আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া রাসূলুল্লাহ্‌ (সা) সাথীদেরকে নিয়ে বাড়ি থেকে বের হলেন। তার সন্মুখে ছিলেন হযরত উমর (রা) ও হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব । তিনি বায়তুল্লাহ্‌ শরীফের তাওয়াফ করলেন এবং নিরাপদে যুহরের নামায আদায় করলেন । এরপর তিনি আরকামের বাড়ীতে ফিরে এলেন ৷ হযরত উমর (রা) তখনো তার সাথে ছিলেন। এরপর উমর (রা) একা ফিরে গেলেন এবং রাসূলুল্লাহ্‌ (সা)-ও বাড়িতে চলে গেলেন । বিশুদ্ধ অভিমত এই যে, মুসলমানদের অবিসিনিয়ায় হিজরতের পর হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেন এবং এটি নবুওয়াতের ৬ষ্ট বছরের ঘটনা: যথাস্থানে তার আলোচনা হবে। আলাদাভাবে তাদের জীবনী সংক্রান্ত ভিন্ন গ্ুন্থে হযরত আবূ বকর ও উমর (রা)-এর ইসলাম গ্রহণের বিস্তারিত বিবরণ আমরা উল্লেখ করেছি । সকল প্রশংসা আল্লাহ্র । সহীহ্‌ মুসলিমে আবূ উমামা হাদীছে আমর ইব্‌ন আবাসা সুলামী থেকে বর্ণিত আছে । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াত লাভের প্রথম দিকে আমি একদা তার নিকট উপস্থিত হই ৷ তখন তিনি অবস্থন করেছিলেন মক্কায় । তিনি তখন নিজেকে গোপন রাখতেন । আমি বললাম, আপনি কে ? তিনি বললেন, “আমি নবী” । আমি বললাম, কেমন নবী ? তিনি বললেন, আল্লাহ্র রাসূল । আমি বললাম, আল্লাহ্‌ কি আপনাকে প্রেরণ করেছেন ? তিনি বললেন, হ্যা অবশ্যই । আমি বললাম, তবে তিনি কী পয়গাম সহকারে পাঠিয়েছেন ? তিনি বলেন, এ বাণী নিয়ে প্রেরণ করেছেন যে, তোমরা যেন একক আল্লাহ্র ইবাদত করবে প্রতিমাগুলো ভেঙ্গে ফেলবে এবং আত্মীয়তা বন্ধন অটুট রাখবে ৷ তিনি বলেন, আমি বললাম, যে পয়গাম দিয়ে আপনাকে প্রেরণ করা হয়েছে তা কতই না উত্তম । এ বিষয়ে আপনার অনুসরণ করেছে কারা ? তিনি বললেন, একজন স্বাধীন লোক এবং একজন ক্রীতদাস ৷ অর্থাৎ আবূ বকর (রা) ও বিলাল (রা) । আমর বললেন, এরপর আমি ইসলাম গ্রহণ করলাম এবং আমি হলাম চতুৰ্থ ইসলাম গ্রহণকারী । তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি কি আপনার সাথে থাকব ? তিনি বললেন, না, তুমি বরং আপাততঃ তোমার সম্পৃদায়ের নিকট চলে যাও । যখন সংবাদ পাবে যে, আমি প্রকাশ্যে বের হয়েছি, তখন তুমি আমার নিকট এসে আমার সাথে যোগ দিও । উপরোক্ত হাদীছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর উক্তি স্বাধীন ও অধীন শব্দ দু'টি জাতিজ্ঞাপক অর্থাৎ স্বাধীন প্রকৃতির লোকজন এবং ক্রীতদাস প্রকৃতির লোকজন আমার অনুসরণ করেছে। সেটির ব্যাখ্যায় শুধু আবূ বকর (রা) ও বিলাল (রা)-এর নাম উল্লেখ করা সঠিক কিনা তা ভেবে দেখার বিষয় বটে । কারণ, আমর ইব্‌ন আবাসার পূর্বে অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন যায়দ ইব্ন হারিছা (রা) কিন্তু হযরত বিলালের পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে আমর ইব্‌ন আবাসা নিজেকে চতুর্থ ইসলাম গ্রহণকারী মনে করাটা ছিল তার অবগতি অনুসারে ৷ অর্থাৎ তিনি মনে করেছিলেন যে, তিনি চতুর্থ ইসলাম গ্রহণকরী । মূলতঃ তখন মুসলমানগণ নিজেদের ইসলাম গ্রহণের কথা গোপন রাখতেন অনাত্মীয় এবং বেদুঈন তো দূরের কথা ঘনিষ্ট আত্মীয়দের নিকটও তারা তা প্রকাশ করতেন না । সহীহ্‌ বুখারীতে আবু উমামা..... সাঈদ ইব্ন মুসায়্যাব (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি সাআদ ইব্‌ন আবূ ওয়াককাস (রা)-কে বলতে শুনেছি, যেদিন আমি ইসলাম গ্রহণ করেছি, তখনো অন্য কেউ ইসলাম গ্রহণ করেননি । সাতদিন পৰ্যন্ত আমিই ছিলাম তৃতীয় ইসলাম গ্রহণকারী । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।