Contents Lo আল-বিদায়া ওয়ান নিহায়া যুবায়র ইবৃন আওয়াম (রা), উছমান ইব্ন আফ্ফান (রা), তালহা ইব্ন উবায়দুল্লাহ্ (রা), সাআদ ইব্ন আবূ ওয়াককাস ও আবদুর রহমান ইব্ন আওফ (রা) প্রমুখ তার হাতে ইসলাম গ্রহণ করেন । তারা রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে হাযির হন । সাথে ছিলেন হযরত আবূ বকর (রা)। রাসূলুল্লাহ্ (সা) তাদের নিকট ইসলাম গ্রহণের দাওয়াত পেশ করেন এবং তাদেরকে কুরআন পাঠ করে শুনান এবং তাদেরকে জানিয়ে দেন্ যে, ইসলাম-ই সত্য ও সঠিক ধর্ম । তখন তারা ঈমান আনয়ন করেন । ইসলাম গ্রহণে অগ্রবর্তী এই আটজন রাসূল (সা)-কে সত্য নবী বলে মেনে নেন এবং আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে তার নিকট যা এসেছে তার প্রতি ঈমান আনয়ন করেন। ওয়াকিদী তালহা ইব্ন উবায়দিল্লাহ্ (রা) সূত্রে বর্ণনা করেন । তিনি বলেন, একদিন আমি বুসরার১ বাজারে উপস্থিত হই । তখন একজন যাজককে তার উপাসনালয়ে দেখতে পাই । তিনি বলছিলেন, মওসুমী ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করো তাদের মধ্যে হারম শরীফের অধিবাসী কেউ আছে কিনা ? তালহা (রা) বললেন, আমি বললাম, হ্যা, আমি আছি । তিনি বললেন, আহমদ কি ইতো মধ্যে আবির্ভূত হয়েছেন ? আহমদ কে ? আমি জিজ্ঞেস করলাম-তিনি বললেন, আবদুল্লাহ্র পুত্র এবং আবদুল মুত্তালিবের দৌহিত্র আহমদ এটি তা তার আবিভাবের মাস ৷ তিনি খেজুর বৃক্ষশোভিত পাথুরে এবং লবণাক্ত জমিতে । অতএব আপনি সতর্ক থাকুন, তার থেকে কল্যাণ লাভে কেউ যেন আপনার চেয়ে অগ্রগামী না হয়। বর্ণনাকারী তালহা (রা) বলেন, যাজকের কথা আমার মনে দাগ কাটে । আমি দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়ি এবং মক্কা উপস্থিত হই । এখানে কোন নতুন ঘটনা ঘটেছে কিনা আমি জানতে চাই ৷ লোকজন বলল, হ্যা ঘটেছে ত ৰ ৰব নিতের নবী অল ঘন ৰবৰৰ ইবন আবু কুহাফা তার অনুসরণ করেছেন। আমি হযরত আবূ বকরের (রা) নিকট গেলাম এবং বললাম, আপনি কি ওই লোকের অনুসরণ করেছেন ? তিনি বললেন, হ্যা করেছি । তুমিও তাঁর নিকট যাও এবং তার অনুসরণ কর । কারণ, তিনি সত্যের প্রতি আহ্বান করছেন । তালহা (রা) যাজকের বক্তব্য আবূ বকরকে জানালেন হযরত আবূ বকর (রা) হযরত তালহা (রা)-কে নিয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গিয়ে উপস্থিত হলেন । তালহা (রা) ইসলাম গ্রহণ করলেন এবং যাজকের বক্তব্য রাসূলুল্লাহ্ (সা)-কে জানালেন রাসূলুল্লাহ্ (সা) তাতে খুশী হলেন । আবূ বকর (রা) ও তালহা (রা)-এর ইসলাম গ্রহণের পর নাওফিল ইবন খুওয়ায়লিদ ইবৃন আদবিয়্যা তাদের দু'জনকে পাকড়াও করে। সে কুরায়শের সিংহ বলে পরিচিত ছিল। একটি রশিতে সে তাদের দু'জনকে বেঁধে ফেলে বনু তায়ম গোত্রের কেউই তাদেরকে রক্ষা করতে পারল না । এ জন্যে আবূ বকর (রা) ও তালহা (রা)-কে সাথীদ্বয় নামে আখ্যায়িত করা হয়ে থাকে রাসূলুল্লাহ্ (সা) এ বলে দু‘আ করলেন ২5১ Lk __হে আন্লাহ্! ইব্ন আদুবিয়্যা-এর অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন । এটি বায়হাকীর বর্ণনা । ১. এটা কিন্তু ইরাকের প্রসিদ্ধ বসরা নগরী নয়। এটা সিরিয়ার একটি স্থান, যা পরবর্তীতে হুরবান বা হারান নামে বিখ্যাত হয়। __সম্পাদকছ্বয় www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।