আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩ (সা) তার জন্যে আল্লাহ্র দরবারে দু'আ করলেন এবং তাকে আল্লাহ্র দিকে আহ্বান জানালেন । তিনি ইসলাম গ্রহণ করলেন। তারা একমাস রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে ওই গৃহে অবস্থান করলেন । তখন তারা ছিলেন। ৩৯ জন পুরুষ মুসলমান । হযরত আবূ বকর (রা) 'যেদিন প্রহত হলেন, সেদিন হযরত হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব ইসলাম গ্রহণ করেন। উমর ইব্‌ন খাত্তাব অথবা আবূ জাহ্‌ূল ইব্ন হিশাম এ দু'জনের একজন যেন ইসলাম গ্রহণ করেন সে জন্যে রাসুলুল্লাহ (সা) দু'আ করেন। ইসলাম গ্রহণ করলেন হযরত উমর (রা)। রাসূলুল্লাহ (সা) দু'আ করেছিলেন বুধবারে আর উমর (রা) ইসলাম গ্রহণ করলেন বৃহস্পতিবারে । তার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ্‌ (সা) ও গৃহে অবস্থানকারী মুসলিমগণ সমুচ্চ স্বরে তাকবীরধ্বনি উচ্চারণ করেন মক্কার উচ্চভূমি পর্যন্ত ওই ধ্বনি শোনা গিয়েছিল । ইতোমধ্যে আবুল আরকাম বেরিয়ে আসে। সে ছিল অন্ধ কাফির । সে বলছিল, “হে আল্লাহ্‌, আমার পুত্র আরকামকে ক্ষমা করুন । সে তো ধর্মত্যাগী হয়েছে । হযরত উমর (রা) দীড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমরা আমাদের দীন ও ধর্মমতকে গোপন রাখব কেন ? অথচ আমরা সত্য অনুসরণকারী । আর ওরা ওদের দীন প্রকাশ করছে অথচ তারা বাতিলের অনুসরণকারী । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হে উমর (রা)! আমরা তো সংখ্যায় কম । আমরা কেমন বিপদের সম্মুখীন হয়েছি তা তো তুমি দেখতেই পাচ্ছ! উমর (রা) বললেন, যে মহান প্রভু আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, কুফরী অবস্থায় আমি যে সকল মজলিসে বসেছিলাম এখন আমি ওই সকল মজলিসে গেয়ে ইসলামের কথা প্রচার করব ৷ তিনি ঘর থেকে বের হলেন বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করলেন । তারপর কুরায়শদের নিকট গেলেন ৷ তারা তীর অপেক্ষায় ছিল । আবূ জাহ্‌ল ইব্ন হিশাম বলল, অমুকে বলছে যে, তুমি নাকি পিতৃধর্ম ত্যাগ করেছ । হযরত উমর (রা) বললেন ৪ Le os SG LSAT a UOTE আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত কোন মাবুদ নেই, তিনি একক তার কোন শরীক নেই এবং এও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) আল্লাহ্‌র বান্দা ও রাসুল ৷ তৎক্ষণাৎ মুশরিকরা তার উপর ঝাপিয়ে পড়ে৷ পাল্টা তিনি ঝাঁপিয়ে পড়েন উতবার উপর এবং তাকে হাটু দিয়ে চেপে রেখে বেদম প্রহার করতে থাকেন তিনি তার দু'চোখে আঙ্গুল ঢুকিয়ে দিলেন উতবা চিৎকার জুড়ে দেয়। এ দৃশ্য দেখে অন্যরা ভয়ে দূরে সরে যায়৷ উমর (রা) উঠে দাড়ালেন । ৷ এরপর আক্রমণ করার জন্যে যে তার নিকটবর্তী হচ্ছিল, তাকেই তিনি দৃঢ়ভাবে প্রতিরোধ করছিলেন। অবশেষে সবাই ব্যর্থ হযে পালিয়ে যায় । ইতোপূর্বে হযরত উমর (রা) যে সকল মজলিসে উপস্থিত হতেন তার সবগুলোতেই তিনি গেলেন এবং তার ঈমান আনয়নের কথা প্রকাশ করলেন। তারপর সবার বিরুদ্ধে বিজয়ী হয়ে তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হলেন । ত্রিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমার পিতা-মাতা আপনার জন্যে কুরবান হোন! আপনার কোন অসুবিধা নেই ৷ কুফরী অবস্থায় আমি যত মজলিসে যেতাম তার সব কাটিতে গিয়ে আমি আমার ঈমান আনয়নের কথা নির্ভয়ে প্রকাশ করে এসেছি । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।