Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯ রাসূলুল্লাহ্ (সা), আবূ বকর (রা), আম্মার (রা), তার মা সুমাইয়া (রা), সুহায়ব (রা), বিলাল (রা) ও মিকদাদ (রা) । বস্তুত আপন চাচার তত্ত্বাবধানের মাধ্যমে রাসূলুল্লাহ্ (সা)-কে আল্লাহ্ তা'আলা নির্যাতন থেকে রক্ষা করেছেন। আর আবূ বকরকে রক্ষা করেছেন অন্যান্যদেরকে তার গোত্রের মাধ্যমে অন্যান্যদেরকে মুশরিকগণ ধরে নিয়ে যায় এবং লোহার পোশাক পরিয়ে প্রখর রৌদ্রের মধ্যে দগ্ধ করতে থাকে । অবশেষে হযরত বিলাল ব্যতীত অন্যরা মুশরিকদের ইচ্ছানুযায়ী’ বক্তব্য দিতে বাধ্য হন ৷ কিন্তু হযরত বিলাল (রা) আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের পথে নিজের জীবনকে তুচ্ছ এবং নিজের সম্পৃদায়কে গুরুত্বহীন জ্ঞান করেন । ফলে, মুশরিকগণ তাকে নিয়ে বালকদের হাতে তুলে দেয় । তারা তাকে রশিতে বেধে নিয়ে অত্যাচার করতে করতে মক্কার অলিতে-গলিতে ঘুরতে থাকে । তিনি তখনও বলছিলেন ‘আহাদ’ ‘আহাদ’ আল্লাহ__এক আল্লাহ্ এক ৷ ছাওরী (র) থেকে মুরসালরূপে এ হাদীছটি বর্ণিত হৃয়েছে। ইবন জারীর (র)..... মুহাম্মদ ইবন সাআদ ইবন আবী ওয়াককাস থেকে সূত্র ও বিষয়বস্তুর দিক থেকে অগ্রহণযোগ্য একটি বর্ণনায় বলেছেন যে, তিনি বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞেস করেছিলাম, আবূ বকর (রা) কি আপনাদের মধ্যে সবপ্রথম ইসলাম গ্রহণকারী ? উত্তরে তিনি বলেছিলেন না, OO রহ তিনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইসলাম গ্রহণকারী ছিলেন । RE EN EEG TOIT যায়দ ইব্ন হারিছা (রা) । অন্যদিকে ইব্ন আবী যি’ব থেকে ওয়াকিদী বর্ণনা করেন, আমি যুহরীকে জিজ্ঞেস করেছিলাম মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে ? তিনি বললেন, খাদীজা (রা) । আমি বললাম পুরুষদের মধ্যে কে ? তিনি বললেন, যায়দ ইবন হারিছা (রা), অনুরূপভাবে উরওয়া সুলায়মান ইব্ন ইয়াসার এবং আরো অনেকে বলেছেন যে, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন যায়দ ইব্ন হারিছা (রা) । উপরোক্ত সবগুলো মন্তব্য ও অভিমতের মধ্যে সমন্বয় সাধন করে ইমাম আবু হানীফা (র) বলেছেন, স্বাধীন বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবূ বকর সিদ্দীক (রা), মহিলাদের মধ্যে হযরত খাদীজা (রা), ক্রীতদাসদের মধ্যে যায়দ ইব্ন হারিছা (রা) এবং বালকদের মধ্যে হযরত আলী ইব্ন আবূ তালিব (রা) । মুহাম্মদ ইব্ন ইসহাক বলেন, আবূ বকর (রা)-এর ইসলাম গ্রহণ এবং তা প্রকাশ করার পর তিনি লোকজনকে আল্লাহর পথে দাওয়াত দিতে শুরু করলেন'। নিজ সম্পৃদায়ের লোকজনের নিকট তিনি অত্যন্ত জনপ্রিয় ও মিশুকরূপে পরিচিত ছিলেন কুরায়শ বংশের তিনি সর্বশ্রেষ্ঠ কুলজী বিশারদ ছিলেন । উক্ত বংশের কল্যাণ-অকল্যাণ সম্পর্কে তিনি ছিলেন সর্বাধিক অবগত । ব্যবসায়ী, চরিত্রবান এবং সর্বজন পরিচিত ব্যক্তি হিসেবে তার প্ৰসিদ্ধি ছিল । তার জ্ঞান গরিমা ব্যবসায়িক সম্পর্ক এবং সুন্দরতম সাহচর্য লাভের আশায় লোকজন তার নিকট উপস্থিত হত । যারা তার নিকট আসত, তাদের মধ্য থেকে যাদেরকে তিনি বিশ্বস্ত ও আস্থাভাজন মনে করতেন, তাদেরকে তিনি ইসলামের দাওয়াত দিতেন । মুহাম্মদ ইব্ন ইসহাক বলেন, আমার জানা মতে ১, প্ৰাণরক্ষার জন্য এমনটি করা জাইয ৷ __সম্পাদক্বয় www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।