আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া এরপর বনু তায়ম গোত্রের লোকজন মসজিদে ফিরে গিয়ে মুশরিকদেরকে শাসিয়ে দিয়ে বলে, আবূ বকর এরা)-এর মৃত্যু হলে আমরা উতবা ইব্‌ন রাবীআকে খুন করে তার প্রতিশোধ নেব। এবার তারা তার নিকট ফিরে আসে এবং আবু কুহাফা ও বনু তায়মের লোকেরা তাকে ডাকতে থাকে । এক সময় তিনি তাদের ডাকে সাড়া দেন। দিনের শেষ ভাগে তিনি কথা বলতে শুরু করেন এবং সর্বপ্রথম যে কথাটি বললেন, তা হলো রাসূলুল্লাহ্‌ (সা) কোথায়, তিনি কেমন আছেন ? এ কথা শোনে লোকজন তাকে ভংসনা করে এবং একা রেখে চলে যায়। তারা তার মা উম্মুল খায়রকে বলে যায়, “চেষ্টা করে দেখুন, ওকে কিছু খাওয়ানো যায় কিনা” তারা চলে যাওয়ার পর তিনি তাকে কিছু খেয়ে নেয়ার জন্য পীড়াপীড়ি করছিলেন আর আবূ বক্র (রা) শুধু বলছিলেন, রাসূলুল্লাহ্‌ (সা) কেমন আছেন ? তার মা বললেন, আল্লাহর কসম তোমার বন্ধু সম্পর্কে আমি কিছু জানি না। তিনি বললেন, আপনি খাত্তাবের কন্যা উন্মু জামীল-এর নিকট যান এবং তার কাছ থেকে জেনে আসুন তিনি উম্মু জামীলের নিকট গেলেন এবং বললেন, “আবূ বকর তো মুহাম্মদ ইবন আবদুল্লাহ-এর অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছে । উম্মু জামীল (রা) বললেন, আমি আবূ বকরকেও চিনি না মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহকেও চিনি না । আপনি যদি ভাল মনে করেন, তাহলে আমি আপনার সাথে আপনার ছেলের নিকট যেতে পারি । উম্মুল খায়র বললেন, তবে চল ৷ উম্মুল খায়রের সাথে উম্মু জামীল (রা) এলেন । তখন আবূ বকর (রা) শয্যাশায়ী মুমূর্যু । উম্মু জামীল (রা) তার নিকটে এলেন এবং এই করুণ অবস্থা দেখে চীৎকার করে বললেন, হায় । কাফির ও পাপিষ্ঠের দল আপনার এ দুরবস্থা করেছে । | আমি নিশ্চিত আশাবাদী যে, আপনার প্রতি জুলুমের প্রতিশোধ আল্লাহ্‌ তা'আলা তাদের থেকে নেবেন । হযরত আবূ বকর (রা) বললেন, রাসূলুল্লাহ্‌ (সা) কেমন আছেন ? উম্মু জামীল (রা) বললেন, পাশে তো আপনার মা রয়েছেন, তিনি আমাদের কথাবার্তা শুনছেন। আবূ বকর (রা) বললেন, তার জন্যে কোন অসুবিধা হবে না । উম্মু জামীল জানালেন, রাসূলুল্লাহ্‌ (সা) সুস্থ ও ভাল আছেন । তিনি এখন কোথায় আছেন আবূ বকর (রা) জিজ্ঞেস করলেন । উম্মু জামীল (রা) জানালেন যে, তিনি এখন ইবনুল আরকাম (রা)-এর বাড়ীতে আছেন । আবূ বকর (রা) বললেন, আল্লাহ্র কসম রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সাক্ষাত না করা পর্যন্ত আমি কোন খাদ্য পানীয় মুখে তুলব না । তারা দু’জনে তাকে অপেক্ষা করতে বললেন । অবশেষে সন্ধ্যাবেলা যখন পথচারীদের আনাগোনা কমে গেল, লোকজন নিজ নিজ গৃহে চলে গেল, তখন তাদের দু'জনের গায়ে ভর করে তিনি যাত্রা করলেন এবং তারা তাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট পৌছিয়ে দিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) তার উপর ঝুঁকে পড়লেন এবং তাকে চুম্বন করলেন অন্যান্য মুসলমানগণও তার প্রতি ঝুঁকে পড়লেন । তার অবস্থা দেখে রাসূলুল্লাহ্‌ (সা) অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। আবূ বকর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা) । পাপিষ্ঠ উতবা আমার মুখে যা আঘাত করেছে তা ব্যতীত অন্যত্র এখন আমার খুব একটা ব্যথা-বেদনা নেই । এই যে আমার আম্মাজান, তিনি তার সন্তানের প্রতি স্মেহশীল । আপনি তো ররকতময় সত্তা, তাকে আল্লাহ্র পথে আসার দাওয়াত দিন এবং আল্লাহ্র নিকট দুআ করুন আপনার মাধ্যমে যেন আল্লাহ্‌ তা'আলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন । রাসূলুল্লাহ্‌ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।