Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৬১ হাফিয আবুল হাসান খায়ছামাহ ...... আইশা (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, একদা হযরত আবূ বকর (রা) যাত্রা করলেন রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে’ সাক্ষাতের উদ্দেশ্যে । জাহিলী যুগেও তারা দু'জনে অন্তরঙ্গ ছিলেন। রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে তার সাক্ষাত হল । আবূ বকর (রা) বললেন, হে আবুল কাসিম আপনার সম্প্রদায়ের আসরে তো আপনি অনুপস্থিত থাকেন । আর লোকজন সকলেই আপনার সমালোচনা করে এবং আপনাকে তাদের বাপ-দাদার ব্যাপারে অর্থাৎ তাদের ধর্মত্যাগের ব্যাপারে দোষারোপ করে । রাসূলুল্লাহ্ (সা) বললেন, “আমি আল্লাহ্র রাসূল । আমি তোমাকে আল্লাহ্র দিকে আহ্বান জানাচ্ছি। তার কথা শেষ হওয়ার পর পরই আবূ বকর (রা) ইসলাম গ্রহণ করলেন । তার কাছ থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ্ (সা) চলে গেলেন । হযরত আবূ বকর (রা) ইসলাম গ্রহণের কারণে তিনি এত আনন্দিত হয়েছিলেন যে, মক্কার উপত্যকার অধিবাসীদের মধ্যে কেউই তখন এত আনন্দিত ছিল না । তারপর আবূ বকর (রা) চলে গেলেন এবং উছমান ইব্ন আফ্ফান, তালহা ইবন উবায়দুল্লাহ্, যুবায়র ইব্ন আওয়াম এবং সাআদ ইব্ন আবূ ওয়ান্কাস-এর সাথে গিয়ে সাক্ষাত করলেন । তারা সকলেই ইসলাম গ্রহণ করলেন । পরদিন তিনি উছমান ইব্ন মাযউন, আবু উবায়দা ইব্ন জাররাহ, আবদুর রহমান ইব্ন আওফ, আবূ সালামা ইব্ন আবদুল আসাদ এবং আরকাম ইব্ন আবুল আর কাম প্রমুখের নিকট গেলেন । তারা সবাই ইসলাম গ্রহণ করলেন ৷ আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট হোন । আবদুল্লাহ্ ইব্ন মুহাম্মদ বলেন, আবু মুহাম্মদ ইব্ন ইমরান হযরত আইশা (রা) সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীগণ (রা) যখন একত্রিত হলেন, তখন তারা ছিলেন ৩৮ জন । হযরত আবূ বকর (রা) প্রকাশ্যে বের হওয়ার জন্যে রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে পীড়াপীড়ি শুরু করলেন ৷ রাসুলুল্লাহ বললেন, আবূ বকর! আমরা কিন্তু সংখ্যায় কম । আবূ বকর (রা) প্রকাশ্যে বের হওয়ার জন্যে পীড়াপীড়ি করতেই লাগলেন ৷ অবশেষে রাসূলুল্লাহ্ (সা) প্রকাশ্যে বের হলেন । অন্যান্য মুসলিমগণ মসজিদের বিভিন্ন স্থানে ছাড়িয়ে পড়ে ৷ প্রত্যেকে নিজ নিজ গোত্রের মধ্যে অবস্থান নেয় । হযরত আবূ বকর (রা) জনসমক্ষে বক্তৃতা দিতে শুরু করেন । রাসূলুল্লাহ্ (সা) পাশে উপবিষ্ট ছিলেন । বস্তুত হযরত আবূ বকর (রা) প্রথম বক্তা, যিনি প্রকাশ্যে লোকজনকে আল্লাহ্র প্রতি এবং তার রাসূলের প্রতি আহ্বান করলেন মুশরিকগণ অবিলম্বে হযরত আবূ বকরের উপর এবং মুসলমানদের উপর ঝাপিয়ে পড়ে । মসজিদের ' বিভিন্ন স্থানে থাকা মুসলমানদেরকে তারা ভীষণ প্রহার করে। হযরত আবূ বকর (রা)-কে তারা পায়ের নীচে ফেলে পিষ্ট করে এবং তাকে বেদম মারপিট করে। পাপিষ্ঠ উতবা ইব্ন রাবীআ তীর কাছে আসে এবং পুরনো ভারী দুটো জুতো দিয়ে তাকে প্রহার করে, সেগুলো দিয়ে তার চোখে, মুখে আঘাত করে এবং তার পেটের উপর উঠে দাড়ায় । তাকে এমন প্রহার করা হয় যে, তার নাক-মুখ চেনা যাচ্ছিল না। সংবাদ পেয়ে বানু তায়মের লোকেরা দ্রুত সেখানে হাযির হয় এবং মুশরিকদের হাত থেকে তাকে উদ্ধার করে। একটি কাপড়ে মুড়িয়ে তারা তাকে তুলে নেয় এবং তার বাড়ীতে নিয়ে পৌঁছায় । তার মৃত্যু যে আসন্ন তাতে তাদের কোন সন্দেহ ছিল না । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।