (রা) দু'জনেই দুধ পান করলেন। তারপর আমাকে দুধপান করালেন । এরপর স্তনের উদ্দেশ্যে বললেন, সংকুচিত হয়ে যাও । সেটি সংকুচিত ও ছোট হয়ে গেল । পরে আমি রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসি এবং তাকে বলি যে, ওই পবিত্র বাণী অর্থাৎ কুরআন আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি বরং শিক্ষা গ্রহণ সক্ষম বালক ৷ তার মুখ থেকে আমি ৭০টি সূরা শিখেছিলাম ৷ ওই সূরাগুলো পাঠে কেউই আমার সমকক্ষ ছিল না । ইমাম আহমদ (র) আফ্ফান সূত্রে হাম্মাদ ইব্ন সালামা থেকে অনুরূপ বর্ণনা করেছেন । হাসান ইব্ন আরাফা আবূ নাজুবদ সূত্রে এটি বর্ণনা করেছেন । বায়হাকী বলেন, আবূ আবদিল্লাহ্ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।