আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ٥٩٦
📝 نص 📖 PDF

Contents প্রকাশকের কথা প্রথম মানব-মানবী হযরত আদম ও হাওয়া (আ) থেকে মানব সভ্যতার শুভ সূচনা হয়েছে। হযরত আদম (আ) ছিলেন মানব জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী । আল্লাহ্‌ তা'আলা মানুষ সৃষ্টির পর তার বিধি-বিধান আম্বিয়ায়ে কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে পৌছিয়েছেন। নবী- রাসূলগণ সহীফা. অথবা কিতাব নিয়ে এসেছেন। মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা, আস্বিয়ায়ে কিরামের আগমন ও তাদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীসে বিশদভাবে বর্ণিত হয়েছে। তাই ইসলামের নির্ভুল ইতিহাস জানার জন্য কুরআন-হাদীসই হলো মৌলিক উপাদান । আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন-হাদীসের তত্ত্ব ও তথ্য প্রশ্নাতীতভাবে প্রমাণিত । . আবুল ফিদা হাফিজ ইব্‌ন কাসীর (র) কর্তৃক আরবী ভাষায় রচিত ‘আল-বিদায়া ওয়ান নিহায়া' গ্রন্থে আল্লাহ্‌ তা‘আলার বিশাল সৃষ্টি জগতসমূহের সৃষ্টিতত্ব ও রহস্য, মানব সৃষ্টিতত্ব এবং আম্বিয়ায়ে কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ ৷ ইসলামের ইতিহাস চর্চাকারীদের জন্য গ্রন্থটি দিক-নির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে । গ্রন্থটির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সবগুলো খণ্ড অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছে। এটি তৃতীয় খণ্ডের অনুবাদ । বাংলা ভাষাভাষী পাঠকদের সুবিধার্থে ‘আল- বিদায়া ওয়ান নিহায়া’র বাংলা নামকরণ করা হয়েছে ‘ইসলামের ইতিহাস £ আদি-অস্ত' ৷ গ্রন্থটি অনুবাদ ও সম্পাদনার সাথে সম্পৃক্ত সবার প্রতি রইলো আমাদের আস্তরিক মুবারকবাদ । অনূদিত গ্রন্থটির তৃতীয় খণ্ড প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তা'আলার শুকরিয়া আদায় করছি । অপরাপর খণ্ডগুলোও প্রকাশের কার্যক্রম অব্যাহত রয়েছে । গ্রন্থটির প্রণ্ফ সংশোধনের জটিল ও শ্রমসাধ্য কাজে আনজাম দিয়েছেন মাওলানা আবু তাহের সিদ্দিকী । অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে গ্রন্থটি প্রকাশ করতে গিয়ে হয়তো কোথাও ভুল-ক্রটি থাকতে পারে। সচেতন পাঠকবৃন্দের নিকট কোন ভুল-ক্রুটি ধরা পড়লে তা আমাদেরকে জানানোর জন্য অনুরোধ রইল। আমরা আশা করি গ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হবে। আল্লাহ্‌ তা'আলা আমাদের প্রচেষ্টা কবুল করুন । আবদুস সালাম খান পাঠান পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ www.eelm.weeblly.com

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.