Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭ Md El এল ল০ পল পল o-oo “Ae- H7 B- 7-7 O00 - p39 O- [) AA kl aii Sl I HII Sl a lll l le [5S 0 Dl les আল্লাহ্ তা'আলা আমাকে তোমাদের নিকট রাসূলরূপে প্রেরণ করেছেন । কিন্তু তোমরা আমাকে বলেছিলে আপনি মিথ্যাবাদী আর আবূ বকর বলেছিলেন, তিনি সত্যই বলেছেন। আবূ বকর (রা) নিজের জানমাল দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। এখন আমার সন্মানাৰ্থে তোমরা কি আমার এই সাথীকে একটু শান্তিতে থাকতে দিবে ? শেষ কথাটি তিনি দু'বার বলেছেন । এরপর থেকে হযরত আবূ বকর (রা) কারো পক্ষ থেকে ক্লেশদায়ক কোন আচরণের সম্মুখীন হননি । এটিতা প্রায় সুস্পষ্ট দলীল যে, হযরত আবূ বকর (রা) সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি । ইমাম তিরমিযী ও ইব্ন হিব্বান শু'বা......আবু সাঈদ থেকে বর্ণনা করেছেন যে, প্ৰসঙ্গক্ৰমে আবূ বকর (রা) বলেছিলেন, আমি কি ওই খিলাফতের অধিকতর যোগ্য নই ? আমি কি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি নই ? আমি কি অমুক অমুক বৈশিষ্ট্যের অধিকারী নই ? ইবন আসাকির...... হারিছ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি হযরত আলী (রা)-কে বলতে শুনেছি, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হলেন হযরত আবূ বকর (রা) আর রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে নামায আদায়কারী সর্বপ্রথম পুরুষ হলেন আলী ইব্ন আবূ তালিব - শু’'বা...... যায়দ ইব্ন আরকাম থেকে বর্ণনা করেন । তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে প্রথম নামায আদায় করেছেন আবূ বকর সিদ্দীক (রা) । এ হাদীছ ইমাম আহমদ, তিরমিযী ও নাসাঈ (র) প্রমুখ শু’বা সূত্রে উল্লেখ করেছেন । ইমাম তিরমিযী মন্তব্য করেছেন যে, এটি হাসান ও সহীহ্ হাদীছ । ইতোপূর্বে শু'বা.... যায়দ ইব্ন আরকাম সনদে ইব্ন জারীরের বর্ণনা উদ্ধৃত হয়েছে যে, যায়দ ইব্ন আরকাম (রা) বলেছেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আলী ইবন আবূ তালিব । আমর ইব্ন মুর্রা বলেন, এ বর্ণনা আমি ইবরাহীম নাখঈ-এর নিকট আলোচনা করেছিলাম । তিনি এটি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দীক (রা) । ওয়াকিদী আপন সনদে আবূ আরওয়া দাওসী এবং আবু মুসলিম. ইব্ন আবদুর রহমানসহ একদল পূর্ববর্তী বর্ণনাকারী থেকে বর্ণনা করেছেন যে, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত আবূ বকর সিদ্দীক (রা) ইয়াকুব ইব্ন সুফিয়ান বলেন...হযরত ইব্ন আব্বাস (রা)-কে জিজ্ঞেস করা হয়েছিল যে, সর্বপ্রথম ঈমান আনয়ন করেছেন কে ? উত্তরে তিনি বলেন, আবু বকর সিদ্দীক (রা) । তুমি কি হাস্সানের ওই বক্তব্য শুননি $ FSA “ A পল পল “ “6809 Pd ন [-] “ 8 ZZ 0 = [+] SBE - * | + | . « দক * nl 5 + ee . +’ tet | | bed | | হ্ = ্ Cg ur > Ed Ed z A a ন ন b= www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।